শুক্রবার ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


গন্তব্যের মাঝ পথে

হিমেল হাওয়াদের এলোমেলো ছুটাছুটি ,
বটবৃক্ষ পাতার ছায়াতলে ,
শান্ত প্রকৃতির বুকে ।

ক্লান্ত পথিক পথ ভুলে ,
শান্তির খোঁজে আশ্রয় নিলো বটবৃক্ষের ছায়া তলে ।

আদ্রহীন দুপুরে বটপাতা ঝরার ছলে ,
যেন ঊষার বৃষ্টি ঝরে পড়ল ,
আর রক্ত মাখা শিশিরের মত টপ টপ করে পড়ল বট ফল ।

ঘুমের রাজ্য হতে ফিরে এলো ব্যাস্হ সভ্যতায়,
ব্যাস্হতা যেখানে শান্তির ,
ব্যাস্হতা এখানে আকাঙ্ক্ষা ।

ব্যস্হশূন্য পথিক ,
অলসতাকে হারাল ,
হিমেল শান্ত বায়ু প্রবাহে ।

ছুটে চলে মেঠো পথ ধরে ,
পাতা আধমরা ঘাসের ডগার উপরে পা রেখে ,
অচিন পুরের অচেনা পথিক ।

এই তো খুঁজে ফিরে সে চলে ,
তার আপন ঠিকানার খোঁজে ,
যেখানে তার অস্হিত্ব আর গন্তব্যের আহ্ববান ।
৪ টি মন্তব্য
saiful82 নোমান সাইফুল্লাহ০৯ নভেম্বর ২০১২, ২০:১৯
হিমেল হাওয়া ভালো লাগল.......
sulary আলভী০৯ নভেম্বর ২০১২, ২১:২২
টিপস্ খুব ভালো লেগেছে......।
sajib77 ওসমানসাজীব০৯ নভেম্বর ২০১২, ২২:৪২
চমৎকার
calvertbrett calvertbrett১৩ মে ২০১৩, ১৯:২৪
Yeah, it's just what I need, I'm about to have a new one