সহযাত্রী
আজকাল নিজেকে
ভয়ানক নিঃসঙ্গ লাগে।
মায়ের মোনাজাতরত
হাত দুটির দিকে তাকিয়ে
অপার বিস্ময়ে বিস্মিত হই।
চলন্ত মানুষগুলোর দিকে
দৃষ্টি ফেলি-
সময়ের সাথে পাল্লা দিয়ে
ওরা সামনে চলে
অবলীলায়।
পেছনে ফেলে যায়
সুদীর্ঘ পথ আর কতগুলো
ক্ষুদ্র পদচিহ্ন।
আসলে কি তারা পথকে-
পেছনে ফেলে যায়!
নাকি জীবনের অপার-সম্ভাবনাময়-
মুহূতর্গুলোকে!
যতটাই সামনে চলা,
ততটাই মৃত্যুর কাছাকাছি।
আমিওতো তাদের
ব্যতিক্রম নই;
তাদেরই সহযাত্রী।
ভয়ানক নিঃসঙ্গ লাগে।
মায়ের মোনাজাতরত
হাত দুটির দিকে তাকিয়ে
অপার বিস্ময়ে বিস্মিত হই।
চলন্ত মানুষগুলোর দিকে
দৃষ্টি ফেলি-
সময়ের সাথে পাল্লা দিয়ে
ওরা সামনে চলে
অবলীলায়।
পেছনে ফেলে যায়
সুদীর্ঘ পথ আর কতগুলো
ক্ষুদ্র পদচিহ্ন।
আসলে কি তারা পথকে-
পেছনে ফেলে যায়!
নাকি জীবনের অপার-সম্ভাবনাময়-
মুহূতর্গুলোকে!
যতটাই সামনে চলা,
ততটাই মৃত্যুর কাছাকাছি।
আমিওতো তাদের
ব্যতিক্রম নই;
তাদেরই সহযাত্রী।
লেখক মো: আওয়াল হোসেন টুটুল
- মো: আওয়াল হোসেন টুটুল -এর ব্লগ
- ২ টি মন্তব্য
- ২২ নভেম্বর ২০১২, ০০:৫৯
- কবিতা
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
যতটাই সামনে চলা,
ততটাই মৃত্যুর কাছাকাছি।
একদম হক কথা।