বুধবার ১৯ জুন ২০১৩, ৫ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


আবারো অর্থমন্ত্রীর আক্রমনের শিকার হলেন ড. মুহাম্মদ ইউনূস!


দেশের প্রথম নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ওয়ান্ডারফুল পাবলিসিটি মেশিন বলে অভিযুক্ত করলেন অর্থমন্ত্রী আবুল মাল।ড. মুহাম্মদ ইউনূস দেশে-বিদেশে যা বলে বেড়াচ্ছেন,সবই অসত্য এবং তাঁর মধ্যে পুরোপুরি সত্যতা নেই।সরকারের একমাত্র সমস্যায় ড. ইউনূস।এবং তার কারণে দেশের বিনিয়োগ কমে গেছে।সরাসরি বিদেশি বিনিয়োগ হচ্ছে না।বিনিয়োগের অভাবে মরে যাচ্ছেন আবুল ভাই।
যেই অর্থমন্ত্রী ব্যাংকিং খাতের সবচেয়ে বড় ৪০০০ হাজার কোটি টাকা (হলমার্ক) কেলেঙ্কারিকে তেমন কিছু না বলে উৎসাহ দেন।তার কাছে থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়?

গ্রামীণ ব্যাংকের মাত্র ৩ শতাংশ মালিকানা নিয় সরকার যে, নাটক করেছে তা কোন ভাবেই গ্রহন যোগ্য নয় আমাদের কাছে।বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে দেশের প্রথম নোবেল বিজয়ীকে কেন অব্যাহতি দিলেন?ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের কমিটিতে ইউনূসের নাম প্রস্তাব করা হলেও তা প্রত্যাখ্যান করেছেন।এবং তার পক্ষে গ্রহন যোগ্য যুক্তি দেখাতে পারেন নি।আমার মতে বর্তমান অর্থমন্ত্রীর স্থানে ড. মুহাম্মদ ইউনূস অর্থমন্ত্রী হলে আরো ভাল কাজ করতে পারবেন।

ড. মুহাম্মদ ইউনূসের সুনাম ও পরিচিতি দেশের উন্নয়নের কাজে লাগাতে পারতেন।এবং বিশ্বের কাছে আমাদের দেশের ভাবমূর্তি আরো ইতিবাচক হতো।তা না করে, তাকে প্রতিপক্ষ ভেবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অব্যাহতি দিলেন।আমরা যদি আমাদের দেশের নোবেল বিজয়ীকে সন্মান না করি, তাহলে অন্যরা তাকে সন্মান করবে না।সবকিছু নিয়ে রাজনীতি করা ঠিক না।অন্যথায় জনতার কাছে আপনাদের ভাবমূর্তি আরো নষ্ট হবে।

দেশের গুরুত্বপূর্ণ পদ্মা সেতুর কাজ শুরু হবার আগে দুর্নীতির অভিযোগে অর্থায়ন বন্ধ করেছে বিশ্ব ব্যাংক।এবং আভিযোগের তীর আপনাদের মন্ত্রী ও উপদেষ্টা বিরুদ্ধে।হলমার্ক কেলেক্কারির সাথে সংশ্লিষ্টতা অভিযোগ আছে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলীর বিরুদ্ধে।


শেয়ার বাজার কেলেক্কারির জন্য দায়ী কে?হলমার্ক কেলেক্কারির জন্য দায়ী কে?রেলের কেলেক্কারির জন্য দায়ী কে?পদ্মা সেতু কেলেক্কারির জন্য দায়ী কে?কেলেক্কারির দায় আপনার ও বর্তমান সরকারের।এর দায় আপনি এড়াতে পারেন না।এতো গুলো কেলেক্কারির পরও দেশে কিভাবে বিদেশি বিনিয়োগ আশা করেন?কারণ শেয়ার বাজার,হলর্মক,রেলের ও পদ্মা সেতু কেলেক্কারি নিয়ে দেশে ও বিদেশে আপনাদের ভাবমূর্তি অনেক নেতিবাচক।অন্যদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেন না।ড. মুহাম্মদ ইউনূসক আশা করি যাবতীয় বিষয়ে জাতির কাছে তার বক্তব্য তুলে ধরবেন।
১১ টি মন্তব্য
ana86 মোহাম্মদ এনামুল কবির০৮ নভেম্বর ২০১২, ১৯:৪১
কী ভয়ংকর!
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২০:০৪
একটা সরকারের বিপক্ষে যদি ব্যক্তির অবস্হান শক্ত হয় তাহলে আমরা সরকারকে নয় সেই ব্যক্তিকেই চাই........।
oshantoshomudro অশান্ত সমুদ্র০৮ নভেম্বর ২০১২, ২৩:৩০
সহমত।
ovi1404 এম আলম অভি০৯ নভেম্বর ২০১২, ০৯:৫০
একমত।
BABLA মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৮ নভেম্বর ২০১২, ২০:২০
আমাদের অনেকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হয়ে উঠি। পরবর্তী জীবনের নাই নাই রোগে আক্রান্ত হয়ে পরিবারকে পর্যন্ত অসুস্থ করে ফেলি। এ ধরনের মানুষগুলো সব দেশেই বর্তমানে বেড়ে গেছে। কারো সাফল্যে হীনমন্যতায় ভোগে আর দোষ খুজতে টাকা খরচ করে উঠেপরে। মজার ব্যাপার হল এদের প্রায় ৯৯% ব্যক্তি উচ্চশিক্ষিত। কারণ কবিগুরু, সেন, কিংবা ইউনুসদের দোষ সাধারণ মানুষ কল্পনাও করে না। কেবল হীনমন্য শিক্ষিত ব্যাক্তিরা করে থাকে। একটা গল্প বলি কিছু মনে করবেন না।
এক গরীবের ছেলে পরীক্ষায় ভালো পাশ দিলে- উনি বললেন এ আর নতুন কি? ছেলেটি ভার্সিটিতে চান্স পেল-উনি বললেন ভার্সিটিতে হাজারো ছেলে চান্স পায়। ছেলেটি ভালো চাকরি পেল- উনি বললেন এটা একটি চাকরি হলো? ছেলেটি গাড়ী কিনলো-উনি বললেন গাড়ী রং বাজে!!! ইত্যাদি ইত্যাদি পরে তাকে প্রশ্ন করা হলো আপনি জীবনে মানুষের কয়টি উপকার করলেন। তিনি বলেই ফেললেন -নিজের কথা চিন্তা করার সুযোগ পাইনা পরের উপকার তো দুরের কথা।
ovi1404 এম আলম অভি০৮ নভেম্বর ২০১২, ২২:০৩
সবার চিন্তা যদি এক হলো তাহলে ভালোই হতো!!
এই রকমের একটা বিজ্ঞাপন টিভিতে প্রায় সময় দেখি!!!!
fardousha ফেরদৌসা০৮ নভেম্বর ২০১২, ২১:১১
এ আর নতুন কি। আমরা কি কম যাই নাকি, কেউ আমার থেকে উপরে উঠে গেলেই অন্য সবাই উঠে পড়ে লাগে নিচে নামাতে।
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২১:৩২
আপু ঠিক বলেছেন......
fardousha ফেরদৌসা০৮ নভেম্বর ২০১২, ২১:৩৩
আমি কি কোন সময় বেঠিক বলছি
ovi1404 এম আলম অভি০৮ নভেম্বর ২০১২, ২২:০৭
oshantoshomudro অশান্ত সমুদ্র০৮ নভেম্বর ২০১২, ২৩:৩১
ঘুমায় গেসে নাকি? চিন্তা করতাসে মনে হয়।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment