আমার সিলেট প্রাণের সিলেট
সিলেট মোদের আপন শহর
উঁচু দালান ঘর,
হেসে খেলে চলি মোরা
কেউ নই কারো পর।
বন্দরবাজার বড় বাজার
মাছ তরকারীর গড়,
সকাল বিকাল সকল সময়
থাকে একই দর।
জিন্দাবাজার সারি সারি
সূউচ্চ বিল্ডিং ,
কাপড়-ছোপড় জামা জুতা
আছে ইভটিজিং।
মহাজন পট্টি নয়রে পট্টি
গৃহস্থালী সব ,
গমগম করে সারা দিনমান
ক্ষণে উঠে রব।
কালীঘাটে কালী দেবী
বসে নাহি রয় ,
মহাজনী কাজ কারবারী
পাইকারী সব হয়।
কাজির বাজার আড়ৎদারে
করে যে কারবার ,
বেশি বেশি মাছ কিনিতে
যাইতে হয় বারবার।
সোবহানীঘাটে ছিল ঘাট
নৌকা ঢুকার পথ,
আকাশচুম্বী বিল্ডিং আজি
আর সব্জির আড়ৎ।
চৌহাট্টার যে চতুর্দিকে
ফার্মেসীতে ভর ,
শহীদ মিনার জজের টিলা
একটুখানি পর।
আম্বরখানা চৌরাস্তা হয়
মিলনের এক স্থান,
বিমানবন্দর ভোলাগঞ্জে
যেথায় ইচ্ছে যান।
দরগা মহল্লায় মাজার হয়
শাহ-জালাল(রঃ)বাবার,
দিনরাত্রিতে মানত চলে
তাহারই দরবার।
এতসবে বলার পরও
বলা হয় নি শেষ,
আমার সিলেট প্রাণের সিলেট
স্বপ্নেরী আবেশ ।
উঁচু দালান ঘর,
হেসে খেলে চলি মোরা
কেউ নই কারো পর।
বন্দরবাজার বড় বাজার
মাছ তরকারীর গড়,
সকাল বিকাল সকল সময়
থাকে একই দর।
জিন্দাবাজার সারি সারি
সূউচ্চ বিল্ডিং ,
কাপড়-ছোপড় জামা জুতা
আছে ইভটিজিং।
মহাজন পট্টি নয়রে পট্টি
গৃহস্থালী সব ,
গমগম করে সারা দিনমান
ক্ষণে উঠে রব।
কালীঘাটে কালী দেবী
বসে নাহি রয় ,
মহাজনী কাজ কারবারী
পাইকারী সব হয়।
কাজির বাজার আড়ৎদারে
করে যে কারবার ,
বেশি বেশি মাছ কিনিতে
যাইতে হয় বারবার।
সোবহানীঘাটে ছিল ঘাট
নৌকা ঢুকার পথ,
আকাশচুম্বী বিল্ডিং আজি
আর সব্জির আড়ৎ।
চৌহাট্টার যে চতুর্দিকে
ফার্মেসীতে ভর ,
শহীদ মিনার জজের টিলা
একটুখানি পর।
আম্বরখানা চৌরাস্তা হয়
মিলনের এক স্থান,
বিমানবন্দর ভোলাগঞ্জে
যেথায় ইচ্ছে যান।
দরগা মহল্লায় মাজার হয়
শাহ-জালাল(রঃ)বাবার,
দিনরাত্রিতে মানত চলে
তাহারই দরবার।
এতসবে বলার পরও
বলা হয় নি শেষ,
আমার সিলেট প্রাণের সিলেট
স্বপ্নেরী আবেশ ।
লেখক বালুচর
- বালুচর -এর ব্লগ
- ১৮ টি মন্তব্য
- ২০ ডিসেম্বর ২০১২, ০০:৫২
- ছড়া
প্রিন্ট করুন
- ১৮ টি মন্তব্য
-
মেজদা২০ ডিসেম্বর ২০১২, ০১:০৫
সিলেটে বসবাস করলে বাজার করা থেকে অন্যান্য কাজে এই কবিতা উপকারে আসবে।
এটা কবিতার পদ্য নয় সাথে বাজারের ফর্দ।

-
মাইনুল আমিন২০ ডিসেম্বর ২০১২, ০৯:১৪
জিন্দাবাজার সারি সারি
সূউচ্চ বিল্ডিং ,
কাপড়-ছোপড় জামা জুতা
আছে ইভটিজিং। -----------চমত্কার একটি সিলেট শহর গাইড পেলাম কিন্তু পুরো সিলেট পাইলাম না গুরু! তারপরেও বলবো এটুকুই আমার জন্যে যথেষ্ট । ২৩ বছর আগে সিলেট উপ-সহকারী প্রকৌশলীর অফিস,বাংলাদেশ রেলওয়ে, --------------অফিসিয়াল পরিদর্শনে গিয়ে ৫ দিন ছিলাম । বেশ ভালো লেগেছিল সিলেট আমার । বেশ আতিথেয়তাও পেয়েছিলাম প্রকৌশলীর বাড়িতে ।
আপনার ছড়াটি পড়ে সেই স্মৃতিতে ডুব দিতে পারলাম আর একবার । আপনাকে অনেক অভিনন্দন প্রিয় ছড়াকার বালুচর ভাই ।
ছড়ায় --------"ইভটিজিং"-------শব্দটি রসাত্মক হলে চলে -----কিন্তু শব্দটি বিপরিতার্থক কিনা । দেখবেন প্লিজ! আপনার জন্যে অবিরাম শুভকামনা প্রিয় বালুচর ভাই -------------------
-
আঃ রহমান২০ ডিসেম্বর ২০১২, ১১:৫৫
ধন্যবাদ আপনাকে। সিলেট যদি কখনো যাই তা হলে আর গাইড লাগবে না। শুভেচ্ছা র ইল। ভাল থাকুন। -
সোলাইমান ইসলাম নিলয়২০ ডিসেম্বর ২০১২, ১৪:১৬
বৃষ্টির দিনে ছাতি ছাড়া
বের হতে মানা আম্বরখানা।
কাজীটুলা, মীরবক্সটুলা, সওদাগরটুলা
ছড়ার মধ্যে আসতে হবে এই গুলা।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক