শাহবাগের মোড়
সব ক,টি পথ মিশে গেছে
শাহবাগের ঐ মোড়ে,
ফাঁসির দাবীতে ছুটছে সবাই
নেইতো কেউ ঘুমের ঘোরে।
একাত্তরের প্রজম্মরা
জেগেছে আজ নতুন করে,
কাঁপছে দেখো সারাটি দেশ
কাল বোশেখীর নতুন ঝড়ে।
শ্লোগান মিছিলে মুখরিত পথ
চারিদিক দেখো চেয়ে,
আবালবৃদ্ধ বনিতা যায়
জীবনের গান গেয়ে।
ফাঁসি চাই ফাঁসি চাই বলে
চারিদিকে উঠে ধ্বনি,
নতুন করে এ যেন এক
নতুনের আবাহনী।
এ জাগরণ জোয়ারে আজ
যাবেইতো খুনীরা ভেসে,
রাজাকারহীন সোনার বাংলা
দেখবোই অবশেষে।
--------------------
শাহবাগের ঐ মোড়ে,
ফাঁসির দাবীতে ছুটছে সবাই
নেইতো কেউ ঘুমের ঘোরে।
একাত্তরের প্রজম্মরা
জেগেছে আজ নতুন করে,
কাঁপছে দেখো সারাটি দেশ
কাল বোশেখীর নতুন ঝড়ে।
শ্লোগান মিছিলে মুখরিত পথ
চারিদিক দেখো চেয়ে,
আবালবৃদ্ধ বনিতা যায়
জীবনের গান গেয়ে।
ফাঁসি চাই ফাঁসি চাই বলে
চারিদিকে উঠে ধ্বনি,
নতুন করে এ যেন এক
নতুনের আবাহনী।
এ জাগরণ জোয়ারে আজ
যাবেইতো খুনীরা ভেসে,
রাজাকারহীন সোনার বাংলা
দেখবোই অবশেষে।
--------------------
লেখক বাসুদেব খাস্তগীর
- বাসুদেব খাস্তগীর -এর ব্লগ
- ১১ টি মন্তব্য
- ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৯
- ছড়া
প্রিন্ট করুন
- ১১ টি মন্তব্য
-
মাইনুল আমিন০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৭
এ জাগরণ জোয়ারে আজ
যাবেইতো খুনীরা ভেসে,
রাজাকারহীন সোনার বাংলা
দেখবোই অবশেষে। -----------------অত সহজে হবে আমি বিশ্বাস করি না | ছাগল নাচে খুটির জোরে | সেটা অনেক শক্ত | তার খুটি উপড়াতে হবে এবার | নইলে সব আন্দোলনই বৃথা |
খন্দকার মাহবুব উদ্দিন একটু আগে সম্পুর্ন অনাস্থা প্রকাশ করেছেন এবং এই ট্রাইব্যুনাল আদালত ভেঙ্গে দিতে দাবী তুলেছেন । মওদুদ সাহেব একই দাবী তুলেছেন এক সঙ্গে । বাকিরাতো আছেই | বুঝি না এত আন্দোলনের শেষ কোথায় দাড়ায় । তবুও আমি আশাবাদী | আমাদের আন্দোলন জিতবেই ।
শুভেচ্ছা জানবেন দাদা ------------------------
-
মেজদা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
ধন্যবাদ দাদা। লেখনীর মাধ্যমে আমাদের এই আন্দোলনে আছেন তার জন্য সংগ্রামী শুভেচ্ছা।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক