হরতালের চাঁদ

আজ হরতালের চাঁদ উঠেছে
রাজনীতিকদের মাঝে
আগামীকাল হরতাল তাই
সকাল দুপুর সাঁঝে।
সারা দেশটা অচল হবে
হরতাল হলে সফল
সরকারের ওই পুলিশগুলার
যাবে অনেক ধকল।
ইটপাটকেল আর পড়বে বোমা
রিক্সা গাড়ির ছাদে
বিনা কারণে অনেক লোকে
পড়বে বিষম ফাঁদে।
জ্বালাও পোড়াও ঘেরাও হবে
হবে যে মিছিল
পুলিশ তাতে বাঁধা দিলেই
পড়বে ইটের ঢিল।
হাসবে কেহ কাঁদবে কেহ
থাকবে কেহ জেলে
সরকার দলও ছাড় দেবে না
সেই সুযোগটা পেলে।
লেখক শহীদুল ইসলাম প্রামানিক
- শহীদুল ইসলাম প্রামানিক -এর ব্লগ
- ৪০ টি মন্তব্য
- ১৯ ডিসেম্বর ২০১২, ২১:০২
- ছড়া
প্রিন্ট করুন
- ৪০ টি মন্তব্য
-
বালুচর১৯ ডিসেম্বর ২০১২, ২১:১৬
দারুন একখান ছড়া লিখছেন
বন্ধু শহিদুল
শব্দমিলন ছন্দের দোলা
সদ্য ফোটা ফুল।
-------
আর কিছু বলিবার বক্রী রহিলেক না। -
কাছের মানুষ ১৯ ডিসেম্বর ২০১২, ২১:১৯
আজ হরতালের চাঁদ উঠেছে
রাজনীতিকদের মাঝে
আগামীকাল হরতাল তাই
সকাল দুপুর সাঁঝে।
চমতকার লিখেছেন ভাই। আপনার ছড়া আমার সবসময়ই ভাল লাগে।
-
অনিন্দ্য অন্তর অপু১৯ ডিসেম্বর ২০১২, ২১:২৭
জ্বালাও পোড়াও ঘেরাও হবে
হবে যে মিছিল
পুলিশ তাতে বাঁধা দিলেই
পড়বে ইটের ঢিল।
সময়োচিত দারুণ ছড়া। স্বমহিমায় আপনি উজ্জ্বল -
অরিত্র অন্বয়১৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
সমসাময়িক বিষয় নিয়ে খুব চমৎকার একটা ছড়া।
প্রিয় প্রামানিক ভাই, শুভেচ্ছা জানবেন।
-
অবাক আলো১৯ ডিসেম্বর ২০১২, ২২:১৫
খুব সুন্দর হয়েছে... ভাবছি আমিও একটা হরতাল দিব।তখন কিন্তু আমার জন্যও এমন একটা কবিতা লিখতে হবে। -
মাঈনউদ্দিন মইনুল১৯ ডিসেম্বর ২০১২, ২২:২১
ছড়া আগাগোড়াই মজার এবং বাস্তবতার পূর্ণ ছবি।
প্রামানিক ভাইকে ছড়ায় পেয়ে ভালো লাগছে।
ভাই! ছড়ায় আপনাকে পেয়েছে, আর আপনি ছড়াকে পেয়েছেন
= ছড়া প্রামানিক হয়ে গেছেন আপনি। অনেক শুভেচ্ছা
-
অসংজ্ঞায়িত মেহেদী১৯ ডিসেম্বর ২০১২, ২২:৫৭
সরকারের ওই পুলিশগুলার
যাবে অনেক ধকল।

ইদানিং সময় পাল্টে গেছে, এখন পুলিশই হরতালে সহযোগিতা করে

ছড়াকারের জন্য শুভেচ্ছা
-
তরুন্তরা খালিদ১৯ ডিসেম্বর ২০১২, ২৩:৪৯
দারুন লিখেছেন।
সরকারের ওই পুলিশগুলার
যাবে অনেক ধকল।
পুলিশ কি আসলেই সরকারের নাকি জনগণের??????????? -
রব্বানী চৌধুরী২০ ডিসেম্বর ২০১২, ১৬:১৯
" আজ হরতালের চাঁদ উঠেছে
রাজনীতিকদের মাঝে
আগামীকাল হরতাল তাই
সকাল দুপুর সাঁঝে।"
দারুন ছড়া। শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
রাজনীতিকদের মাঝে
আগামীকাল হরতাল তাই
সকাল দুপুর সাঁঝে।
প্রামানিক ভাই বেশ ভালো হলো!!!!!!!
দেশের বারোটা বাজুক গিয়ে আমাদের কিছু যায় আসেনা।
কর্মক্ষেত্রে যাব না।
পরীক্ষা হবে না।
শিক্ষার্থীদের পরীক্ষার তেরটা বাজিয়ে দিলো। অনেক ছোটমনি বার বার পরীক্ষার প্রস্তুতি নিয়ে কোমল মনে বার বার রাজনৈতিক ধাক্কা খাচ্ছে -তাতে আমাদের কী? রাজনীতির গুরুদের ছেলেমেয়েরা তো আর দেশে পড়ে না, পুড়ে না, নিহতও হয় না। কি সৌভাগ্য তাদের !!!
সময়ের ছড়া।
আপনার জন্য শুভকামনা।