খাদক জব্বর আলী
খাদক আমি জব্বর আলী
খাবারের সঙ্গে খুব মিতালী
খাবার খুঁজি অলি গলি
খাবার পাইলেই দেই তালি।
এক সময় খাইতাম আমি ভাত
খুঁজতাম না কোন জাত বেজাত
মাইনসে কয় যাক নিপাত
তাতেই আমার ভরতো খালি পাত।
খাদক আমি জব্বর আলী
খাই এখন আমি পাঁচ মিশালি
চাঁদ পাইলেও খাই এক ফালি
এখন আমি বেশ শক্তিশালী।
ধর্ষক খুনি আর রাজাকার
সবখানে তাদের পদাচার
বিচার করুক তাদের সরকার
নইলে হবে তারা মোর পানাহার।
খাদক আমি জব্বর আলী
শান্তির হোক জলকেলি
পেট আমার বেজায় খালি
তবু সুখে আমি জব্বর আলী।
==============
বিঃদ্রঃ
ছড়া লেখার অপচেষ্টা মাত্র
বেত্রাঘাতের জন্য রেডি আমার গাত্র
ফুলে ভরুক সবার পাত্র
তবু মনে রেখো আমায় নামমাত্র।

ঘাস ফুল
খাবারের সঙ্গে খুব মিতালী
খাবার খুঁজি অলি গলি
খাবার পাইলেই দেই তালি।
এক সময় খাইতাম আমি ভাত
খুঁজতাম না কোন জাত বেজাত
মাইনসে কয় যাক নিপাত
তাতেই আমার ভরতো খালি পাত।
খাদক আমি জব্বর আলী
খাই এখন আমি পাঁচ মিশালি
চাঁদ পাইলেও খাই এক ফালি
এখন আমি বেশ শক্তিশালী।
ধর্ষক খুনি আর রাজাকার
সবখানে তাদের পদাচার
বিচার করুক তাদের সরকার
নইলে হবে তারা মোর পানাহার।
খাদক আমি জব্বর আলী
শান্তির হোক জলকেলি
পেট আমার বেজায় খালি
তবু সুখে আমি জব্বর আলী।
==============
বিঃদ্রঃ
ছড়া লেখার অপচেষ্টা মাত্র
বেত্রাঘাতের জন্য রেডি আমার গাত্র
ফুলে ভরুক সবার পাত্র
তবু মনে রেখো আমায় নামমাত্র।

ঘাস ফুল
লেখক ঘাস ফুল
- ঘাস ফুল -এর ব্লগ
- ৬৯ টি মন্তব্য
- ২৪ জানুয়ারি ২০১৩, ২১:০৪
- ছড়া
প্রিন্ট করুন
- ৬৯ টি মন্তব্য
-
কামরুন্নাহার ২৪ জানুয়ারি ২০১৩, ২১:১৪
আপনার ছড়াটা খুব সুন্দর। এই জব্বর ছবিটা কোথায় পেলেন
?
শুভেচ্ছা রইলো। -
লুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ২১:১৬
ধর্ষক খুনি আর রাজাকার
সবখানে তাদের পদাচার
বিচার করুক তাদের সরকার
নইলে হবে তারা মোর পানাহার। ----- জব্বর আলী কে আমাদের খুব দরকার । -
অরিত্র অন্বয়২৪ জানুয়ারি ২০১৩, ২১:১৭
কেয়া বাত হ্যায়, কেয়া বাত হ্যায়...
আমাদের ঘাস ফুল ভাই দেখি চমৎকার ছড়া লেখেন... -
ফৈরা দার্শনিক২৪ জানুয়ারি ২০১৩, ২২:১০
আমার দর্শনের দাম আছে। ফ্রীতে কাউকে দেয়না
ছড়া কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। -
মুক্তমন৭৫২৪ জানুয়ারি ২০১৩, ২২:০০
খুব ভালো হয়েছে ছড়া। অপচেষ্টা হবে কেন???
এত সুন্দর ছড়া যদি অপচেষ্টা হয়, তাহলে তো কিছু লিখতে যাওয়াই ভুল আমাদের জন্য---
নিয়মিত লিখবেন। খুব ভালো হচ্ছে লেখা। শুভকামনা রইলো। ভালো থাকবেন। -
আলভী২৪ জানুয়ারি ২০১৩, ২২:০৩
সবার প্রিয় জব্বর আলী,
তোমার কেন পেট খালি?
এই নাও এক ডালি,
আরো আছে জ্যাম জেলী........
-
মুক্তমন৭৫২৪ জানুয়ারি ২০১৩, ২২:৪৩
মুক্তমন ৭৫ খালি সাত পাঁচ কথাই বলে, তাই হেই মিয়াঁ কইলে মনে হয় উল্টা পাল্টাই লাগবো। তাই ধইরা নেন যে মুক্তমন ২০১৩'ই কইছে, তাইলে একটু মডার্ন মডার্ন লাগবো, এই আর কি --
ভালো থাকুন। শুভরাত্রি। -
আলভী২৪ জানুয়ারি ২০১৩, ২২:৫২
ঘাসের সাথে আছে ফুল,
কনের কানে সোনার দুল।
মাথায় ভরা কালো চুল,
এবার বোধ হয় করছি ভুল!
-
বালুচর২৪ জানুয়ারি ২০১৩, ২৩:০৫
খাই খাইতে আপনি দেখি
খাইছেন আব্দুল হাই
এত খেলে পেট ভরেনা
কেন তুলেন হাই । খান, বেশি বেশি খান ।
মজার ছড়া । ভাল লেগেছে। আরো লিখে যান ।
শুভেচ্ছা । -
রব্বানী চৌধুরী২৪ জানুয়ারি ২০১৩, ২৩:২৮
ছবিটা খাদক জব্বর আলী চিবাইয়া খাইয়া ফালাইছে !!! এখন খাদক জব্বর আলী কাকে খায় !! -
রব্বানী চৌধুরী২৪ জানুয়ারি ২০১৩, ২৩:২৬
চমৎকার ছড়া কথা। শুভেচ্ছা জানবেন।
" ছড়া লেখার অপচেষ্টা মাত্র
বেত্রাঘাতের জন্য রেডি আমার গাত্র
না ভাই বেত্রাঘাত কেন!! আপনাকে ফুল পাঠালাম।




ফুলে ভরুক সবার পাত্র
তবু মনে রেখো আমায় নামমাত্র।
এতো দেখি রবি ঠাকুরের কথা -
" তবু মনে রেখো যদি দূরে যাই চলে।
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে।
যদি থাকি কাছাকাছি,
দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি--
তবু মনে রেখো।
যদি জল আসে আঁখিপাতে,
এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে,
তবু মনে রেখো। " -
মেজদা২৫ জানুয়ারি ২০১৩, ০০:৩১
আমি ভাত খাবো মাছ খাবো
খাবো ঘাস ফুল
আমি নার্সের শাড়ী খাবো
খাবো কানের দুল।
আমি খাবো দুনিয়াটা
হও হুশিয়ার
আমি খাবো মানবতা
খাবো রাজাকার।
আমি খাবো টেলিভিশন
পত্রিকার পাতা
আমেরিকার খবরদারী
ওবামার খাতা।


ধন্যবাদ ঘাস ফুল। -
অসংজ্ঞায়িত মেহেদী২৫ জানুয়ারি ২০১৩, ০০:৪৫
খাদক আমি জব্বর আলী
খাই এখন আমি পাঁচ মিশালি
চাঁদ পাইলেও খাই এক ফালি
এখন আমি বেশ শক্তিশালী।

চাঁদও খেয়ে ফেলেন? মাশাল্লাহ, মাশাল্লাহ


বিচার করুক তাদের সরকার
নইলে হবে তারা মোর পানাহার।

এই মুহুর্তে জব্বার আলীকে জরুরী দরকার, তার খাদক নামকরনের সার্থকতা যাচাইয়ের স্বার্থে

সুন্দর লিখেছেন, শুভেচ্ছা

-
ফেরদৌসী বেগম (শিল্পী)২৫ জানুয়ারি ২০১৩, ০৩:৫৯
আশ্চর্য্য! জব্বর আলীকে নিয়ে আপনি তো জব্বর একটা মজার ছড়া লিখে ফেল্লেন!! বেশ ভাল
লাগলো। -
কামাল উদ্দিন২৫ জানুয়ারি ২০১৩, ১০:২০
ধর্ষক খুনি আর রাজাকার
সবখানে তাদের পদাচার
বিচার করুক তাদের সরকার
নইলে হবে তারা মোর পানাহার।
খুব ভালো, খুব ভালো
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
খাই এখন আমি পাঁচ মিশালি
চাঁদ পাইলেও খাই এক ফালি
এখন আমি বেশ শক্তিশালী।
জব্বর আলী দেখছি আসলেই জব্বর জিনিস
সুন্দর ছড়া , নিয়মিত লিখুন।