বুধবার ১৯ জুন ২০১৩, ৫ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


কখনো যদি যাও

কখনো যদি যাও তুমি
আমার ছোট্ট গাঁয়
দেখবে নদী চলে বাঁকে
ডানে আবার বায়।

হরেক রকম যায় নাইয়া
পাল তুলে নায়,
ঝাঁকে ঝাঁকে গাঙ্গ চিলেরা
নায়ের পিছু ধায়।

ধান ক্ষেতের আল বেয়ে
সামনে আমার বাড়ি
লতা গুল্ম পাখ পাখালি
দেখবে বৃক্ষের সারি।

যাও যদি ভাই সুদূর গাঁয়ে
আমার ছোট্ট বাড়ি
দেখবে সেথা মা আছে তাঁর
খোকার জন্য দাঁড়ি।

30.01.12
৮ টি মন্তব্য
noyonikanodi নাহরিণ৩০ জানুয়ারি ২০১২, ১৪:০২
সুন্দর।
bdacca ঢাককা৩০ জানুয়ারি ২০১২, ১৪:২৪
ঐ দিন নেই;খুব ভাল লাগল---
Niloy1073 নির্ঝর নাসির৩০ জানুয়ারি ২০১২, ১৪:৩৭
পড়ে খুব ভাল লাগল।
ধন্যবাদ
Bidhubhushan বিধুভূষণ ভট্টাচার্য৩০ জানুয়ারি ২০১২, ১৪:৪৫
সুন্দর!
agnidiptoshimanto মোঃ মুজিব উল্লাহ৩০ জানুয়ারি ২০১২, ১৪:৪৯
সুন্দর
ভালো লাগলো
ভালো থাকুন সবসময়, জাফর ভাই
MdJalalUddin22 জালাল উদ্দিন মুহম্মদ৩০ জানুয়ারি ২০১২, ১৬:৪৭
খুব সুন্দর ছড়া। ভালো লাগলো। অভিনন্দন।
Kazi007 কাজী তুষার৩০ জানুয়ারি ২০১২, ১৭:২৮
calvertbrett calvertbrett১৩ মে ২০১৩, ১৯:২৫
Yeah, it's just what I need, I'm about to have a new one