মার্চ একাত্তর
সাতই মার্চে রেসকোর্সেতে
মুজিব দেয় ভাষণ
চার খলিফা সংগোপনে
করে যায় শাসন।
ভাষণ নেতা তুমি দেবে
আমরা করবো ঠিক
সভার মাঝে সকল কোনে
রাখিব পাবলিক ।
চাপে পড়ে দেশের নেতা
মঞ্চেতে দাঁড়ায়
অগনিত মানুষ দেখে
সাহস বেড়ে যায় ।
মুজিব যখন বলে উঠে
এবারের সংগ্রাম
গুচ্ছ গুচ্ছ জনতার রব
মুক্তিতে বিশ্রাম ।
মুজিব করে বজ্র কন্ঠে
দৃঢ় উচ্চারণ
চার খলিফা বলে উঠে
হইলাম সমর্পণ।
প্রাণ দিবে সব আমজনতা
স্বাধীন করতে দেশ
বঙ্গবন্ধু তুমি মোদের
ভাবিওনা লেশ ।
জয়বাংলা জয়বাংলা রবে
কাঁপিলো রেসকোর্স
পিন্ডি থেকে হুংকার এলো
এই পাঠালাম ফোর্স ।
গোল টেবিলের আলোচনা
ভেস্তে চলে যায়
পঁচিশ তারিখ কালরাত্রিতে
গুলি যে চালায় ।
হাজার ক্রোশ দূর পিন্ডি থেকে
ইয়াহিয়া ভুট্টো কয়
পূর্ব বাংলার মাটি রেখে
মানুষ করো ক্ষয় ।
হিংস্র থাবায় নিয়াজীর দল
দেশেতে ছড়ায়
রাস্তা-ঘাটে মানুষ মেরে
নরক যে বানায়।
আদেশ তামিল করলো তারা
হইয়া যে তৎপর
বাঙালী খুন নারী ধর্ষণ
চললো নিরন্তর ।
মুজিব দেয় ভাষণ
চার খলিফা সংগোপনে
করে যায় শাসন।
ভাষণ নেতা তুমি দেবে
আমরা করবো ঠিক
সভার মাঝে সকল কোনে
রাখিব পাবলিক ।
চাপে পড়ে দেশের নেতা
মঞ্চেতে দাঁড়ায়
অগনিত মানুষ দেখে
সাহস বেড়ে যায় ।
মুজিব যখন বলে উঠে
এবারের সংগ্রাম
গুচ্ছ গুচ্ছ জনতার রব
মুক্তিতে বিশ্রাম ।
মুজিব করে বজ্র কন্ঠে
দৃঢ় উচ্চারণ
চার খলিফা বলে উঠে
হইলাম সমর্পণ।
প্রাণ দিবে সব আমজনতা
স্বাধীন করতে দেশ
বঙ্গবন্ধু তুমি মোদের
ভাবিওনা লেশ ।
জয়বাংলা জয়বাংলা রবে
কাঁপিলো রেসকোর্স
পিন্ডি থেকে হুংকার এলো
এই পাঠালাম ফোর্স ।
গোল টেবিলের আলোচনা
ভেস্তে চলে যায়
পঁচিশ তারিখ কালরাত্রিতে
গুলি যে চালায় ।
হাজার ক্রোশ দূর পিন্ডি থেকে
ইয়াহিয়া ভুট্টো কয়
পূর্ব বাংলার মাটি রেখে
মানুষ করো ক্ষয় ।
হিংস্র থাবায় নিয়াজীর দল
দেশেতে ছড়ায়
রাস্তা-ঘাটে মানুষ মেরে
নরক যে বানায়।
আদেশ তামিল করলো তারা
হইয়া যে তৎপর
বাঙালী খুন নারী ধর্ষণ
চললো নিরন্তর ।
লেখক বালুচর
- বালুচর -এর ব্লগ
- ৩৮ টি মন্তব্য
- ০৩ ডিসেম্বর ২০১২, ২২:৪৯
- ছড়া
প্রিন্ট করুন
- ৩৮ টি মন্তব্য
-
মেজদা০৩ ডিসেম্বর ২০১২, ২৩:০০
মুঠের ভিতর তর্জনীটা
উঁচিয়ে কাঁপিয়ে দেয়
একটি কবিতায় সাড়া পৃথিবীর
সমস্ত কথা কয়।
মুজিবের মুঠেই স্বাধীনতাটা
করতো টাপুর টুপুর।
মুঠো ফোনে স্বপ্ন দেখে
পারি দেয় সমুদ্দুর।
বঙ্গবন্ধুর শোষক শোষিত
অমর বিশ্ব বানী
এই বাংলায় হারামজাদারা বলে
রঙ বেরঙের কাহিনী।
মুষ্টিবদ্ধ হাতে জয়বাংলা বলে
ঘাতক কর দূর।
মুঠো ফোনে স্বপ্ন দেখে
পারি দেয় সমুদ্দুর।
আমার লেখা কবিতার শেষ অংশ আজ আপনার জন্য।
ধন্যবাদ বালুচর ভাই। ভাল থাকবেন।
-
দিপঙ্কর০৩ ডিসেম্বর ২০১২, ২৩:০১
জয়বাংলা জয়বাংলা রবে
কাঁপিলো রেসকোর্স
পিন্ডি থেকে হুংকার এলো
এই পাঠালাম ফোর্স
অনেক সুন্দর লেখা ..... -
জাজাফী০৩ ডিসেম্বর ২০১২, ২৩:১৫
আপনার লেখাটা সুন্দর হয়েছে। অভিনন্দন।
নিচের লেখাটি আপনার জন্য।
ওরা বলে তুমি নাকি চাওনি স্বাধীনতা
তুমিই বলো পাগল ছাড়া বলে এসব কথা।
তুমি নাকি একাত্তুরে দিয়েছিলে ধরা
রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিল ওরা।
বঙ্গবন্ধু তুমি নাকি পালিয়ে গিয়েছিলে
স্বাধীনতা এনেছিল ওরা সবাই মিলে।
এসব কথা ওরাই বলে ওদের কিবা বলি
তাইতো আমি ওদের সাথে আড়ি দিয়ে চলি। -
মেজদা০৪ ডিসেম্বর ২০১২, ১১:১৫
কি বললেন জামীল ভাই, আপনি বালুচরকে দুলাভাই বলছেন। বালুচর কি বিয়ে করছে নাকি ?
-
মেজদা০৪ ডিসেম্বর ২০১২, ১১:১৯
খবরদার জিনজির, আর কোনদিন বলবা না যে রাজনীতি বুঝিনা।
আমি-তুমি যে এলাকার মানুষ সেই এলাকার মানুষ রাজনীতির জন্ম দেয়।


-
মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৪ ডিসেম্বর ২০১২, ০০:০৪
একটি কবিত লেখা হবে
তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে বসে
লক্ষ লক্ষ উন্মক্ত অধীর ব্যকুল বিদ্রোহী
শ্রোতা.. বসে আছে জনসমুদ্রের উদ্যান সৈকতে....
গনসুর্যের মন্চ কাপিয়েঁ কবি শোনালেন তাঁর অমর কবিতা খানি. . .
আপনার জন্য অবিরাম শুভকামনা। -
ফেরদৌসা০৪ ডিসেম্বর ২০১২, ০১:০১
হাজার ক্রোশ দূর পিন্ডি থেকে
ইয়াহিয়া ভুট্টো কয়
পূর্ব বাংলার মাটি রেখে
মানুষ করো ক্ষয় ।
কি আর বলবো

চমৎকার ভাবে সব ফুটিয়ে তুলেছেন।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক