শুক্রবার ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


রিপুর দাস


সৃষ্টির সেরা মানুষ আমরা
দেহে শত্রুর বাস
রিপুর বশে জীবন চালাই
রিপুর বশ্য দাস!

কাম-কামনায় পশুর অধম
ক্রোধে প্রলয় ঝড়
মানবতা লুণ্ঠন করি
মিত্র করি পর।
লোভ-লালসা নিত্য সাথী
মদ-অহংকার স্বত্ব
সত্য-সুন্দর ধ্বংস করি
মোহে থাকি মত্ত।
মাত্সর্য মোদের রক্তে মেশা
পরের হিতে জ্বলি।
বিবেক ভুলে নীতিকথা
কেমন করে বলি ?



রিপু ; কাম, ক্রোধ,লোভ,মদ, মোহ ও মাত্সর্য মানুষের শরীরস্থ ছয় শত্রু । এই ছয় শত্রুকে পরাজিত করতে না পারলে মানবিক গুণাবলী লোপ পায়। এই ছয় শত্রুর বশ্যতা স্বীকার করে জীবন পরিচালিত করলে মানুষ হয়ে যায় পশুর চেয়ে অধম ।
২৪ টি মন্তব্য
agnidiptoshimanto মোঃ মুজিব উল্লাহ১৯ মার্চ ২০১২, ০১:২১
শুধুমাত্র আপনার এ চমৎকার ছড়াটা দেখেই আবার লগইন করলাম।
অনেক সুন্দর একটি লেখা
শুভেচ্ছা নিন সাঈদ ভাই
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান১৯ মার্চ ২০১২, ১১:৩৭
অনেক অনেক ধন্যবাদ মুজিব ভাই
এই পোস্ট কখন ছাড়া পেয়েছে আমি জানি না। আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগল। ভাল থাকুন
mehedi7070 অসংজ্ঞায়িত মেহেদী১৯ মার্চ ২০১২, ০১:৩৬
সৃষ্টির সেরা মানুষ আমরা
দেহে শত্রুর বাস
রিপুর বশে জীবন চালাই
রিপুর বশ্য দাস!

দারুন লিখেছেন ....
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান১৯ মার্চ ২০১২, ১১:৩৮
ধন্যবাদ আপনাকে । শুভকামনা সতত
clyclon আজ তোমায় ধ্বংসের নিমন্ত্রণ১৯ মার্চ ২০১২, ০১:৪২
আপনি কি !মরু বেদুঈন................
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান১৯ মার্চ ২০১২, ১১:৩৮

বেদুইন হারিয়ে গেছে
শুভকামনা সতত
Shohiduzzaman পাপলু বাঙ্গালী১৯ মার্চ ২০১২, ০১:৪৫
চমৎকার হল আরমান ভাই ।
কেমন আছেন ?
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান১৯ মার্চ ২০১২, ১১:৩৯
ধন্যবাদ পাপলু ভাই
ভাল থাকুন
Mahfuz318 মাহফুজ আন্দালিব১৯ মার্চ ২০১২, ০১:৫০
দারুন লাগলো।
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান১৯ মার্চ ২০১২, ১১:৩৯

ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন
Rjamil রশীদ জামীল১৯ মার্চ ২০১২, ০১:৫৫
সাঈদ ভাই, স্বনামেই ভালো লাগছে আপনাকে।
julia ঈশিতা জুলিয়া১৯ মার্চ ২০১২, ০২:০৪
মরু বেদুইন নামটার প্রতি মায়া জন্মে গেছে
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান১৯ মার্চ ২০১২, ১১:৪০
আমার ও
julia ঈশিতা জুলিয়া২০ মার্চ ২০১২, ০২:৫৬
তবে আসল নামে কিন্তু ভালোই লাগছে!!!
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান২০ মার্চ ২০১২, ১২:২৪
julia ঈশিতা জুলিয়া১৯ মার্চ ২০১২, ০২:০৩
রিপুর দাসত্ব থেকে আমাদের সকলের মুক্তি মিলুক!!!

আজকের ছড়াটি ভীষণ ভালো লেগেছে!!
সত্যিই চমৎকার

কেমন আছেন ভাইয়া?
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান১৯ মার্চ ২০১২, ১১:৪১

এখন ভাল আছি । পোস্ট থাকতে পারি নাই কারণ পোস্ট অনেক দেরীতে ছাড়া পেয়েছে ।
তুমি কেমন আছ ?
julia ঈশিতা জুলিয়া২০ মার্চ ২০১২, ০২:৫৫
আলহামদুলিল্লাহ্‌ আমি ভালো আছি
attariq সফেদ কুহেলি১৯ মার্চ ২০১২, ০২:৩১
রিপু ; কাম, ক্রোধ,লোভ,মদ, মোহ ও মাত্সর্য মানুষের শরীরস্থ ছয় শত্রু । এই ছয় শত্রুকে পরাজিত করতে না পারলে মানবিক গুণাবলী লোপ পায়। এই ছয় শত্রুর বশ্যতা স্বীকার করে জীবন পরিচালিত করলে মানুষ হয়ে যায় পশুর চেয়ে অধম ।

ভালো লেগেছে, শুভেচ্ছা রইল
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান১৯ মার্চ ২০১২, ১১:৪২
ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য
bishadnilima বিষাদনীলিমা১৯ মার্চ ২০১২, ০২:৫৫
অনেকদিন পর আপনার ছড়া পড়লাম।

ভালো লাগলো বেশ ।

শুভকামনা রইল ভাইয়া
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান১৯ মার্চ ২০১২, ১১:৪৩
ভাল লেগেছে জেনে আমার ও ভাল লাগছে
ভাল থেকো আপু। শুভকামনা সতত
MdJalalUddin22 জালাল উদ্দিন মুহম্মদ১৯ মার্চ ২০১২, ০৭:৩০
কাম-কামনায় পশুর অধম
ক্রোধে প্রলয় ঝড়
মানবতা লুণ্ঠন করি
মিত্র করি পর ।


বোধের ছড়া- খুবি ভালো লাগলো।
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান১৯ মার্চ ২০১২, ১১:৪৩

ধন্যবাদ জালাল ভাই ।
ভাল থাকুন