নির্ভরতার ঠিকানা..
অল্প একটু নির্ভরতা খুঁজে বেড়াচ্ছিলাম ; এই এতটুকু !
নদীর কাছে,ফুলের কাছে, পাহাড়ের কাছে, সমুদ্রের কাছে...
কিন্তু কেউ আমাকে সেই নির্ভরতাটুকু দিতে পারেনি।
ধুসর অনেক মুহূর্ত এড়িয়ে,
না পাওয়ার ব্যর্থতা নিয়ে,
সন্তর্পণে পথ চলতে চলতে..
অবশেষে আমি সেই নির্ভরতা খুঁজে পেয়েছি !
কোথায় জানো ??
তোমার বাহুডোরে !
যেখানে সব দুশ্চিন্তা বিলীন করে ভালবাসার খুব কাছাকাছি যাওয়া যায়........
নদীর কাছে,ফুলের কাছে, পাহাড়ের কাছে, সমুদ্রের কাছে...
কিন্তু কেউ আমাকে সেই নির্ভরতাটুকু দিতে পারেনি।
ধুসর অনেক মুহূর্ত এড়িয়ে,
না পাওয়ার ব্যর্থতা নিয়ে,
সন্তর্পণে পথ চলতে চলতে..
অবশেষে আমি সেই নির্ভরতা খুঁজে পেয়েছি !
কোথায় জানো ??
তোমার বাহুডোরে !
যেখানে সব দুশ্চিন্তা বিলীন করে ভালবাসার খুব কাছাকাছি যাওয়া যায়........
লেখক আলভিনা চৌধুরী
- আলভিনা চৌধুরী -এর ব্লগ
- ২০ টি মন্তব্য
- ২৯ অক্টোবর ২০১২, ২২:৪৫
- কবিতা
প্রিন্ট করুন
- ২০ টি মন্তব্য
-
মেজদা২৯ অক্টোবর ২০১২, ২৩:১৫
তিনটি কবিতা পড়লাম। তিনটিতেই তিন মেজাজ। ভাল লাগলো এমন ভিন্ন ভাবনায়, এখানে কবির জ্ঞানের গভীরতা প্রকাশ পায়। সাফল্য কামনা করছি। ধন্যবাদ আলভিনা চৌধুরী -
অগ্নিবাণ২৯ অক্টোবর ২০১২, ২৩:৪৩
.............................. পর্বত সম বক্ষ তোমার
তবু তোমার নিরাপদ আশ্রয়, এই সমতল বক্ষে। -
মোঃ সলিমুল্লাহ৩০ অক্টোবর ২০১২, ০০:৪৩
চার দিনে চারটি পোস্ট! এরই মাঝে নির্ভরতার ঠিকানা খুঁজে পাওয়া। এর চেয়ে আনন্দেও আর কি থাকতে পাওে বলুন? চমৎকার বলে ছোট করার তাগিদ নেই। সামনে যদি আরও আরও চমৎকারিত্ব থাকে কখন কি বলব। আজ বলব বাহ! খুব অল্পতেই পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়ে যাওয়ার লক্ষণ। থেমে থেমে একটু একটু কওে অন্তত পড়ার সময় যেন পাইÑ ব্যস্ততায় না হারাই নতুনের নতুনত্ব! সেদিকে খেয়াল রাখবেন। শুভকামনা !
-
উননুর৩০ অক্টোবর ২০১২, ১০:২১
প্রমিজিং. আমি সব সময় পদ্যের মধ্যে একটা সুনিদৃষ্ট মেসেজ খুজি, যেটাকে আবর্তন করে ক্রমান্বয়ে ভাবের সুসংহিত গ্রন্থনার মাধ্যমে
বিন্যস্ত হয়ে চরম পরিনতি প্রকাশিত হয় সেই মেসেজটির সরাসরি শিরোনামের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে. মোর ভাবনার আচানক অনেকখানিই
মিল দেখতে পেয়ে আমি চমত্কৃত. শুভেচ্ছা রইলো অনাগত উজ্জল ভবিষ্যতের. -
নাম (বাংলায়)মনসুর মুহাম্মদ৩১ অক্টোবর ২০১২, ১২:৫৯
আলভিনা চৌধুরি ধন্যবাদ আপনাকে সৃজনশীল লেখার জন্য । তবে আপনার ওয়ালের “সাধারন” বানানটি ”সাধারণ” হবে । -
মোস্তাফিজুর রহমান১৭ মে ২০১৩, ১১:৩৪
অবশেষে আমি সেই নির্ভরতা খুঁজে পেয়েছি !
কোথায় জানো ??
তোমার বাহুডোরে !
আর আমরা পেয়েছি আপনার কবিতায়।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক