^জীবনের মাল্টি ভিটামিন^

•পৃথিবীটা লবণাক্ত পানির মত। যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে।
•তুমি পাহাড়ের চুড়ার মত হইয়ো না। কারণ, এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে।
•চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভাল।
•সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়। কিন্তু যা কিছু বলছ তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
•কুপে থুথু ফেলনা। কারণ, হয়ত কখনো তোমার এ কুপ থেকে পানি পান করার প্রয়োজন হতে পারে।
•গাছ থেকে যখন আপেল পড়ল তখন সবাই বলল, গাছ থেকে আপেল পড়েছে। কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তিই শুধু জানতে চাইল কেন আপেলটি পড়েছে?
(আর তার মাধ্যমেই আবিষ্কৃত হল মাধ্যাকর্ষণ শক্তি।)
•জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়। বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি।
•যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে।
•আত্মতৃপ্তিতে ভোগা সংকীর্ণ জ্ঞানের পরিচয়।
•যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এ পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়।
•যদি নিজে নিজের ‘বিবেক’কে বড় মনে কর তবে শত্রু সৃষ্টি হবে আর যদি ‘হৃদয়’কে বড় কর তবে বন্ধু বৃদ্ধি হবে।
•যার ভুল হয় সে মানুষ আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান।
•বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না। কারণ, বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে।
# সংগ্রহ করা
লেখক ফৈরা দার্শনিক
- ফৈরা দার্শনিক -এর ব্লগ
- ৩৫ টি মন্তব্য
- ১৯ ডিসেম্বর ২০১২, ১৭:০৩
- পরামর্শ
প্রিন্ট করুন
- ৩৫ টি মন্তব্য
-
চাতক পাখ ।১৯ ডিসেম্বর ২০১২, ১৭:৫৬
পৃথিবীটা লবণাক্ত পানির মত। যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে।
লবণাক্ত পানি পান করলে কি পিপাসা বাড়ে? আমি সাগরের পানি খাইছিলাম আমার বমি আইছিল
•তুমি পাহাড়ের চুড়ার মত হইয়ো না। কারণ, এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে। আমি মানুষ কে ছোট দেখলেও অনেক দূর পর্যন্ত দেখতে পারবো আর মানুষ আমাকে ছোট দেখলেও শান্তি পাবে কেননা মানুষ পাহাড় কে ভালবাসে
চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভাল।
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভাল , , , , , , সারা শহর অন্ধকারে ভরা আর আপনি একটু আলো জালালেন তাতে আপনার লাভ হল কিন্তু অন্য মানুষ কি করবে ? তার চায়তে অন্ধকারি ভাল
চরম সত্য কথা বলেছেন ফৈড়া ভাই , , , , উপরের লিখা গুলা সিরিয়াস করে নিয়েন না
-
ফেরদৌসা১৯ ডিসেম্বর ২০১২, ১৭:৫৭
বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না। কারণ, বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে।
এই দুই প্রজাতির জন্য ব্লগেও শান্তি নাই
-
কামাল উদ্দিন১৯ ডিসেম্বর ২০১২, ২০:০০
নতুন ব্লগ নিয়া ঝামেলায় ছিলাম, আমি পোষ্ট দিলে আপনারা দেখেন না, তাই তো ভুলে গেলাম । কালকে দেবেন কি ? -
নোমান সারকার১৯ ডিসেম্বর ২০১২, ২০:২৪
খুব খুব ভালো লাগল। যেন অনেক কাছ থেকে দেখলাম। অনেক শুভেচ্ছা দার্শনিক ভাই। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ১৯ ডিসেম্বর ২০১২, ২০:৪২
‘হৃদয়’কে বড় কর তবে বন্ধু বৃদ্ধি হবে”
দার্শনিক ভাই,
জীবনের গুরুত্বপূর্ণ দর্শন দিলেন।
আপনার জন্য শুভকামনা। -
মাইনুল আমিন১৯ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
•বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না। কারণ, বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে। ------------------সত্য কথা ।------------------অসাধারণ সংগ্রহ !
সবগুলোই ভালো লাগলো প্রিয় দার্শনিক ভাই ।
আপনার জন্যে অবিরাম শুভেচ্ছা ----------------------
-
কে এম আব্দুল মোমিন১৯ ডিসেম্বর ২০১২, ২০:৫১
উপদেশগুলো অত্যন্ত মূল্যবান। আন্তরিক অভিনন্দন জানাই, প্রিয় দার্শনিক। -
তৌফিক মাসুদ২০ ডিসেম্বর ২০১২, ০১:৪২
•যার ভুল হয় সে মানুষ আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান।
খুব ভাল ভাল কথা পড়লাম, জীবন চলার পথে দরকার। -
নীল সাধু২০ ডিসেম্বর ২০১২, ১৪:৪৫
সকলই প্রয়োজনীয় এবং অতি সত্য কথা ফৈরা দার্শনিক
ধন্যবাদ শেয়ার করার জন্য!
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক