শুক্রবার ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


স্বপ্ন

স্বপ্ন আমার তারামাছ, এদিক কাটে ওদিক গজায়
মাঝেমধ্যে সাগর তীরে, ক্ষণে চুপচাপ, ক্ষণে তাড়পায়;

লাল কাকড়ায় সুযোগ পেলেই কুটুস কুটুস কাটে,
খানিক বাদে স্রোতের তোড়ে যায় সাগরের হাটে;

স্বপ্ন আবার সুস্থ সজীব, লবন পানির প্রেমে,
নেচে হেসে কুটকুটি খায়, জীবন চুমে চুমে;

এমনি করে দিন চলে যায়, সপ্ন মরে বাঁচে,
ভেঙ্গেচুরে চুরমার ফের সাজাই আরেক ছাঁচে ।।
৮ টি মন্তব্য
RaselBlogger এম রাসেল মাহমুদ২৩ নভেম্বর ২০১২, ০৯:৪১
ভালো হয়েছে অনেক
Khalikolsi420 খালি কলসীর বাজনা২৩ নভেম্বর ২০১২, ২৩:৪৫
ধন্যবাদ, ভালো থাকবেন ।
nomaansarkar নোমান সারকার২৩ নভেম্বর ২০১২, ১১:৪৯
হুম , ভিন্ন স্বাদ ! অনেক শুভেচ্ছা।
Khalikolsi420 খালি কলসীর বাজনা২৩ নভেম্বর ২০১২, ২৩:৪৬
ভিন্ন স্বাদের লেখা পড়ার জন্য ভিন্ন রকমের ধন্যবাদ..,ভালো থাকবেন ।
kamaluddin কামাল উদ্দিন২৩ নভেম্বর ২০১২, ১৫:১৫
আমাদের স্বপ্নগুলো এমনই
Khalikolsi420 খালি কলসীর বাজনা২৩ নভেম্বর ২০১২, ২৩:৪৭
আসলেই তাই, ভালো থাকুন ।
malaria ম্যালেরিয়া ২৩ নভেম্বর ২০১২, ১৫:২৭
খুব সুন্দর,
Khalikolsi420 খালি কলসীর বাজনা২৩ নভেম্বর ২০১২, ২৩:৪৮
ধন্যবাদ । ভালো থাকুন ।