যায় কি ভোলা অতীত?
(পাক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার কে)
যায় কি ভোলা অতীত কভূ
এমন অতীত যাদের,
ত্রিশ লক্ষ শহীদ হয়
ইতিহাস আর কাদের?
আরো গেলো দু,লাখ নারীর
ইজ্জত ও সম্ভ্রম,
দীর্ঘ নয় মাস লড়াই করে
মানুষে আর যম।
স্বজন হারার আর্তনাদে
আজ ও কাঁপে বুক,
কেমন করে অতীত ভুলে
খুজিঁ আপন সুখ?
যে হারলো আপনজনা
সে জন ছাড়া কেউ,
দেখে নাতো মর্মবেদন
শোক সাগরের ঢেউ।
অতীত থেকে শিক্ষা নিয়ে
চলতে হবে পথ,
অতীত মানেই অভিজ্ঞতা
সামনে চলার রথ।
যতই বলুন,’সমুখ চলুন
অতীত ভুলে যান’,
ক্ষমা চাওয়ার দাবীটিতে
জাগবে তত প্রাণ।
গৌরবময় এমনি অতীত
কোথায় আছে আর?
ভেবেই দেখুন পাক মন্ত্রী
হিনা রব্বানী খার।
==========
যায় কি ভোলা অতীত কভূ
এমন অতীত যাদের,
ত্রিশ লক্ষ শহীদ হয়
ইতিহাস আর কাদের?
আরো গেলো দু,লাখ নারীর
ইজ্জত ও সম্ভ্রম,
দীর্ঘ নয় মাস লড়াই করে
মানুষে আর যম।
স্বজন হারার আর্তনাদে
আজ ও কাঁপে বুক,
কেমন করে অতীত ভুলে
খুজিঁ আপন সুখ?
যে হারলো আপনজনা
সে জন ছাড়া কেউ,
দেখে নাতো মর্মবেদন
শোক সাগরের ঢেউ।
অতীত থেকে শিক্ষা নিয়ে
চলতে হবে পথ,
অতীত মানেই অভিজ্ঞতা
সামনে চলার রথ।
যতই বলুন,’সমুখ চলুন
অতীত ভুলে যান’,
ক্ষমা চাওয়ার দাবীটিতে
জাগবে তত প্রাণ।
গৌরবময় এমনি অতীত
কোথায় আছে আর?
ভেবেই দেখুন পাক মন্ত্রী
হিনা রব্বানী খার।
==========
লেখক বাসুদেব খাস্তগীর
- বাসুদেব খাস্তগীর -এর ব্লগ
- ১৬ টি মন্তব্য
- ২৪ নভেম্বর ২০১২, ০৯:৫২
- ছড়া
প্রিন্ট করুন
- ১৬ টি মন্তব্য
-
তৌফিক মাসুদ২৪ নভেম্বর ২০১২, ১১:৫৩
কেউ কী নিজের দোষ সহজে শিকার করতে চায়। হিনা রব্বানীর একই অবস্থা।
*************
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ। -
মাইনুল আমিন২৪ নভেম্বর ২০১২, ১৩:২৬
গৌরবময় এমনি অতীত
কোথায় আছে আর?
ভেবেই দেখুন পাক মন্ত্রী
হিনা রব্বানী খার।-------------প্রিয় কবি এবং ছড়াকার বাসু দা, ছড়াটি বেশ ভালো লাগলো । সময়ের প্রকৃত ছড়া ।
আপনার জন্যে অবিরাম শুভকামনা -------------------
আপনার জন্যে সামান্য উপহার প্রিয় ছড়াকার বাসু দা কে-------------
মাইনুল আমিন
অতীত যাদের গন্ধে মাখা
তারাই বলেন-
অতীত ভুলে যান ।
নষ্টামিটা করছে যারা
তারাই এখন-
অতীতকে ভয় পান ।------------অনেক ধন্যবাদ দাদা । ভালো থাকবেন সবসময় ।
-
ইসময়২৪ নভেম্বর ২০১২, ১৭:৩৫
ভালো লিখেছেন। ধন্যবাদ। ওনি যেটা বলেছেন তা ওনার দেশের হয়ে ওটা ওনার ব্যক্তিগত মতামত না।
ওনি আমার খুব পছন্দের পররাষ্টমন্ত্রী ব্যক্তিগত ভাবে ওনাকে না বকলে খুশি হবো। -
বালুচর২৪ নভেম্বর ২০১২, ১৮:৩৭
ওসব শোনে বুঝবে কি আজ
হিনার পাকিস্তানে
নয় মাসের সেই লড়াই ছিল
মানুষে শকুনে ।
------
সময়োপযোগী পোষ্টের জন্য ধন্যবাদ কবি । -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ২৪ নভেম্বর ২০১২, ২২:৩২
অতীতের অপকর্মের সাথে যুক্তছিলেন তারা আজ জীবন্ত ইতিহাসের অধ্যায়কে অস্বীকার করছেন। মিথ্যার ব্যশ্যাতি করতে করতে একদিন জিহ্বা খসে পড়বেই। পৃথিবীর ইতিহাসে নির্যাতনকারীরা কোথাও শান্তিতে মরতে পেরেছে এমন প্রমাণ বিরল। আমরা যতই তাদের মাথায় তুলে রাখিনা কেন। তারা ইতিহাসের আস্তাখুড়ে নিক্ষিপ্ত হবেই।
আপনার জন্য অবিরাম শুভকামনা। -
ফেরদৌসা২৬ নভেম্বর ২০১২, ০০:২৬
গৌরবময় এমনি অতীত
কোথায় আছে আর?
ভেবেই দেখুন পাক মন্ত্রী
হিনা রব্বানী খার।
সময়োপযোগী একটি ছড়া
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক