লাল সবুজের পতাকা

দেশ মাতাকে বাসবো মোরা
সবার চেয়ে ভালো
ঘুঁচে যাবে তিমির রাত্রি
অন্ধকারের কালো।
কী দিয়েছে দেশ আমাকে
ভাবার সময় নাই
আমার কিছু থাকলে দেবার
দিতে আমি চাই।
এদেশ আমার এদেশ তোমার
অন্য কারও নয়
সাহস বুকে সকল বাধা
করতে হবে জয়।
লাল সবুজের পতাকাটা
আঁকড়ে ধরি বুকে
হৃদয়টাকে বাংলা করি
সবার দু:খ সুখে।
লেখক আহমেদ রব্বানী
- আহমেদ রব্বানী -এর ব্লগ
- ২৬ টি মন্তব্য
- ২৬ জানুয়ারি ২০১৩, ১৬:২৪
- ছড়া
প্রিন্ট করুন
- ২৬ টি মন্তব্য
-
ছাইফুল হুদা ছিদ্দীকি২৬ জানুয়ারি ২০১৩, ১৭:২১
কী দিয়েছে দেশ আমাকে
ভাবার সময় নাই
আমার কিছু থাকলে দেবার
দিতে আমি চাই।
এইতো চাই ।
আমাদের উচিৎযে যা করতে পারি তাই দিয়ে দেশের জন্য কিছু করা।
অশেষ ধন্যবাদ। -
কামাল উদ্দিন২৬ জানুয়ারি ২০১৩, ১৭:২৬
লাল সবুজের পতাকাটা
আঁকড়ে ধরি বুকে
হৃদয়টাকে বাংলা করি
সবার দু:খ সুখে।

-
রব্বানী চৌধুরী২৬ জানুয়ারি ২০১৩, ১৮:২৮
" লাল সবুজের পতাকাটা
আঁকড়ে ধরি বুকে
হৃদয়টাকে বাংলা করি
সবার দু:খ সুখে।"
দেশকে নিয়ে দারুন ছড়া। শুভেচ্ছা জানবেন। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ২৬ জানুয়ারি ২০১৩, ১৯:৫০
কী দিয়েছে দেশ আমাকে
ভাবার সময় নাই
আমার কিছু থাকলে দেবার
দিতে আমি চাই।
আজকের দিনের ছড়াগুলোর মধ্যে সবচেয়ে সহজতম অংশ অথচ সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথা।
আজ আমরা কথায় কথায় নিজেদের ব্যর্থতা ঢাকতে বলি দেশে কিছুই হবে না। এ খারাপ ঐ ব্যাটা খারাপ ইত্যাদি ইত্যাদি- কিন্তু আমি দেশের জন্য দেশের জন্য কতটুকু করলাম তা ভাবার আগেই অন্যকে দোষারোপ করি।
বাংলাদেশে অনেক দৃষ্টান্ত আছে যারা একা দেশের ব্যাপক পরিবর্তন সাধন করেছেন। আমরা ব্যাপক করতে না পারি অন্তত দিনে ছো্ট একটি ভালো কাজ দেশের জন্য করতে পারলে – দেশ এমনিতে এগিয়ে যাবে।
কারণ দেশ রাজনীতির সাহায্য ছাড়াই এগিয়ে যাচ্ছে।
-
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ২৬ জানুয়ারি ২০১৩, ২০:১৪
দেশপ্রেমমূলক এ ধরনের ছড়া ব্যক্তিগতভাবে আমার খুবই প্রিয়। সুন্দর ছড়াটির জন্য একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা রইল। -
মোঃ হাসান জাহিদ২৬ জানুয়ারি ২০১৩, ২৩:৪২
কী দিয়েছে দেশ আমাকে
ভাবার সময় নাই
আমার কিছু থাকলে দেবার
দিতে আমি চাই।
দারুণ লিখেছেন প্রিয় রব্বানী ভাই ।

-
ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০৭:৫৩
কী দিয়েছে দেশ আমাকে
ভাবার সময় নাই
আমার কিছু থাকলে দেবার
দিতে আমি চাই।
চমৎকার কথামালার ছড়া।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
শুভেচ্ছা আপনাকে।