শুক্রবার ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


লাল সবুজ বৃত্ত


লাল সবুজ বৃত্ত
আজিম হোসেন আকাশ

সবুজের মাঝে লাল বৃত্ত
দেখতে লাগে বেশ,
ভেদাভেদ ভুলে এক হও সব
রেখো না মনে লেশ।

অরুণ প্রাতের তরুণ যত
মনেপ্রাণে করো পণ,
ঘুঁচাবো বেদনা শোধাব ভ্রান্তি
মহাকাশ করো মন।

গরীবেরে আজ দানিব মোরা
সাধ্য আছে যত,
কিশোর মোরা গরব ভুবন
ঘুঁচাবো দু:খ শত।

মিথ্যের সাথে করবো না তো
আপোষ একটু খানি,
কিশোর মোরা এগিয়ে যাব
মুছবো সকল গ্লানি।
--০--
১২ টি মন্তব্য
smahmudfaruk মোঃ সুলতান মাহমুদ ফারুক১৫ নভেম্বর ২০১২, ১১:০২
মিথ্যের সাথে করবো না তো
আপোষ একটু খানি,
কিশোর মোরা এগিয়ে যাব
মুছবো সকল গ্লানি

সুন্দর লিখেছেন।
ধন্যবাদ।

বাবা-মা নিয়ে আমি একটা লেখা পোষ্ট করেছি।
দয়া করে কি একবার পড়ে একটা মন্তব্য করবেন ?
azimhossain আজিম হোসেন ’আকাশ’১৫ নভেম্বর ২০১২, ১৬:৩৬
ধন্যবাদ।
rrishi ঋষি১৫ নভেম্বর ২০১২, ১১:০৩
সুপ্রিয় ব্লগারবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় সহ ব্লগার নীলসাধুর ব্লগটিতে পোষ্ট এবং মন্তব্য সংখ্যা আশ্চর্যজনকভাবে ০ দেখাচ্ছে। অথচ তিনি এই ব্লগে এই পর্যন্ত প্রায় ৫৭0 টি পোষ্ট দিয়েছেন এবং প্রায় ২৯ হাজার মন্তব্য করেছেন। জনপ্রিয় এই ব্লগারের সকল পোষ্ট কে বা কারা মুছে দিয়েছে!!!

যে বা যারাই এই অপকর্মের সঙ্গে জড়িত তাদের সবার জন্য এক রাশ নিন্দা রেখে গেলাম। রেখে গেলাম ঘৃণা।

এই বিষয়ে ব্লগ কর্তৃপক্ষের বক্তব্য আশা করছি। আমাদের কারো তথ্যই এই ব্লগে নিরাপদ নয়। এই পর্যন্ত বেশ কিছু রেজিঃ নিক তাদের রেজিঃ এবং সকল পোষ্ট এবং মন্তব্য হারিয়েছেন। এটা মেনে নেয়া যায় না। এই বিষয়ে ব্লগ কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করি।


এই অপকর্মের নিন্দা জানাই।


ব্লগার নীলসাধুর বর্তমান প্রোফাইল
azimhossain আজিম হোসেন ’আকাশ’১৫ নভেম্বর ২০১২, ১৬:৩৭
বড়ই বেদনাদায়ক।
tmboss172 তৌফিক মাসুদ১৫ নভেম্বর ২০১২, ১১:৪৩
ভাল লাগল।
azimhossain আজিম হোসেন ’আকাশ’১৫ নভেম্বর ২০১২, ১৬:৩৭
ধন্যবাদ।
klantopothik হোসাইন আল মামুন১৫ নভেম্বর ২০১২, ১৩:০৪
সুন্দর। ভাল থাকবেন। সঙ্গেই থাকুন, সাথেই আছি।
azimhossain আজিম হোসেন ’আকাশ’১৫ নভেম্বর ২০১২, ১৬:৩৭
ধন্যবাদ।
jadob যাদব সূত্রধর১৫ নভেম্বর ২০১২, ১৬:৩২
খুব ভাল লিখেছেন।
azimhossain আজিম হোসেন ’আকাশ’১৫ নভেম্বর ২০১২, ১৬:৩৮
ধন্যবাদ।
Himaloe এইচ এম মেহেদী হাসান১৭ জানুয়ারি ২০১৩, ২০:০২
শুভ কামনা রইলো। ভালো থাকুন- এই কামনা।
lipuni মাহবুবা আকতার০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:০১
চমৎকার ছন্দময় লিখা হয়েছে । ধন্যবাদ।