রবিবার ২৬ মে ২০১৩, ১২ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


সখি কি কী ?



সখি কি কী ?


সখি, কি কী ? বলবি আমায়
বেশ ঝামেলায় আছি
শব্দ দুটোর বুঝলে ফারাক
চিন্তা থেকে বাঁচি।

কি-তে শুধু দুটো কথা
বলতে পারিস হাঁ - না
কী’র উত্তরে কত কীযে
থাকতে হবে জানা !!

প্রশ্নসূচক সর্বনামে
কী-তে পাবি ব্যাখ্যা
কীসে হলো ? কীসের মায়ায় ?
কারণ খুঁজে দেখ না।
বিস্ময়বোধক অব্যয়েতে
কী সুন্দর ঐ কথা!
কী সুন্দরী! কী ভয়ানক!
কী ভালরে রে! লতা।

প্রশ্নসূচক অব্যয় হলে
তুই কি খাবি ? বল না
খেতে চাইলে হাঁ বলে আজ
খেতে বসি চল না।
কিন্তু যদি বলি তোকে
তুই কী খাবি ? বল তো
তখন কিন্তু হাঁ হবে না
ভাত না খেলেও চলতো।
৪৫ টি মন্তব্য
noblog ব্লগের গুষ্টি কিলাই২৩ মে ২০১২, ২২:০২
ব্যকরণে আমার খুব এ্যালার্জি গো।
এত্ত নিয়ম! মনে থাকে না।
ছড়া খুব ভাল হইছে গো!
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:০৭
ব্যাকরণের করণ কারণ নিয়ে ছন্দ বানালে কেমন সহজ হয় তা নিরীক্ষণের জন্যই এই আয়োজন।
আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।
apeLKhondoker আপেল খন্দকার২৩ মে ২০১২, ২২:১১
চমৎকার শিক্ষণীয় ছড়া!শুভেচ্ছা।
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:০৮
প্রিয় খন্দকার ভাই, আপনার জন্যও ফুলেল শুভেচ্ছা রইল।
bonofol এইচ এম শরীফ উল্লাহ২৩ মে ২০১২, ২২:১৮
চমৎকার ছড়ার আয়োজন! চালিয়ে যান
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:০৮
প্রিয় শরীফ উল্লাহ ভাই, আপনার জন্যও ফুলেল শুভেচ্ছা রইল।
deepankar দিপঙ্কর২৩ মে ২০১২, ২২:১৯
শাহিদুল ভাই এটাও মারাত্নক হইছে
শুভম.....
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:০৯
প্রিয় দিপঙ্কর ভাই, ধন্যবাদ। ভাল থাকবেন।
jadob যাদব সূত্রধর২৩ মে ২০১২, ২২:২৭
এসেই আপনার দারুন ছড়াটি পেলাম।
খুব ভালো লাগলো
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:১০
এতে ব্যাকরণটা বুঝতে সহজ হলে কষ্ট স্বার্থক হবে।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৩ মে ২০১২, ২২:২৭
এ ছড়াটায় অন্যরকম স্বাদ পেলাম। অনেক ভালো লাগল। শুভেচ্ছা প্রিয় কবি
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:১০
প্রিয় অপু ভাই, ধন্যবাদ আর শুভেচ্ছা রইল।
ana86 মোহাম্মদ এনামুল কবির২৩ মে ২০১২, ২২:৩২
আপনার ব্যকারন ভিত্তিক ছড়া গুলো আমার ভালো লাগে । ধন্যবাদ ।
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:১২
প্রিয় এনামুল কবির ভাই, ধন্যবাদ আর শুভেচ্ছা রইল।
farida143 ফৈরা দার্শনিক২৩ মে ২০১২, ২২:৩৬
ব্যাকারণ ভিত্তিক ছড়া জীবনে প্রথম পড়লাম।
ধন্যবাদ। আপনার কল্যানে.....
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:১৭
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা ।
onrudontriko অনিরুদ্ধ অন্তরীক্ষ ২৩ মে ২০১২, ২২:৪৪
শাহিদুল ভাই দারুন ।
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:১৮
ধন্যবাদ আর শুভেচ্ছা রইল।
Emdad57 বালুচর২৩ মে ২০১২, ২২:৪৬
ব্যাকরণ কি এতই সোজা
দেখলেই কি আর হবে বুঝা,
অধ্যয়ন কি এতই জ্বালা ,
পাঠশালা কি নয়রে খোলা ।
ঠিকানা কি আছে জানা
পড়তে কি ভাই আছে মানা ?
আসব কি ভাই দলেদলে
পড়াবেন কি আপনার টোলে ?
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:১৯
জ্বি, যতটুকু পারি। যেমন দলে দলে আলাদা করে লিখতে হবে। ধন্যবাদ আর শুভেচ্ছা রইল।
shabumostafiz সেবু মোস্তাফিজ২৩ মে ২০১২, ২২:৫১
অনেকই কী কি এর ফারাক না বুঝার কারণে ভুল উপস্থাপনে ভুল উত্তর পায়।
যেমন: আমার সাথে তার কি/কী সম্পর্ক আছে?
কি/কী ...এক স্থানে থাকলেও বানানগত কারণে উচ্চারণ আলাদা হবে এবং উত্তর আলাদা হবে।
................বিষয়টি নিয়ে লেখার জন্য ধন্যবাদ।
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:২০
খুব সুন্দর মন্তব্য। বেশ ভাল লাগল। অনেকের লেখার মধ্যে এই সমস্যাটা দেখেই একটা ছড়া লিখতে মন চাইল।
আপনার জন্য ধন্যবাদ আর শুভেচ্ছা রইল।
Himu71 হিমু৭১২৩ মে ২০১২, ২২:৫২
সুন্দর হয়েছে
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:২১
আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
sazzad77 সাজ্জাদ হোসাইন ২৩ মে ২০১২, ২২:৫৫
দারুণ

লিখার নিয়ম নিয়ে এমন একটা ছড়ার বই চাই
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:২১
ব্যাকরণভিত্তিক ছড়ার বই বানানো তো খুব কঠিন কাজ। তবে দেখব চেষ্টা করে।
radhachura রাধাচূড়া২৩ মে ২০১২, ২২:৫৮
বেশ সুন্দর, ভাল লাগলো।
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:২৫
আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল।
vuterachor ভূতের আছড় ২৩ মে ২০১২, ২৩:১৯
আইডিয়টি আসলেই চমৎকার
উপকারি ছড়া------------------------- শুভ কামনা জানবেন।
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:২৭
মাঝে মাঝে ছড়া কিংবা কবিতার মধ্য দিয়ে ব্যাকরণের চর্চা হলে সকলেরই জানা হলে। জহির ভাই তো আছেনই। তিনিও এ বিষয়ে খুব সুন্দর সুন্দর পোস্ট দিয়ে থাকেন। এগুলোতে সহজেই জানা বুঝা সম্ভব। ভাল থাকবেন। শুভকামনা রইল।
albatrossbd ডাঃ এনামুল হক এনাম২৩ মে ২০১২, ২৩:৩৫
shahidulhaque77 শাহিদুল হক২৩ মে ২০১২, ২৩:৩৮
ধন্যবাদ। ভাল থাকবেন।
firoj07 জীরো২৩ মে ২০১২, ২৩:৪২
সুনডোর
shahidulhaque77 শাহিদুল হক২৪ মে ২০১২, ০০:৪১
আপনাকে আমার ব্লগ বাড়িতে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।
dollar জিনজির২৪ মে ২০১২, ০১:৫৯
চমৎকার তো!!! জানতাম না!!! অসাধারন। ইশ কত কিছু যে জানি না!!! ধন্যবাদ প্রিয় হক ভাই।
shahidulhaque77 শাহিদুল হক২৪ মে ২০১২, ০৬:৪৬
ধনငবাদ তোমাকে। ভাল থেকো।
FAYZURRAHMAN ফায়যুর রাহমান২৪ মে ২০১২, ০৬:০৮
প্রাণের সাহিত্য থেকে স্বপ্ন থেকে হবে না পেছানো
আমাদের আঙুলে প্যাঁচানো
আকাশঘুঁড়ির যে নাটাই
তারই টানে রাত জাগি, সারাদিন আলস্যের চর্চায় কাটাই।
shahidulhaque77 শাহিদুল হক২৪ মে ২০১২, ০৬:৪৬
পঙক্তিমালা খুব ভাল লাগল। শুভ সকাল। ভাল থাকবেন।
somoynews ইসময়২৪ মে ২০১২, ০৯:২৯
শুভ সকাল ।অসম্ভব সুন্দর একজন ছড়াকার আপনি ।শুভেচ্ছা নিবেন ।
shahidulhaque77 শাহিদুল হক২৪ মে ২০১২, ১০:৩৩
শুভ সকাল। সুন্দর মন্তব্যের জন্য শুভকামনা রইল।
nomaansarkar নোমান সারকার২৪ মে ২০১২, ১০:০০
নতুন এক স্বাদ । প্রিয় শাহিদুল ভাই শুভেচ্ছা ।
shahidulhaque77 শাহিদুল হক২৪ মে ২০১২, ১০:৩৪
প্রিয় নোমান ভাই, আপনার জন্যও শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
Rabbani রব্বানী চৌধুরী২৪ মে ২০১২, ১২:২৪
" প্রশ্নসূচক অব্যয় হলে
তুই কি খাবি ? বল না
খেতে চাইলে হাঁ বলে আজ
খেতে বসি চল না।"


শুধু ব্যাকারণ ই পড়া হচ্ছে, পরীক্ষা দিবো কবে, তবে !!!

অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
shahidulhaque77 শাহিদুল হক২৪ মে ২০১২, ১৪:৪০
আপনার জন্যও অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল।
Bidhubhushan বিধুভূষণ ভট্টাচার্য২৫ মে ২০১২, ১৯:১৭
আমি অভিভূত। কী বলব খুঁজে পাচ্ছি না।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment