চাঁদের হাসি

চাঁদের হাসি
খুকুমণি খুকুমণি
মামণি তার ডাকছে
খুকুমণি মগ্ন হয়ে
চাঁদের ছবি আঁকছে।
মা বলেছেন জোছনা রাতে
ডাকলে মামা বলে
চাঁদটা নাকি এক ইশারায়
আসবে কাছে চলে।
খুকুমণি চাঁদকে তবে
মামা বলেই ডাকবে
সুযোগ পেলেই চাঁদের ছবি
যত্ন করে আঁকবে।
রাতের বেলা চাঁদের চুমো
খুকুর লাগে ভালো
চাঁদের হাসি ছড়ায় শুধু
আকাশ ভরা আলো।
লেখক শাহিদুল হক
- শাহিদুল হক -এর ব্লগ
- ৪০ টি মন্তব্য
- ২৬ জানুয়ারি ২০১৩, ০৩:০৬
- ছড়া
প্রিন্ট করুন
- ৪০ টি মন্তব্য
-
ফেরদৌসা২৬ জানুয়ারি ২০১৩, ০৩:১৬
রাতের বেলা চাঁদের চুমো
খুকুর লাগে ভালো
চাঁদের হাসি ছড়ায় শুধু
আকাশ ভরা আলো।
চমৎকার ছড়া। -
লুৎফুন নাহার জেসমিন২৬ জানুয়ারি ২০১৩, ০৩:৪২
কোন বিশেষণ বাকী নাই যা দিয়ে আপনাকে ভূষিত করা যায় । আপনি সব অনেক আগেই পেয়ে গেছেন ।
শ্রদ্ধা রইলো । -
সাফ-কথা২৬ জানুয়ারি ২০১৩, ০৪:১২
জেসমিন আপা ঠিক বলেছেন । তিন সপ্তাহেই বুঝতে পারছি আপনি অলরেডি ব্লগের সকল মেডাল জিতে গেছেন। তাই বলে থামলে হবে না। আমাদেরও উচিত আপনার নতুন নতুন অসাধারণ ছড়ার মতো নব নব বিশেষণ আবিষ্কারে মনেযোগী হওয়া। আর বলুন তো বাংলায় তো মামা নিয়ে ছড়ার ছড়াছড়ি। আর চাচার অবস্থা কি? ‘‘চাচা আপন জান বাঁচা ‘’ ছাড়া কি কোন ছড়া আছে? -
মাঈনউদ্দিন মইনুল২৬ জানুয়ারি ২০১৩, ১১:৩৪
খুকুমণিদের সাথে চাঁদমামার সেই আজন্ম মিতালী!
তা-ই ফুটে ওঠলো ছড়ায়।
কবিকে শুভেচ্ছা
-
প্রফুল্ল রায় সদাশীত২৬ জানুয়ারি ২০১৩, ১১:৫১
নিরন্তর ভাল বাসা ,ভালো থাকুন সবসময় এ প্রত্যাশা ------------------------------ -
কবির য়াহমদ২৬ জানুয়ারি ২০১৩, ১২:২৯
শিশুতোষ ছড়া পড়লে মনে হয় এক ঝলকে কমিয়ে দিই নিজের বয়সও!
সুন্দর। শুভকামনা -
ফয়সাল সাকিদার আরিফ২৬ জানুয়ারি ২০১৩, ১২:৩৪
রাতের বেলা চাঁদের চুমো
খুকুর লাগে ভালো
চাঁদের হাসি ছড়ায় শুধু
আকাশ ভরা আলো।
দারুন! ভাইজানের শুভকামনায়....
ভাল থাকবেন। -
ছাইফুল হুদা ছিদ্দীকি২৬ জানুয়ারি ২০১৩, ১২:৩৯
ধন্যবাদ শাহিদুল হক ভাই।অসাধারন ছড়া।
ঠিক বলেছেন ব্লগার ভাই সাফকখআ।
চাঁদ ও সূয্যঁ দুটোই মামা।
আমার এক ভাইঝিকে প্রশ্ন করেছিলাম
কেন দুটোই মামা।
চাচারা কি বেচারা? -
সাফ-কথা২৬ জানুয়ারি ২০১৩, ১৪:৫২
মামা হিসেবে আমরা অবশ্যই গ্রেইট। এৗ যে গান একটা ছিল ‘‘মামা-ভাইগনা যেখানে‘‘ !!ক্ন্তি বলুন দেখি আমরা
‘চাচা হিসেবে কি এতই ফেলনা !
যে আমাদের নিয়ে দু‘লাইন লিখন যায়না ?
এটা বৈষম্য !! কবি সাহিত্যিক বিশেষ করে ছড়াকারদের প্রতি জোর দাবী
আপনারা চাচা-সমাজের প্রতি সদয় হোন।
মনে হয় সৈ:মুজতবা আলী বিষয়টা ধরতে পেরেছিলেন !! তাই তিনি রেখে গেছেন
‘‘চাচা-কাহিনী‘‘ !! -
মু. সুফী আলম২৬ জানুয়ারি ২০১৩, ১৩:৩০
খুকুমণি চাঁদকে তবে
মামা বলেই ডাকবে
সুযোগ পেলেই চাঁদের ছবি
যত্ন করে আঁকবে।
ধন্যবাদ শাহিদুল ভাই।অসাধারন ছড়া।
আপনার ছড়া বরাবরই ভালো লাগে।
ভাল থাকবেন। -
মেজদা২৬ জানুয়ারি ২০১৩, ১৫:৪০
খুকুর ডাকে চাঁদও হাসে
আরও হাসে মা
মা মেয়ের হাসিতে ঝরে
আলোরও ঝর্ণা।
ধন্যবাদ শাহিদুল ভাই। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ২৬ জানুয়ারি ২০১৩, ১৯:৪২
মা-চাঁদ-ছড়া অবিচ্ছেদ্য । যুগে যুগে ছড়ায় এদের রাজত্ব ছিলো।
-
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ২৬ জানুয়ারি ২০১৩, ২০:০১
ছোটদের জন্য ছড়া লেখায় আপনি সিদ্ধহস্ত। নিঃসন্দেহে খুব চমৎকার ছড়া। গ্রন্থাকারে বের করতে পারলে ভালো হতো, শাহিদুল ভাই। শুভেচ্ছা রইল। -
সাফ-কথা২৮ জানুয়ারি ২০১৩, ১৪:৩১
অসাধারণ ! চাচা-ধবনিটা অন্তত শোনা গেল !!
তবে অকাট্য-যুক্তি মায়ের মধুর আদরের কারণেই
মামার দাবীটা বেশী।
ধন্যবাদ ‘ছড়ারাজ’ শাহিদুল ভাই -
বাসুদেব খাস্তগীর৩০ জানুয়ারি ২০১৩, ০৭:২২
খুকুমণি চাঁদকে তবে
মামা বলেই ডাকবে
সুযোগ পেলেই চাঁদের ছবি
যত্ন করে আঁকবে।
রাতের বেলা চাঁদের চুমো
খুকুর লাগে ভালো
চাঁদের হাসি ছড়ায় শুধু
আকাশ ভরা আলো।
নেট সমস্যার কারনে ব্লগে নিয়মিত হতে পারছি না। চমৎকার একটি ছড়া শহীদুল ভাই।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক