একুশ আসে ফিরে ফিরে

উৎসর্গ:ভাষা শহিদসহ বাংলা মায়ের সেই সব দামাল ছেলেকে যারা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন....।
একুশ আমার দু:খীনি মায়ের
করুণ হাহাকার
একুশ আমার ভাইয়ের রক্তে
রাঙানো পোস্টার।
একুশ আমার নয়নমণি
বোনের চোখে জল
একুশ আসে ফিবছর
অশ্রু ছলছল।
একুশ আমার বাবার শাসন
মায়ের সোহাগ আদর
একুশ আমার গল্পদাদুর
গল্পকথার আসর।
একুশ আমার মায়ের মুখে
প্রথম শেখা বুলি
একুশ আসে ফিরে ফিরে
বাংলায় কথা বলি।
এই বাংলায় একুশ কভু
ভুলে যাওয়ার নয়
একুশ রবে বাংলার বুকে
অম্লান অক্ষয়।
লেখক আহমেদ রব্বানী
- আহমেদ রব্বানী -এর ব্লগ
- ৩২ টি মন্তব্য
- ৩১ জানুয়ারি ২০১৩, ১৬:৩৮
- ছড়া
প্রিন্ট করুন
- ৩২ টি মন্তব্য
-
লুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ১৬:৫৯
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ।
সুন্দর লিখেছেন আহমেদ রব্বানি ভাই । -
ঘাস ফুল৩১ জানুয়ারি ২০১৩, ১৭:৫১
একুশ এসে দরজায় কড়া নাড়ছে। আর এই সময় আপনার চমৎকার ছড়া। সব মিলিয়ে অসাধারণ। ধন্যবাদ রব্বানী ভাই। -
বালুচর৩১ জানুয়ারি ২০১৩, ১৮:০২
অসাধারণ একটি ছড়া উপহার দেয়ার জন্য ধন্যবাদ আহমেদ রববানী ।
শুধু এই পংক্তিটি -
"একুশ আমার বাবার শাসন
মায়ের সোহাগ আদর
একুশ আমার গল্পদাদুর
গল্পকথার আসর।"
শুভেচ্ছা নিন । -
শাহিদুল হক৩১ জানুয়ারি ২০১৩, ১৮:১৪
এই বাংলায় একুশ কভু
ভুলে যাওয়ার নয়
একুশ রবে বাংলার বুকে
অম্লান অক্ষয়।
তাই যেন গো হয়
একুশ যেন এই ফাগুনে
আগুন হয়ে রয়।
একুশ যেন পুষ্প হয়ে
ফোটে বনে বনে
একুশ যেন বৃষ্টি হয়ে
ঝরে মনের কোণে। -
রব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ১৮:২০
" একুশ আমার মায়ের মুখে
প্রথম শেখা বুলি
একুশ আসে ফিরে ফিরে
বাংলায় কথা বলি।"
একুশ নিয়ে চমৎকার ছড়া। শুভেচ্ছা জানবেন। -
ফেরদৌসা৩১ জানুয়ারি ২০১৩, ১৮:২৫
একুশ আমার মায়ের মুখে
প্রথম শেখা বুলি
একুশ আসে ফিরে ফিরে
বাংলায় কথা বলি।
চমৎকার ছড়া -
মুহম্মদ কামরুল হাসান৩১ জানুয়ারি ২০১৩, ১৯:১৭
একুশ আমার মায়ের মুখে
প্রথম শেখা বুলি
একুশ আসে ফিরে ফিরে
বাংলায় কথা বলি।
সুন্দর চেতনার কবিতা ।খুব ভাল লাগল। -
কে এম আব্দুল মোমিন৩১ জানুয়ারি ২০১৩, ১৯:৪৮
একুশের স্মৃতিময় কবিতা ও কবিতার উৎসর্গ দুটোই ভাল লাগল। এ চেতনায় সকলেই উজ্জীবীত হোক। আন্তরিক ভালবাসা গ্রহণ করবেন, প্রিয় আহমেদ রব্বানী। -
আঃ রহমান০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:০৩
একুশের দৃঢ়তা সবার মনে বয়ে চলুক অনন্ত কাল ধরে । সুন্দর ছড়ার জন্য ধন্যবাদ । ভাল থাকুন । -
ছাইফুল হুদা ছিদ্দীকি০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০৩
অসাধারণ।ভালো লাগা লেখনী।
একুশ আমাদের অহংকার।অশেষ ধন্যবাদ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক