শুক্রবার ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


নির্ভিক আমি : ফাতেমা হক মুক্তা

আমি বাঁচতে চাই আমি সব অনিয়ম ভেঙ্গে, নিয়মের মাঝে বাঁচতে চাই।
আমি এই সমাজের সব অনিয়মকে নিয়মের সাজে সাজাতে চাই
আবারও বলছি আমি বাঁচতে চাই, আরও অনেকটা সময়।

আমি দেখেছি এ সমাজের কূলভাঙ্গা নদী, ঢেউহীন সমুদ্র
আমি দেখেছি ফলহীন বৃক্ষ, শস্যহীন মাঠ।
আমি দেখেছি সন্তানহীন ‘মা’ অভাবগ্রস্থ পিতা,
আমি দেখেছি ধূধূ বালুচর, ধাতুবিহীন অলংকার, ভিত্তিহীন স্থাপনা
আমি পুত্র শোকে কাতর হতে দেখেছি,
আমি পুত্রকে হত্যা করতেও দেখেছি।
আমি স্ত্রীকে লাঞ্চিত হতে দেখেছি স্বামীর হাতে
স্বামীকেও জিম্মি হতে দেখেছি স্ত্রীর হাতে।
তবুও আমি বাঁচতে চাই এই সমাজের নিয়ম ভাঙ্গার অপেক্ষায়।
আমি বেঁচে থেকে অন্যদেরকে বাঁচাতে চাই।
আমি সব শুকিয়ে যাওয়া নদীর বুক
কানায় কানায় ভরিয়ে দিতে চাই।

আমি সবার মলিন মুখে হাসি ফোঁটাতে চাই।
আমি এতিমদের হতে চাই পিতা-মাতা,
নিঃসন্তানদের হতে চাই সন্তান।
আমি অনাথদের হতে চাই নিরাপদ আশ্রয়,
পথ হারাদের দিতে চাই পথের ঠিকানা
আমি গৃহহীনদের দিতে চাই নিরাপদ বাসস্থান।
আমি কর্তব্য আর সেবা ছাড়া কিছুই দিতে আসি নি
আর নিতে এসেছি শুধুই ভালোবাসা।
সবার ভালোবাসা। ভাল মানুষদের ভালোবাসা।
আমি পেতে আসিনি, আসিনি দিতেও।
আমি এসেছি পাওয়া না পাওয়ার পার্থক্য শেখাতে।

আমি ভালোবাসতে আসিনি।
এসেছি ভালোবাসা লালন করতে শেখাতে
আমি আলোর সন্ধানে মুক্তির পথ দেখাতে এসেছি।
আমি স্বাধীনতার মানে বোঝাতে এসেছি।
আমি বোঝাতে এসেছি, মানুষ মানুষের জন্য
আমি বুঝি না হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান
আমি বুঝি না ফকির-মুসাফির, আমীর, সুলতান
আমি মানুষের মাঝে মানুষ খুঁজি
মানুষের মাঝেই ধর্ম বুঝি।
আমি মানুষের মাঝেই নিজেকে খুঁজি।

২১.০৭.২০০৯
৭ টি মন্তব্য
mukto75 মুক্তমন৭৫২১ নভেম্বর ২০১২, ১৮:৩৪
আমি বোঝাতে এসেছি, মানুষ মানুষের জন্য
আমি বুঝি না হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান
আমি বুঝি না ফকির-মুসাফির, আমীর, সুলতান
আমি মানুষের মাঝে মানুষ খুঁজি
মানুষের মাঝেই ধর্ম বুঝি।
আমি মানুষের মাঝেই নিজেকে খুঁজি।


lalonkonna ফাতেমা হক মুক্তা২১ নভেম্বর ২০১২, ২১:৪১
ধন্যবাদ মুক্তমন৭৫
ভালো থাকবেন।
pramanik99 শ‍হীদুল ইসলাম প্রামানিক২১ নভেম্বর ২০১২, ২২:৪৩
কথাগুলো সুন্দর। ধন্যবাদ ফাতেমা হক মুক্তা
pramanik99 শ‍হীদুল ইসলাম প্রামানিক২১ নভেম্বর ২০১২, ২২:৪৩
কথাগুলো সুন্দর। ধন্যবাদ ফাতেমা হক মুক্তা
lalonkonna ফাতেমা হক মুক্তা২২ নভেম্বর ২০১২, ১৪:০১
আপনাকেও ধন্যবাদ শহীদুল ভাই
ভালো থাকবেন।
KohiNoor মেজদা২২ নভেম্বর ২০১২, ০০:৫৮
মনের ভিতরে লালন করা আপনার মানুষকে মানুষ হবার যে অদম্য স্পিহা জাগানোর জন্য যে সুন্দর কাজ করলেন, তা মন দিয়ে আমি লক্ষ্য করলাম, আবার আমি আপনাকে নতুন করে চিনতে পারলাম। খুব সুন্দর করে ধর্ম, ধর্ম নিয়ে যারা কাজ করে থাকেন তাদেরকে পাশে রেখে মানুষ হিসাবে নিজেকে এমন মহৎ জায়গায় স্থাপন করলেন। আমি অভিভূত।
lalonkonna ফাতেমা হক মুক্তা২২ নভেম্বর ২০১২, ১৪:০৩
কোহিনুর দা
খুব ভালো লাগলো আপনার মন্তব্য।
কি বলবো আপনাকে ঠিক বুঝতে পারছি না।
শুভকামনা রইলো আপনার প্রতি।

আমার জন্য দোয়া করবেন দাদা।
ভালো থাকবেন সবসময়।