তামাবিলের আকাশ ভারী
চুয়াত্তরে প্রথম আমার
জাফলং ভ্রমন হয়
আজিকের জাফলঙ্গের রূপে
কান্না থেমে রয় ।
তামাবিলের আকাশ ভারী
কালো ধোঁয়ার স্তর
কয়লা থেকে উড়ছে ধুলো
শ্বাস নেয়া দুষ্কর ।
বল্লাঘাটে মামার দোকান
পিয়াইন নদীর তীর
ওপার থেকে ডাউকী বাজার
হাতছানি অস্থির ।
পাথর ভাঙ্গার শতেক কলে
দুড়ুম-দুড়ুম ডাক
হেথায় দেখি সাদা ধোঁয়া
হাজার লোকের হাঁক ।
কালো চুলে কালো ধোঁয়া
মিশে যায় পড়ে
সাদা ধোঁয়ার স্তর কিন্তু
পিঠে যায় চড়ে ।
শান্ত সবুজ জাফলং ছিল
পাহাড় টিলায় ভর
পাথর খেকো ব্যবসায়ীরা
খুঁড়ছে মাটির স্তর ।
বড় বড় পাথর তুলে
ধবংস পরি্বেশ
ছিল যত সবুজমাখা
সব আজি নিঃশ্বেষ ।
নেই পরিবেশ নেই স্নিগ্ধতা
অবশেষ জাফলং
দেশের সকল কোনের লোকে
আসছে করে জঙ্গ ।
তবু মানুষ আসছে ছুটে
পাহাড় করছে খোঁজ
প্রকৃতি্র এই ছন্দ দেখতে
আসছে মানুষ রোজ ।
জাফলং ভ্রমন হয়
আজিকের জাফলঙ্গের রূপে
কান্না থেমে রয় ।
তামাবিলের আকাশ ভারী
কালো ধোঁয়ার স্তর
কয়লা থেকে উড়ছে ধুলো
শ্বাস নেয়া দুষ্কর ।
বল্লাঘাটে মামার দোকান
পিয়াইন নদীর তীর
ওপার থেকে ডাউকী বাজার
হাতছানি অস্থির ।
পাথর ভাঙ্গার শতেক কলে
দুড়ুম-দুড়ুম ডাক
হেথায় দেখি সাদা ধোঁয়া
হাজার লোকের হাঁক ।
কালো চুলে কালো ধোঁয়া
মিশে যায় পড়ে
সাদা ধোঁয়ার স্তর কিন্তু
পিঠে যায় চড়ে ।
শান্ত সবুজ জাফলং ছিল
পাহাড় টিলায় ভর
পাথর খেকো ব্যবসায়ীরা
খুঁড়ছে মাটির স্তর ।
বড় বড় পাথর তুলে
ধবংস পরি্বেশ
ছিল যত সবুজমাখা
সব আজি নিঃশ্বেষ ।
নেই পরিবেশ নেই স্নিগ্ধতা
অবশেষ জাফলং
দেশের সকল কোনের লোকে
আসছে করে জঙ্গ ।
তবু মানুষ আসছে ছুটে
পাহাড় করছে খোঁজ
প্রকৃতি্র এই ছন্দ দেখতে
আসছে মানুষ রোজ ।
লেখক বালুচর
- বালুচর -এর ব্লগ
- ১৬ টি মন্তব্য
- ২৭ জানুয়ারি ২০১৩, ০০:১৬
- ছড়া
প্রিন্ট করুন
- ১৬ টি মন্তব্য
-
ঘাস ফুল২৭ জানুয়ারি ২০১৩, ০০:৩৩
বরাবরের মতোই আসাধরন। ছন্দের ফুল্কির সাথে বিষয়বস্তুও ছিল চমৎকার আর পরিবেশবান্ধব। -
মেজদা২৭ জানুয়ারি ২০১৩, ০০:৩৭
আমি প্রথম জাফলং যাই ১৯৯০ সালে। এবং আমার বউয়ের প্রথম উড়োজাহাজে প্রথম ভ্রমণ। ধন্যবাদ বালুচর ভাই।
-
মেজদা২৭ জানুয়ারি ২০১৩, ১১:৫৮
জাফলং গিয়ে নদীতে নৌকা বেয়ে নিজেরাই মাঝি বোনে গেলাম।
এমনকি ভারতীয় অংশে গিয়েছিলাম।
ঢাকা থেকে সিলেট আমার স্ত্রীর উড়োজাহাজ ভ্রমন। ধন্যবাদ
-
ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০১:৩১
জাফলং এ এখনো যাওয়া হয়নি। ভাবছিলাম এবার গিয়ে জাফলং এ যাব বেড়াতে স্বপরিবারে। কিন্তু আপনার ছড়াটা পড়ে এখন নিরাশই হয়ে গেলাম।
তবে ছন্দে ছন্দে খুবই খুই সুন্দর একটি ছড়া লিখে ফেলেছেন। ভাল লাগলো পড়ে। -
সেলিনা ইসলাম২৭ জানুয়ারি ২০১৩, ০৩:১৮
কিছুদিন আগে 'বিবেকের কাছে প্রশ্ন"নামে একটা টিভি অনুষ্ঠানে দেখলাম জাফলং-এর সৌন্দর্যের জায়গাগুলো কেমন করে মানুষের প্রভাব এবং লোভ আর লালশার কারনে বিলীন হয়ে যাচ্ছে!
ছন্দে ছন্দে সত্য বিষয়টি তুলে ধরেছেন সাধুবাদ জানাই । শুভকামনা রইল -
মুক্তমনবাংলা ২৭ জানুয়ারি ২০১৩, ০৭:৫৪
জাফলং আমিও গিয়েছি । মানুষের অবহেলা আর অযত্নে নষ্ট হচ্ছে প্রাকিতিক সম্পদ ।
আমার মুক্তমন৭১ আইডি হ্যাক হওয়ায় নতুন নামে আইডি খুলেছি । আশা করি সাথে থাকবেন । -
ছাইফুল হুদা ছিদ্দীকি২৭ জানুয়ারি ২০১৩, ০৯:৫১
শান্ত সবুজ জাফলং ছিল
পাহাড় টিলায় ভর
পাথর খেকো ব্যবসায়ীরা
খুঁড়ছে মাটির স্তর ।
প্রকৃতি বাচঁলে আমরা বাচব।
আসুন প্রকৃতির জন্য কাজ করি।
বরাবরের মতোই আপনার অসাধারন লেখা পড়ে ভীষন ভালো লাগল।অশেষ ধন্যবাদ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক