তুই বরই পচাঁ রে মন হেথা হোথা করাস
মনরে তুই হেথায় বলিস তারে ভালবাসি
পরক্ষণেই তোর কারণে হোথায় ফিরে আসি
মনরে তুই সত্যিই জানিস কোথায় পরবি ফাঁসি ¿
তুই বরই পচাঁ রে মন
হেথা হোথা করাস
হঠাত্ তোরে করব বারণ
ক্ষণিক আমায় ডরাস¿
সেই দিন এক ফুলের মেলায়
হাটছি আপন মনে
এটা ওটা ভাল লাগে
বলছি তোর-ই সনে
তুই রে ফাজিল না শুনে তুই
আমার আপন কথা
কি জানি কি খুঁজে ফিরিস
সেদিন হেথা হোথা!
ক্ষানিক বাদেই বোঝতে পারি
তুইও খুঁজিস ফুল
তোর সে ফুলের গন্ধ নিলেই
পরবে বুকে শূল।
এমন কেন করিস রে মন
শুধুই ভুলে জরাস
হঠাত্ তোরে করব বারণ
ক্ষণিক আমায় ডরাস¿

লেখক ফায়েজুর রহমান সৈকত
- ফায়েজুর রহমান সৈকত -এর ব্লগ
- ৪ টি মন্তব্য
- ০১ জানুয়ারি ২০১৩, ১৬:০৪
- ছড়া
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক