কর্পোরেট ভিক্ষুক!

মোবাইল ফোনে হ্যালো ম্যাম,
আমি ভিক্ষুক মিষ্টার শ্যাম!
শেষ করলাম ভবন ন্যাম,
রাস্তায় খুব আছে জ্যাম!
রেকর্ড করুন আইডি কলার,
সময় কম কথা বলার!
রেডি রাখুন হান্ড্রেড ডলার,
ব্যবস্হা করুন গেট খোলার।
হাতে সময় খুব কম,
দেরী করবো না একদম!
কৃপনের বিরুদ্ধে আমি জম,
দাতার কাছে আমি অধম!
এপয়েন্টমেন্ট আছে যেমন আজ,
হাতেও আছে তেমন কাজ!
ছুটিতে গেছে ড্রাইভার রাজ,
গাড়ি চালাতে পাচ্ছি লাজ!
অর্ডার আছে চারটি কুলখানী,
ভিক্ষুকের চাহিদা হাজারখানি।
মেনু হচ্ছে কাচ্চি বিরিয়ানী,
অনারিয়াম থাকছে পকেট মানি!
লেখক আলভী
- আলভী -এর ব্লগ
- ৬৪ টি মন্তব্য
- ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:১৭
- ছড়া
প্রিন্ট করুন
- ৬৪ টি মন্তব্য
-
মাইনুল আমিন৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৩৫
অর্ডার আছে চারটি কুলখানী,
ভিক্ষুকের চাহিদা হাজারখানি।
মেনু হচ্ছে কাচ্চি বিরিয়ানী,
অনারিয়াম থাকছে পকেট মানি! -------------------চরম সত্যের শব্দ-গাথুনিতে অনবদ্য ছড়াটি ভীষণ ভালো লাগলো প্রিয় আলভী ভাই ।
বলছিলেন একবার ছড়া আর লিখবেন না । আজ ভাবছি থামবেন কেমনে !!! আমরা এমন পরিপক্ক ছড়া আরও আরও চাই ভাইজান । চালিয়ে যান----- আমাদের মন-তুষ্টির কথা ভেবে ।
আমরা আপনার লিখার একনিষ্ট পাঠক । ভালো থাকুন সবসময় এ প্রত্যাশা ----------------------













শ্রদ্ধা জানবেন -----নেট ভীষণ স্লো ----- -
মাঈনউদ্দিন মইনুল৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৪৩
হাহাহা! করপোরেট ভিক্ষুক.....

“হাতে সময় খুব কম,
দেরী করবো না একদম!
কৃপনের বিরুদ্ধে আমি জম,
দাতার কাছে আমি অধম!”
একদম হাছা কথা!
ভালো লাগলো আলভী ভাই!!
-
ঘাস ফুল৩০ জানুয়ারি ২০১৩, ২০:২৫
চরম সমস্যা নেটে,
লন্ডনে যাচ্ছি হেঁটে
আমি এখন আপনার ঘাঁটে
লন্ডনের পাঠ টুটে। -
লুৎফুন নাহার জেসমিন৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৬
এখানেও ভিক্ষুক আছে । তবে তাদের বাহারও আছে ।
এত ধন্যবাদ পেয়ে আমি হলাম মুগ্ধ । -
নুমান৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৪
আপনার ছড়া মজাদার হবেনা কেডায় কইছে
আমার মন্তব্যের উত্তরে কোন বিক্কুকের ছবি দেয়া যাবে না

-
রিয়াদ অরন্য ৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৭
প্রথমে আমার নামটা খুব ভালো হয়েছে __________
তারপরে পড়ে ব্যাপক মজা পেয়েছি ________


-
রব্বানী চৌধুরী৩০ জানুয়ারি ২০১৩, ২২:২১
" অর্ডার আছে চারটি কুলখানী,
ভিক্ষুকের চাহিদা হাজারখানি। "
দারুন লাগলো ছড়ার কথা। ভালো থাকবেন আলভী ভাই, আর নিয়মিত ছড়ার আসর বসাবেন। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ৩১ জানুয়ারি ২০১৩, ০২:২৫
প্রিয় আলভী,,
একেবারে অন্যরকম ছড়া। বেশ উপভোগ করলাম প্রতিটি শব্দ।
দারুন আইডিয়াকে ছড়ার ফ্রেমে বন্দী করলেন।
-
ফেরদৌসা৩১ জানুয়ারি ২০১৩, ০২:৫০
অর্ডার আছে চারটি কুলখানী,
ভিক্ষুকের চাহিদা হাজারখানি।
মেনু হচ্ছে কাচ্চি বিরিয়ানী,
অনারিয়াম থাকছে পকেট মানি!
ভিক্ষুকের দেখি পোয়া বারো
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
অনেক ভালো লাগল
মনটা এবার খুশির চোটে
নতুন রূপে জাগল।
ধন্যবাদ আর শুভেচ্ছাটা
খুশি হয়েই দিচ্ছি
মন খুলে আজ ছড়া থেকে
সুভাস বুকে নিচ্ছি।