ছোটবেলার ভালোলাগা নালাগা

সারাদিন পড়া আর পড়া,
ভালোলাগে পড়তে ছড়া।
ভালোলাগে স্কুল থেকে ঘরে ফেরা,
পড়া শেষে খেলতে পারা।
ভালোলাগে শেষ করে ফেলা সব পড়া,
চুপটি করে বসে অংক করা।
ভালোলাগে গল্পের বই পড়া,
আর বন্ধুদের নিয়ে খেলা করা।
সারাদিন পড়া আর পড়া,
ভালোলাগেনা মখস্ত করা।
সকালে উঠে স্কুলের তাড়া,
ভালোলাগেনা বড়দের শাসন করা।
ভালোলাগেনা ইচ্ছের বিরুদ্ধে কিছু করা,
সারাদিন নিয়মের মধ্যে বাধা পরা।
সারাদিন খেলা আর খেলা,
ভালোলাগে খেলতে সারাবেলা।
ভালোলাগে দিনভর করতে খেলা,
বন্ধুদের নিয়ে হেঁসে খেলে চলা।
ভালোলাগে কানামাছি আর পুতুলখেলা,
খেলার মাঝে আমার যখন আসে পালা।
সারাদিন খেলা আর খেলা,
ভালোলাগেনা খেলা করতে না বলা।
ভালোলাগেনা খেলা শেষে সন্ধ্যাবেলা,
খেলা শেষে পুতুলের ঘর ভেঙে ফেলা।
ভালোলাগেনা আসতে ঘরে শেষ না করে খেলা,
বন্ধুদের ছেড়ে বাসায় ফিরে আসতে বলা।
ভালোলাগেনা গ্লাসের দুধ খেতে রাতেরবেলা,
আর পড়া শেষে যখন আসে ঘুমের পালা।
লেখক ফেরদৌসী বেগম (শিল্পী)
- ফেরদৌসী বেগম (শিল্পী) -এর ব্লগ
- ১৮ টি মন্তব্য
- ৩১ জানুয়ারি ২০১৩, ১৫:৫১
- ছড়া
প্রিন্ট করুন
- ১৮ টি মন্তব্য
-
আঃ রহমান০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:০৯
ছড়াটির ভাবনা ভাল । তবে ছড়া লেখার জন্য মাত্রা ঠিক রাখা জরুরী । একটু খেয়াল রাখলে ভাল হয় ।সুভ কামনা । ভা ল থাকুন ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
কিছু ভাল লাগেনা------
সুন্দর