শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

ছড়াঃ হ র তা ল

লাঠি হাতে মাঠে চল
এলো ঐ বিপক্ষ দল
হরতাল হরতাল ।

গরীব মারার নয়া কল
রাজনীতির এক মাত্র বল
হরতাল হরতাল ।

মানুষ ক্ষ্যাপানোর কৌশল
ক্ষমতায় যাওয়ার ছল
হরতাল হরতাল ।

পকেটে পিস্তল, হাতে মশাল
গাড়ী ভাঙ্গতে রাস্তায় চল
হরতাল হরতাল ।

ছেলের বুকে বন্দুকের নল
মায়ের দু’চোখ অশ্রু সজল
হরতাল হরতাল ।
১১ টি মন্তব্য
abida সুলতানা২৬ জুন ২০১০, ১২:০২
আবার এলো সেই পুরানো রাজনৈতিক কৌশল। জনগনের কি কিছুই করার নেই?
BACCHU aminul haque bacchu২৬ জুন ২০১০, ১২:০৯
শুধুমাত্র ক্ষমতার লোভে রাজনীতিকরা যা খুশি তাই করে । আর আমরা সাধারণ জনগন তাদের জন্য ভুগতে থাকি ।
mohammadalijinnah মোহামমাড২৬ জুন ২০১০, ১২:১৬
চমৎকার ছড়া।
BACCHU aminul haque bacchu২৬ জুন ২০১০, ১২:২০
ধন্যবাদ ।
m_i_khan এম.আই.খান২৬ জুন ২০১০, ১২:৪৩
রাজনীতির বেড়াজালে মুছে গেল কত মুখ
পারবে কেউ ফিরিয়ে দিতে বাংলা মায়ের হাসিমুখ?

BACCHU aminul haque bacchu২৭ জুন ২০১০, ০৯:০৭
আপনাকেও ধন্যবাদ ।
likhonpoet12 লিখন২৬ জুন ২০১০, ১২:৫৬
boipagol বই পাগল২৬ জুন ২০১০, ১৩:১০
সুন্দর ছড়া।
হরতাল দেশকে পিছিয়ে দেয়।
শুভ কামনা।
BACCHU aminul haque bacchu২৭ জুন ২০১০, ০৯:০৮
শুভ কামনা আপনার জন্যেও ।
kazladidi কাজলাদিদি২৬ জুন ২০১০, ১৭:১১
সাবাস ! সময়পোযুগী ছড়া।
ভালো লাগলো।

ভাঁড় রাজনীতিবিদরা বুঝলেই কেবল
আমাদের অর্থনৈতিক মুক্তি হবে।

নতুবা তারা হরতাল ডাকুক, অসুবিধা নেই
কিন্ত হরতাল মানার জন্যে আমাদের জিম্মি
করার অধিকার তাদের নেই।

ভালো থকবেন।
BACCHU aminul haque bacchu২৭ জুন ২০১০, ০৯:০৯
আপনিও ভালো থকবেন।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment