মিডিয়া ভুবনের প্রতারনা
মানুষ জন্মের পর থেকেই নিজেকে প্রকাশ করার জন্য মরিয়া হয়ে উঠে। আর নিজেকে প্রকাশ করার সবচেয়ে আরকর্ষণীয় মাধ্যম হচ্ছে মিডিয়া জগত। যদি কাউকে একবার টিভিতে দেখা যায় তাহলে মুহুর্তের মধ্যে সে খবর তার চৌদ্দ গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে যায়। বর্তমান বিশ্বের সকল ক্ষেত্রে মিডিয়ার রয়েছে বিশাল গুরুত্ব। আন মিডিয়ার মধ্যে সবার প্রথমেই আসে টেলিভিশনের কথা। টিভির প্রতি দুর্বলতা নেই এমন মানুষের সংখ্যা নিশ্চয়ই খুব বেশি নেই। টিভিতে মুখ দেখানোর জন্য অনেক তরুণ-তরুণীই যে কোন মূল্যে রাজী হয়ে যায়। আর এরই সুযোগ নেন তথাকথিত কিছু মিডিয়া কর্মী ও সাংবাদিকগণ। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে কিছু কিছু কোর্স করান। সেখানে প্রতিষ্ঠিতদের দিয়ে ক্লাস করানো হয়। এর বিনিময়ে তাদের কাছ হতে হাতিয়ে নেয়া মোটা অংকের অর্থ। তারপর কোর্স পরিচালনাকারী ব্যক্তিগণ আগ্রহীদের অতি আগ্রহকে পুজি করে তাদের কাছ হতে অর্থ হাতিয়ে নেয়। এক্ষেত্রে যে প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবেন সেই প্রতিষ্ঠানের কোর্স সমন্বকারী সম্পর্কে ভালভাবে খোজ-খবর নিতে হবে। এক্ষেত্রে দেখা যায় যে কোর্স সম্পন্নকারী প্রতিষ্ঠান পরবর্তীতে বিভিন্ন অজুহাতে নাটকে অভিনয় করানোর নাম করে টাকা পয়স নিয়ে নেয়। পরবর্তীতে এক সময় তার দেখাই পাওয়া যায় না। তাই এসবক্ষেত্রে আগ্রহী সবাইকে খুবই সচেতন হতে হবে।
বি:দ্র: ভাল-মন্দ সবখানেই আছে। খোজে নেয়ার দায়িত্বটা নিজের উপরই বর্তায়।
বি:দ্র: ভাল-মন্দ সবখানেই আছে। খোজে নেয়ার দায়িত্বটা নিজের উপরই বর্তায়।
লেখক আরীফ খান স্বাধীন
- আরীফ খান স্বাধীন -এর ব্লগ
- ৪ টি মন্তব্য
- ০৭ জুন ২০১২, ১৫:০৩
- টেলিভিশন
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক