ফুল বালিকা!

দাঁড়িয়ে সিগন্যাল মোড়ে,
অথবা যানজটের ভিড়ে।
বিভিন্ন ফুলের মালা গড়ে,
আসছে গাড়ির কাছে দৌড়ে।
দেখতে কত সুন্দর ফুটফুটে,
লাবন্যের তিলক তোমার ঠোটে!
শ্রমে ঘামে তবু ক্লান্ত হও বটে,
তোমার চেহারা ক’জনের জোটে?
মিষ্টি মেয়ের দৃষ্টি দেখে,
সৃষ্টি সুখের উল্লাস মেখে।
হারিয়ে যাচ্ছি নিজ থেকে,
কি ভাবে যাবো তোমায় রেখে?
হাতে রাখা ফুলের সৌরভে,
তোমার চেহারা যাচ্ছে নিভে।
তুমি আমার সাথে যাবে?
আমার স্নেহ মমতা নিবে?
তোমার নিজের খালি গলা,
তুমি পরাচ্ছ পরকে মালা!
যদি হতে আমার ছোট বোন?
আদর দিয়ে ভরিয়ে দিতাম মন!
তুমি আমার সাথে যাবে স্কুলে,
সাজিয়ে দিব তোমায় ফুলে ফুলে।
যাবে পিছনের সব দুঃখ ভুলে,
আবার হাসবে তুমি প্রাণ খুলে।
তুমি হবে ফুলের বাগান খানি,
মালি হয়ে আমি ঢালবো পানি!
তোমার হৃদয়ের স্পন্দন ধ্বনি,
আমি মুগ্ধ হয়ে কান পেতে শুনি!
আমি বদলে দিব তোমার ভুবন,
তুমি গড়বে তোমার নতুন জীবন।
তুমি হবে মুক্ত আকাশ মুক্ত পবন,
হৃদয় দিয়ে করি সেই অনুধাবন!
লেখক আলভী
- আলভী -এর ব্লগ
- ৩৮ টি মন্তব্য
- ৩১ জানুয়ারি ২০১৩, ১৯:৪২
- ছড়া
প্রিন্ট করুন
- ৩৮ টি মন্তব্য
-
মোহাম্মাদ আব্দুলহাক৩১ জানুয়ারি ২০১৩, ২০:০৪
ওরা ফুল দেয়, বিনিময়ে কয়টা টাকা চায়, তাও অনেক সময় পায় না। -
ঘাস ফুল৩১ জানুয়ারি ২০১৩, ২০:০৭
আমি বদলে দিব তোমার ভুবন,
তুমি গড়বে তোমার নতুন জীবন।
তুমি হবে মুক্ত আকাশ মুক্ত পবন,
হৃদয় দিয়ে করি সেই অনুধাবন!
জিনিয়াস। অনেক অনেক ভালো লাগার একটা ছড়া আলভী ভাই। -
রব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ২০:০৯
" মিষ্টি মেয়ের দৃষ্টি দেখে,
সৃষ্টি সুখের উল্লাস মেখে।
হারিয়ে যাচ্ছি নিজ থেকে,
কি ভাবে যাবো তোমায় রেখে? "
খুব ভালো লাগলো কবিতার কথা। শুভেচ্ছা জানবেন আলভী ভাই। -
শাহিদুল হক৩১ জানুয়ারি ২০১৩, ২০:৩৪
আমি বদলে দিব তোমার ভুবন,
তুমি গড়বে তোমার নতুন জীবন।
তুমি হবে মুক্ত আকাশ মুক্ত পবন,
হৃদয় দিয়ে করি সেই অনুধাবন!
খুব ভালো হয়েছে। দারুণ ছন্দ আর সুন্দর চেতনা। অসাধারণ। শুভেচ্ছা রইল প্রিয় ছড়াকারের জন্য। -
ফেরদৌসা৩১ জানুয়ারি ২০১৩, ২০:৪০
তোমার নিজের খালি গলা,
তুমি পরাচ্ছ পরকে মালা!
যদি হতে আমার ছোট বোন?
আদর দিয়ে ভরিয়ে দিতাম মন!
এমন ভাবে কয়জন ভাবে

চমৎকার ছড়া । -
মাঈনউদ্দিন মইনুল৩১ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
ফুলবালিকার ছড়া কবিতাটি অনেক ভালো লাগলো।
এবিষয়ে লেখার জন্য অতিরিক্ত ভালো লাগা জানাচ্ছি!!
শুভেচ্ছা আলভী ভাইকে
-
েমা: নাজিম উদ্দিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:৪৮
তুমি আমার সাথে যাবে স্কুলে,
সাজিয়ে দিব তোমায় ফুলে ফুলে।
যাবে পিছনের সব দুঃখ ভুলে,
আবার হাসবে তুমি প্রাণ খুলে।
আমি বদলে দিব তোমার ভুবন,
তুমি গড়বে তোমার নতুন জীবন।
তুমি হবে মুক্ত আকাশ মুক্ত পবন,
হৃদয় দিয়ে করি সেই অনুধাবন!
অসাধারণ লেখা।
শুভেচ্ছা

-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
সাজিয়ে দিব তোমায় ফুলে ফুলে।
যাবে পিছনের সব দুঃখ ভুলে,
আবার হাসবে তুমি প্রাণ খুলে।
ভালো লাগলো। শুভেচ্ছা...