রবিবার ১৯ মে ২০১৩, ৫ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


উত্তল শাহবাগ

বাংলা দেশের হৃদয় হয়ে জ্বলছে দেখ শাহবাগ
মিশে গেছে হাজার জনতার হৃদয়ের অনুরাগ
তরুণ বৃদ্ধ অবুঝ শিশু সকল পেশার মানুষ
সংস্কার কাজে হাত দিয়েছে,এলো একাত্তরের হুঁশ !

অসময়ের দশ ফোঁড় হলেও, হবেই এবার
পাবোই সঠিক অর্থ, তের সালে স্বাধীনতার,
তারুন্য জেগেছে যখন মরবেই সব কালনাগ
বাংলাদেশের হৃদয় হয়ে জলছে দেখ শাহবাগ !

যার গিয়েছে সেই বুঝে মনের দহন কত ব্যথা
মা বোনের ছল চোখ, পিতার গুলিবিদ্ধ বুক মাথা
রক্ত গঙ্গায় ভাসমান বাংলার মাটি করছে দাবী
দেশদ্রোহীর ফাঁসি চাই,এই চাওয়া কিসে থামাবি !

মা এসেছে বাপ এসেছে কোলের শিশু সহ
সকল পেষার, সকল শ্রেণী, বাঙালি নিরীহ
উন্মাদ হয়ে গেছে,শোধের নেশায় একাকার
এ দেশে ঠাই নাই কোন দেশদ্রোহী রাজাকার !

জন্মের দায় ভুলি কি করে, রক্তের ইতিহাস
এখানে সহাবস্থানে আর নয় অচ্ছুতে বসবাস
আজ মুছে যাক মানবতার শত্রু,দেখুক ভু ভাগ
বাঙালীর নত নয় মাথা, জাগে উত্তল শাহবাগ !!

লিখন
ফেব্রুয়ারি-১৭,২০১৩
প্রজন্ম চত্বর, শাহবাগ !
৬ টি মন্তব্য
shuddhoo শারদ শিশির ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:৩৫
narunabd নাসরিন চৌধুরী১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:৩৬
@};
fsarif ফয়সাল সাকিদার আরিফ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:৪৯
লড়ছে দেখ আবাল বৃদ্ধা
আজকে রাজপথে,
দেখা হবে বিজয় মেলায
লাল গোলাপ হাতে!
Kabirsalma123 সালমা কবীর১৮ ফেব্রুয়ারি ২০১৩, ০৫:১১
জন্মের দায় ভুলি কি করে, রক্তের ইতিহাস
এখানে সহাবস্থানে আর নয় অচ্ছুতে বসবাস
আজ মুছে যাক মানবতার শত্রু,দেখুক ভু ভাগ
বাঙালীর নত নয় মাথা, জাগে উত্তল শাহবাগ !! ‘‘


বুকে রাখ বল
বল হরি বল
শিখ মায়ের ভাষা
বল মায়ের কথা,
বল জয় বাংলা।
Shongkhobas সেলিনা ইসলাম১৮ ফেব্রুয়ারি ২০১৩, ০৭:২৪
লাল সালাম ! জয় আসবেই
kamaluddin কামাল উদ্দিন১৮ ফেব্রুয়ারি ২০১৩, ০৮:২৩
চমৎকার, আছি সাথে, থাকবো সব সময় ।