মাটির ক্রন্দন
হারানো পোস্ট: (সংশোধিত পাণ্ডুলিপি)
মাটির ক্রন্দন
মাইনুল আমিন

শহরটা যে চলছে ছুটে
সীমানা ছাড়াই
গ্রামেরা সব ঝিমায় কাটে
যাচ্ছে যে হারায় ।
গ্রামের প্রান্তে জন্মে শহর
গ্রামে নিলো ঠাঁই
শহর থেকে আসছে ঘোড়া
পুরো গ্রামটা চাই ।
শহর থেকে আসছে ঝেঁকে
মাটিপোড়া সৈন্য
গ্রামগুলোকে করছে উজাড়
ইট-পাথরের অরণ্য ।
মাটির প্রদীপ জ্বলছে না আর
শ্যামল সবুজ ছায়ায়
পালের নাওটা নদীর কিনার
কাঁদছে পথের মায়ায় ।
জোনাকিরা জ্বলছে হঠাৎ
ভীরু ইশারায়
মেঠো কন্ঠে মেঠোসুরটা
কে কারে শুধায় !
গ্রামগুলো আজ শহর হতে
নেই তো কোন মানা
শহরেই গ্রাম মিললে সাথে
দোষটা কিছুই না ।
বৃহস্পতিবার ২২ নভেম্বর ২০১২, ৮ অগ্রহায়ণ, ১৪১৯, চট্টগ্রাম ।
---------------------------------------------------------
মাটির ক্রন্দন
মাইনুল আমিন

শহরটা যে চলছে ছুটে
সীমানা ছাড়াই
গ্রামেরা সব ঝিমায় কাটে
যাচ্ছে যে হারায় ।
গ্রামের প্রান্তে জন্মে শহর
গ্রামে নিলো ঠাঁই
শহর থেকে আসছে ঘোড়া
পুরো গ্রামটা চাই ।
শহর থেকে আসছে ঝেঁকে
মাটিপোড়া সৈন্য
গ্রামগুলোকে করছে উজাড়
ইট-পাথরের অরণ্য ।
মাটির প্রদীপ জ্বলছে না আর
শ্যামল সবুজ ছায়ায়
পালের নাওটা নদীর কিনার
কাঁদছে পথের মায়ায় ।
জোনাকিরা জ্বলছে হঠাৎ
ভীরু ইশারায়
মেঠো কন্ঠে মেঠোসুরটা
কে কারে শুধায় !
গ্রামগুলো আজ শহর হতে
নেই তো কোন মানা
শহরেই গ্রাম মিললে সাথে
দোষটা কিছুই না ।
বৃহস্পতিবার ২২ নভেম্বর ২০১২, ৮ অগ্রহায়ণ, ১৪১৯, চট্টগ্রাম ।
---------------------------------------------------------
লেখক মাইনুল আমিন
- মাইনুল আমিন -এর ব্লগ
- ৪৭ টি মন্তব্য
- ২২ নভেম্বর ২০১২, ১৭:১৩
- ছড়া
প্রিন্ট করুন
- ৪৭ টি মন্তব্য
-
বাসুদেব খাস্তগীর২২ নভেম্বর ২০১২, ১৭:৩৩
চমৎকারভাবে গ্রামের ধীরে ধীরে হারিয়ে যাওয়া চিত্র তুলে ধরলেন ।ধণ্যবাদ আপনাকে। -
রব্বানী চৌধুরী২২ নভেম্বর ২০১২, ১৭:৩৮
আজ বৃহস্পতিবার ছড়াটি পড়ে মনে অনেক শান্তি চলে এলো।
" গ্রামগুলো আজ শহর হতে
নেই তো কোন মানা
শহরেই গ্রাম মিললে সাথে
দোষটা কিছুই না ।"
ভালো লাগলো ছড়ার কথা। শুভেচ্ছা জানবেন মাইনুল ভাই। -
লুৎফুন নাহার জেসমিন২২ নভেম্বর ২০১২, ১৮:০৫
অনেক গ্রামই এভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কিছু লোভী মানুষের কারণে ।
সুন্দর লেখার জন্য শুভেচ্ছা । -
বালুচর২২ নভেম্বর ২০১২, ১৮:২৭
খুব সুন্দর করে গুছিয়ে লিখছেন।
সত্যি আজ, আমাদের গ্রামগুলো হারিয়ে যাচ্ছে, গিলে খাচ্ছে ইট-পাথরে সৃষ্ট দৈত।
ভাল লেগেছে। শুভকামনা । -
কামাল উদ্দিন২২ নভেম্বর ২০১২, ১৮:৩৩
শব্দ আর ছন্দে আমি চমৎকৃত
শহর গ্রামকে গ্রাস করছে এটা সত্য কিন্তু আমি গ্রাম চাই, পিওর গ্রাম । গ্রামের সোদা মাটির গন্ধ, কামরাঙা গাছে বসে ছোট্ট পাখি টুনটুনির মিষ্টি সুরের গান, বালকের দলের হাটু পানি সেকে ছোট মাছ ধরা, বালিকাদের গোল্লাছুট ইত্যাদি ইত্যাদি......... -
কামাল উদ্দিন২২ নভেম্বর ২০১২, ১৯:০২
মন আমার ফিরে যেতে চায়, মন আমার ফিরে পেতে চায় আমার ছোট্ট বেলার হারানো সেই গ্রাম
-
কামাল উদ্দিন২৩ নভেম্বর ২০১২, ০৭:১৫
ঠিক বলেছেন ভাই, নরসিংদির ওয়ারী বটেশ্বর গেলে আমার মনে হয় ইহা বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি, ধন্যবাদ । -
নির্ঝর নাসির২২ নভেম্বর ২০১২, ১৮:৩৩
মাটির ক্রন্দন
অসাধারন হয়েছে মাইনুল ভাই। এগিয়ে চলুন আপন গতিতে................... -
মেজদা২২ নভেম্বর ২০১২, ১৯:১৮
আধুনিক সভ্যতার করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে আমার গ্রাম, আমার শৈশব আমার অস্তিত্ব।
ধন্যবাদ মাইনুল ভাই, আবেদন মাখা এমন সুন্দর ছড়া উপহার দেবার জন্য আমার অন্তরের শ্রদ্ধা জানবেন।


-
মুক্তমন৭৫২২ নভেম্বর ২০১২, ১৯:৩০
ভুমি দস্যুদের উৎপাতে আর কি কোনো গ্রাম খুঁজে পাওয়া যাবে? সারা বাংলাদেশই একদিন শহর হয়ে যাবে------
খুব সুন্দর কবিতার চেতনা। ভালো থাকবেন প্রিয় কবি মাইনুল আমিন ভাই। শুভকামনা রইলো। -
রশীদ জামীল২২ নভেম্বর ২০১২, ১৯:৪০
গ্রামগুলো আজ শহর হতে
নেই তো কোন মানা
শহরেই গ্রাম মিললে সাথে
দোষটা কিছুই না
...গ্রামগুলোকে শহর না বানালে হয় না আমিন ভাই? শহর মানেই তো বিকট শব্দ, কালো ধোয়া, জনচাপ! ইস!
আর গ্রাম...আহরে! নির্ভেজাল হাওয়া, শীতলকরা শীতোষ্ণ ভাললাগা--------
ছড়া কিন্তু চমতকার হয়েছে আমিন ভাই।
আগ্রহ তৈরি হয়েছে
আরো চাই
এবং আরো
-----------------------------

-
রশীদ জামীল২২ নভেম্বর ২০১২, ২০:১৮
আমি লক্ষ্য করেছি একটি গোছানো বোধ আপনার মাঝে ক্রিয়াশীল থাকে, সবমময়।
আপনার লেখাগুলোয়, যখন যাই লেখেন, সেটার ছাপ থাকে।
এই ব্যাপারটি বড় ভাল লাগে আমার।
.......নিন, চা খান
-
শহীদুল ইসলাম প্রামানিক২২ নভেম্বর ২০১২, ২০:০১
গ্রামগুলো আজ শহর হতে
নেই তো কোন মানা
শহরেই গ্রাম মিললে সাথে
দোষটা কিছুই না ।
চমৎকার ছড়া। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ২২ নভেম্বর ২০১২, ২১:৩০
এটা সত্য “সব কবির হাতে ছড়া খোলে না।” (তথ্যসুত্র: শহর, পৃষ্ঠা-৫৯, প্রতিভাস, ১৮ এ গোবিন্দ মন্ডল রোড, কলিকাতা-২। )
প্রায়শ: কথা হয় । ছড়া নাকি কবিতা। কবিতা বিস্তারিত মনের ভাব। ছড়ার আকার ছোট কিন্তু এর রয়েছে অনুপম ভুবন।
কবি মাইনুল আমিনের হাতে ছড়া দারুন খোলে। কিন্তু এ ছড়াতো আর আগের দিনগুলোর মতো শিশুভোলানিয়া আজবকল্পকাহিনি নেই । আছে সমাজ জাগানিয়া বিদ্রুপ,দ্রোহ, প্রকৃতি কিংবা মানুষ নিজেই।
আপনি কবিতার পাশাপাশি ছড়ার অসামান্য কীর্তির স্বাক্ষর রেখেছেন। আপনার কবিতার মতো ছড়াও দারুন
শক্তিশালী।
আপনার জন্য শুভকামনা।
-
মাঈনউদ্দিন মইনুল২২ নভেম্বর ২০১২, ২২:৪৪
“শহর থেকে আসছে ঝেঁকে
মাটিপোড়া সৈন্য
গ্রামগুলোকে করছে উজাড়
ইট-পাথরের অরণ্য ।”
চমৎকার বিষয়ে চমৎকার ছড়া। আমার পূর্বের কর্মস্থলে মাটিপোড়া সৈন্যরা কয়েকটি গ্রামের নিরীহ কিষাণদের জমি দখল করেছে। আপনার কবিতাটি ওইসময় ওই জায়গায় প্রকাশ করতে পারলে, কেমন হতো জানি না।
বলা বাহুল্য ইট-পাথরের অরণ্য শুধু গ্রামকে উজাড় করেই ছাড়ছে না, তারা ফসলের মাঠকেও খেয়ে ফেলছে। ছড়াঅনেক ভালো লাগলো, প্রিয় মিতা মাইনুল আমিন ভাই! শুভেচ্ছা জানবেন।
-
মাঈনউদ্দিন মইনুল২৩ নভেম্বর ২০১২, ০০:১৪
অফিসের কাজে ঢাকার বাইরে থাকতে হয়েছিল। আগামি সপ্তাহেও এরকম দু’দিন আছে। আমিও আপনাদেরকে অনেক মিস করেছি। মিস করেছি সুন্দর কবিতা ও লেখাগুলো। দিনে দিনে ভালো পাঠকে উন্নীত হচ্ছি, আপনাদের সাহচর্যে। এ আমার বিরাট পাওয়া, খেটে-খাওয়া জীবনের জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় মিতা, আমাকে মিস্ করার জন্য।
-
মোঃ হাসান জাহিদ২২ নভেম্বর ২০১২, ২৩:৪৮
দারুণ ! দারুণ ! সভ্যতার নামে আমরা হারাচ্ছি আমাদের ঐতিহ্য ।
খুব ভালো লাগলো । শুভেচ্ছা ।

-
ফেরদৌসা২৩ নভেম্বর ২০১২, ০০:২০
শহর থেকে আসছে ঝেঁকে
মাটিপোড়া সৈন্য
গ্রামগুলোকে করছে উজাড়
ইট-পাথরের অরণ্য ।
সময়োপযোগী একটা ছড়া ।গ্রামের মানুষ ও এখন আর গ্রামের পরিবেশে থাকতে চাইনা।
সবাই শহরের জীবন যাপন পছন্দ করে । তাইতো আজ এই অবস্থা।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক