খোয়াব

জীবন যেখানে যেমন, কোনখানে কেমন-এটিই এক রহস্য। অমীমাংসিত রহস্যের পেছনেই মানুষের ছুটে চলা। প্রকৃকি রহস্য পছন্দ করে। ঝরাপাতার গুঞ্জনে কোলাহল, মেহেদীরাঙা হাত, ছড়িয়ে থাকা অনুভূতি, বেদনার নীলরাজ্যে স্বপ্নের নিশানা। শীতের বিদায়বেলা ফ্যাকাশে ধৌসর্য, জোসনার বৃষ্টিতে ভেজা হয় না আজ কত দিন! ভাললাগারও,ভালবাসারও। জীবনের দরজায় বসন্তের হানা, ছুটেচলা অনুকণা, জানা আর অজানা...
একটি বই। আচ্ছা কেমন বই এটি?
গল্প...?
উপন্যাস...?
কবিতা...?
ছড়া...?
কলাম...?
রম্য রচনা...?
কী জানি। হয়ত সবকিছুই। হয়তো কোনোটিাই না।
তবে একটি বই, যেহেতু মলাটবন্দী।
-------------- খোয়াব
বইমেলায় কালান্তর প্রকাশনীর আরো একটি বই, খোয়াব।

বইটি উতসর্গ করেছি আমার বাবাবে। সেই বাবাকে, যিনি ছিলেন আমার প্রথম পাঠক। লিখেছি-
স্বপ্ন সবাই দেখতে পারে না। তিনি পারতেন। স্বপ্ন দেখতেন তার ছেলে একদিন বড় হবে। বাবার মুখ উজ্জ্বল করবে। স্বপ্নের মাঝপথেই ডাক এসে যায়। চলে যেতে হয় তাকে। আমি আমার বাবার কথা বলছি। যতদিন ছিলেন বুঝিনি কী ছিলেন। যকণ হারালাম, বুঝলাম কী হারিয়েছি!
আমার প্রথম বই বিবেকের পিঠে চাবুকের আঘাত প্রকাশিত হবার পর আমার বাবা প্রতিদিন এককপি বই হাতে নিয়ে বেরিয়ে পড়তেন। বন্ধু-বান্ধবদের দেখাতেন। কাউকে কাউকে কিছু অংশ পাঠ করেও শোনাতেন। বলতেন; কথাগুলো অসাধারণ না? আমার ছেলে লিখেছে।
বাবা! প্রিয় বাবা!
এরপর আমার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। কিন্তু কেউ আর সেগুলো নিয়ে আপনার মতো উচ্ছ্বসিত হয়নি! কেউ না...
======
========
হঠাৎ ঝড়ে এলামেলো জীবন। বিশ্বাসের আঘাতে বিক্ষত আমি। শ্বান্তনা খুঁজি শব্দের ভাঁজে। স্বস্তি খুঁজি স্বর-ব্যঞ্জনের মাঝে। আঁকড়ে ধরি একটি বাক্য; রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। বর্ণালি এই সময় পেরিয়ে স্বর্ণালি সেই ভোরের অপেক্ষায়।
-------------রশীদ জামীল
কাছে থাকুন
সাথে থাকুন
ভালবাসুন----------
লেখক রশীদ জামীল
- রশীদ জামীল -এর ব্লগ
- ৩২ টি মন্তব্য
- ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:১৪
- বই আলোচনা
প্রিন্ট করুন
- ৩২ টি মন্তব্য
-
মোহাম্মাদ আব্দুলহাক০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০১
কুমারিটাইপে আমারে বেমার ফালাইব আর আপনার শব্দের মাঠে খড়া চলের। চিন্তার কারণ। জালিবেত তো আছেঔ!
-
ঘাস ফুল০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৫১
বাবা! প্রিয় বাবা!
এরপর আমার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। কিন্তু কেউ আর সেগুলো নিয়ে আপনার মতো উচ্ছ্বসিত হয়নি! কেউ না...
জামীল ভাই, আমরাও হয়তো আপনার খোয়াব বইটি পড়ে আনন্দে উচ্ছ্বসিত হবো, কিন্তু তা আপনার বাবার উচ্ছ্বাসকে কোন কালেই ছাড়িয়ে যাবে না। আর কারো পক্ষে যাওয়া সম্ভবও নয়। তবু চাই, আপনার বইটি পড়ে মানুষ আনন্দে উচ্ছ্বসিত হোক, তাতে হয়তো আপনার বাবার উচ্ছ্বাসটা কিছুটা হলেও আপনি অনুভব করতে পারবেন। হয়তো কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলে ভাববেন, আপনার বাবার উচ্ছ্বসিত মুখের চেহারা, যা আপনাকে দিবে এক পরম শান্তি। আল্লাহ্ আপনার বাবাকে বেহেশত নসিব করুন। আমিন। আর সেই সাথে আমি আপনার 'খোয়াব' বইটির সাফল্য ও পাঠক জনপ্রিয়তা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। -
রব্বানী চৌধুরী০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩০
রশীদ ভাই, আজ সত্য সত্যই ৪১২ নম্বর ষ্টলে হাজির হলাম বইও কিনলাম, তবে আপনার সাথে দেখা হল না।

ছবিতে আপনার ভাবি ও ভাতিজিকে দেখা যাচ্ছে।

৪১২ নম্বর ষ্টলের সামনে। -
রব্বানী চৌধুরী১০ ফেব্রুয়ারি ২০১৩, ১৪:৩৬
ধন্যবাদ রশীদ ভাই, দেখা হবে ইনশাল্লাহ এই ফেব্রুরারীতে। ভালো থাকবেন। -
রব্বানী চৌধুরী১০ ফেব্রুয়ারি ২০১৩, ১৪:৩৭
আরমান ভাই, দেখা হবে ইনশাল্লাহ এই ফেব্রুয়ারীতে। ভালো থাকবেন। -
জিনজির০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:২৬
খোয়াব বইটির কিছু অংশ পড়ার সৌভাগ্য আমার হয়েছে। পড়ে অসাধারন ভাল লেগেছে। আশা করি বইটা পাঠককে অনেক আনন্দ দিবে। রহস্যময়তার ভাজে মোড়ানো অনুভবের মচমচে কুড়মুড়ে শব্দসহকারে....



আমার তেমনটাই লেগেছে!!!
শুভকামনা রইল বইটির জন্য। সংগ্রহের আশায় রইলাম।


-
আরমানউজ্জামান১০ ফেব্রুয়ারি ২০১৩, ০১:০৫
খোয়াব নামটাতে কেমন যেন একটা রহস্যের গণ্ধ পাচ্ছি। নিশ্চই অনেক চমকপ্রদ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। কেননা আপনার লেখা যে একবার পড়েছে তাকে বারবার পড়তে হবে।
-
মোহাম্মাদ আব্দুলহাক১০ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:০৮
আল্লাহ ফানাহ!
আল্লায় যারে ভালোবাসেন সবাই থাকে ভালোবাসে। আল্লার ভালোবাসাই কাম্য! -
বালুচর১০ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৫
বইটি পেয়েছি । তবে পড়া হয়নি-আজও ।
শুভেচ্ছা আর অভিনন্দন কবি রশীদ জামিল ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
হে অভিধান! তুমি আমাকে কাঙ্গাল করেছে,
কষ্টের বিষয় হলো তুমি আমাকে দিতে পাররি ধান,
তবুও মনে সান্ত্বনা পাই, শব্দের পেয়েছি উদ্যান।