বৃহস্পতিবার ২০ জুন ২০১৩, ৬ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


:: এক ঝাঁক জোনাক :: কবি মানেই কালের কথক। দুঃস্বপ্নের ঘোর নেমে এলে সোনার সংসার আঁকড়ে ধরে থেকে সহসাই বেঁচেবর্তে উঠি আমরা; মানুষ!



কবি মানেই কালের কথক। দুঃস্বপ্নের ঘোর নেমে এলে সোনার সংসার আঁকড়ে ধরে থেকে সহসাই বেঁচেবর্তে উঠি আমরা; মানুষ। স্মৃতির আড়ালে ঢাকা পড়ে যায় সমস্ত দৈন্যতা, হাহাকার, বেদনা। অনাড়ম্বর জীবনের অনুত্তাপ শাদা ছাইয়েও কবিরা খুঁজে ফেরে অলীক মুক্তো; শব্দ, মেঘের সুতোয় গাঁথে কবিতা; অন্য এক জীবন। কবিতারা হারায় না কখনো, ভেসে ভেসে মেঘের দেশ থেকে বৃষ্টি হয়ে ছড়ায়, অনুর্বর মরুভূমি পায় কাঙ্ক্ষিত পলিমাটি। বীজের ভ্রূণ থেকে বড় হতে হতে আকাশ ছোঁয় মহীরুহ। কবিতা মানেই জীবনের উপাখ্যান।

“শীতের মদির বাতাসে উদ্দাম গন্ধম ফুল তুই
তোর শরীরের অচেনা ভেজা ভেজা ঘ্রাণ
নিবিড় বন্ধনের জোনাক দল হয়ে
আমার অবাক চোখের তারায় লুটোপুটি খায়;”
- নীল সাধু

ঘাসফুল, বহু বর্ণিল ঘুড়ি আর ফড়িং এর প্রেমে মত্ত কবি নীল সাধু। জন্মেছিলেন স্বাধীনতা সংগ্রামের উত্তাল সমর-সংগমে। দীর্ঘদিন ধরে নিজে সংগ্রাম করে যাচ্ছেন কবিতায়, ব্লগে ও নানারকম সামাজিক কর্মকাণ্ডে। কবিতায় ‘শীতের মদির বাতাসে’ খোঁজেন ‘গন্ধম ফুল’। ‘ইট কাঠের পঙ্কিল শহর’ ছেড়ে কালিগঙ্গা-ময়ূরাক্ষী’র তীরে ঘুরে বেড়ান, উড়ে বেড়ান ভ্রমরের সাথে প্রিয়ার অপেক্ষায়। একক ‘জলজ ছায়ায়’, আরেকটি একটি যৌথ কাব্যগ্রন্থের পর চারজন নবীন কবির সঙ্গী হয়ে নীল সাধু’র এটা তৃতীয় কাব্যগ্রন্থ।

“আকাশটাও আজকাল রঙ বদলায় না
সেই একই একঘেয়ে নীল অল্প-বিস্তর সীমানা জুড়ে”
মেহেরাজ শারমীন

পাহাড়ের বুকে জন্ম নেয়া কবি মেহেরাজ শারমীন ব্লগে লিখেন ‘পাহাড়ী’ নামে। কবিতার ‘নিউরনে’ ছড়ান ‘চিন্তার আলোড়ন’, ‘সবুজ পাতার কালো ছায়ায়’ খোঁজেন ‘মেঘের আড়াল’। ‘বিলাসী লতা’র মতো আঁকড়ে ধরে থাকেন ‘নার্গিস ফুল’। উপমায়, শব্দের ঝংকারে চঞ্চল করে তুলেন আমাদের ‘রক্তকমল’ খেয়াল। ‘নিভৃত জোছনার রঙ’ দেখান ‘নিস্তব্ধ বিষণ্ণতার সিঁদুর চোখে’। ‘অভিমানে অনুযোগে’ সোডিয়াম আলোয় স্বপ্নের ফেরি করে বেড়ান নিঃসঙ্গ কবি। মেহেরাজ শারমীন এর এটা প্রথম কাব্যগ্রন্থ।

“কালক্ষেপণের অদ্ভুত এজলাসে
ক্যালাইডোস্কপিক ছবি আঁকি...”
- আশরাফুল কবীর

উত্তরাধুনিক স্বপ্নে বিভোর কবি আশারাফুল কবীর সমস্ত আবেগ আর অভিমান ফেলে রেখে ‘নিসর্গের কথোপকথনে’ আমাদের নিয়ে যান ভাবনার গভীরে। ‘শেষ ট্রেন’ চলে যায়, ‘শেষ হয় বেচা কেনা’, লেনদেন, ফুরোয় কি পথ? ‘গোধুলী লগ্নে’র ‘বিমূর্ত কোলাজ’ শব্দ মাল্যে ধারণ করে ‘ঘোর লাগা রাত্রি’র গল্পে, মাঘের শীতের গল্পে কবি লিখেন জীবনের ‘ধারাপাত’। কবি আশরাফুল কবীরের এটা প্রথম কাব্যগ্রন্থ।

“পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে
যারা পূজা, তোষামোদ, ধ্যান লোভী নয়”
- অনিন্দ্য অন্তর অপু

জাত-ধর্ম-প্রথা বৈষম্য আর মানুষে-মানুষে ভেদাভেদ নিয়ে জাগরণের গল্প শোনান কবি অনিন্দ্য অন্তর অপু। লিখছেন সামাজিক সংস্কার নিয়ে ‘যৌতুক’ নিয়ে, প্রজন্ম থেকে প্রজন্মের ব্যবধান নিয়ে। অনিন্দ্য অন্তর অপু’র এটা প্রথম কাব্যগ্রন্থ।

“নগর কোটালের সমন জারি
এ তল্লাটে নাকি কবিদের জায়গা নেই
সাহিত্যকে নাকি গতকালই ফাঁসিতে ঝুলিয়েছে
এখন সেখানে চলে নরপিশাচের বসবাস”
- অসীম আহমেদ

চলমান ‘সময়ের ব্যবচ্ছেদ’ করে ‘বিবর্ণ রঙধনু’ স্বপ্ন নিয়ে কবি অসীম আহমেদ দিশেহারা, ভালোবাসার কাঙাল। অস্থির অপারগতায় ক্লান্ত কবি বাস্তবতার কাছে করেন মিনতি- “একটু সময় দাও-”। ‘মনের গহীনের নিগূঢ় কথামালা’ দিয়ে সাজান ‘কবিতার ছাড়পত্র’, প্রতিবাদ করেন অযাচার অনাচারেরও । কবি অসীম আহমেদ এর এটা প্রথম কাব্যগ্রন্থ।

- কাজী মামুন



বইটি নিয়ে আমি আশাবাদী খুব।
সুপ্রিয় কাজী মামুনের লেখা ভূমিকা -য় বইটি পূর্ণতা পেলো ♥

বইটির ছাপা বাধাই চলছে!
আগামী পহেলা ফাল্গুন [বুধবার, ফেব্রুয়ারি ১৩] বাংলা একাডেমী প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করবেন কথা সাহিত্যিক আনিসুল হক। শুভকামনা জানাই নবীন কবিদের প্রতি। অসাধারণ একটি ভূমিকা লিখে দেবার জন্য কৃতজ্ঞতা রইল সুপ্রিয় কাজী মামুনের জন্য!

সকল সহ ব্লগারদের জন্য আমন্ত্রণ রইল এক রঙ্গা এক ঘুড়ির পক্ষ থেকে!
সঙ্গে থাকুন আমাদের ♥
৩৪ টি মন্তব্য
arman786 ‌আরমানউজ্জামান১০ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৫৩
অনেক শুভকামনা
neelsadhu নীল সাধু১০ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৫৯
KohiNoor মেজদা১০ ফেব্রুয়ারি ২০১৩, ০১:১২
অনেক অনেক শুভ কামনা রইলো। ধন্যবাদ।
neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৩৫
rodela2012 ঘাস ফুল১০ ফেব্রুয়ারি ২০১৩, ০১:১৫
এক মলাটের ভিতর প্রথম আলো ব্লগের জনপ্রিয় এবং মেধাবী চারজন গুণী লেখক নীল সাধু, মেহেরাজ শারমীন, আশরাফুল কবীর, অনিন্দ্য অন্তর অপু এবং অসীম আহমেদ এর কবিতাগুছ নিয়ে 'এক ঝাঁক জোনাক' কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে ১৩ ই ফেব্রুয়ারি ২০১৩। অত্যন্ত আনন্দের খবর। আমরা ব্লগাররা গর্বিত। আপনাদের জন্য রইলো প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এই কাব্যগ্রন্থের সাফল্যের আভা ছড়িয়ে পরুক আমাদের আলো ব্লগে, যার দ্যুতিতে আপনাদের মতো আরও কবি, গল্পকার কিংবা উপন্যাসিক বের হয়ে আসবেন ভবিষ্যতে আশা করছি। পাঠক জনপ্রিয়তায় 'এক ঝাঁক জোনাক' আকাশচুম্বী হোক এই কামনা করছি।
lipuni মাহবুবা আকতার১০ ফেব্রুয়ারি ২০১৩, ০১:২৮
অসাধারন পদক্ষেপ ।
neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৪৬
neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ১১:১৬
ঘাস ফুল ও মাহবুবা আকতার
শুভেচ্ছা নিন
shabumostafiz সেবু মোস্তাফিজ১০ ফেব্রুয়ারি ২০১৩, ০১:১৭
শুভ কামনা....
neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৩৩
toruntora তরুন্তরা খালিদ১০ ফেব্রুয়ারি ২০১৩, ০১:৫১

অনেক অনেক শুভ কামনা
neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৩২
toruntora তরুন্তরা খালিদ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ০৫:৫৭
ফুল টা কিন্তু সত্যিকার ফুল। অনেক সুন্দর না?
toruntora তরুন্তরা খালিদ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ০৫:৫৮
ফুল টা কিন্তু সত্যিকার ফুল। অনেক সুন্দর না?
fardousha ফেরদৌসা১০ ফেব্রুয়ারি ২০১৩, ০১:৫৪
পাঁচ কবিকে অনেক অনেক অভিনন্দন





বইটির অসাধারণ সাফল্য কামনা করছি।
neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৩১
MainulAmin মাইনুল আমিন১০ ফেব্রুয়ারি ২০১৩, ০২:০১
অসংখ্য ধন্যবাদ প্রিয় নিল দা

বইটির অসাধারণ সাফল্য কামনা করছি।



শ্রদ্ধা রইলো সবাইকে ---------------
neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৩০
lnjesmin লুৎফুন নাহার জেসমিন১০ ফেব্রুয়ারি ২০১৩, ০২:২৬
আমার খুব প্রিয় মানুষগুলোর বইটি অনেক অনেক সাফল্য পাক এই দোয়া করি ।
neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:২৮
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)১০ ফেব্রুয়ারি ২০১৩, ০৩:২৫
'এক ঝাঁক জোনাক' এই অসাধারণ কাব্যগ্রন্থটির অসাধারণ সাফল্য কামনান্তে গুণী লেখক নীল সাধু, মেহেরাজ শারমীন, আশরাফুল কবীর, অনিন্দ্য অন্তর অপু এবং অসীম আহমেদ এই পঞ্চ কবিদের জানাচ্ছি আমার বাগানের ফুল দিয়ে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:২৯
aihena039 আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ১০ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:০৮
প্রিয় কবি নীল সাধু সহ পাঁচ জন কবির ব্যঞ্জনাময় কবিতার এই চমৎকার কাব্যগ্রন্থটি সংগ্রহ করার লোভ সংবরণ করতে পারছি না। আশা করছি, ১৩ তারিখে তা' সংগ্রহ করে মনের আশা পূরণ করতে পারবো। ধন্যবাদ কবি। অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।
neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:২৭
সালাম আবু হেনা ভাই
Jalampwd আলম পিডাব্লিউডি১০ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:৩৮
শুভকামনা রইল।

neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:২৭
WAHIDUDDIN ওয়াহিদ উদ্দিন১০ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:৪২
অনেক শুভকামনা রইল।
neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:২৬
AhmedRabbani আহমেদ রব্বানী১০ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৩৫
অনেক অনেক শুভকামনা রইল।।
neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:২৬
Spellbuinder অজানা পথিক ১০ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৩
সুন্দর! শুভ কামনা রইলো।
শুভেচ্ছা।
neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:২২
asrafulkabir আশরাফুল কবীর১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:২৬
ঘাসফুল, বহু বর্ণিল ঘুড়ি আর ফড়িং এর প্রেমে মত্ত কবি নীল সাধু। জন্মেছিলেন স্বাধীনতা সংগ্রামের উত্তাল সমর-সংগমে। দীর্ঘদিন ধরে নিজে সংগ্রাম করে যাচ্ছেন কবিতায়, ব্লগে ও নানারকম সামাজিক কর্মকাণ্ডে। কবিতায় ‘শীতের মদির বাতাসে’ খোঁজেন ‘গন্ধম ফুল’। ‘ইট কাঠের পঙ্কিল শহর’ ছেড়ে কালিগঙ্গা-ময়ূরাক্ষী’র তীরে ঘুরে বেড়ান, উড়ে বেড়ান ভ্রমরের সাথে প্রিয়ার অপেক্ষায়।

#দুর্দান্ত জোনাক কবি (ভার্সেটাইল) নীলসাধুর উজ্জল ভবিষ্যৎ কামনা করছি, এগিয়ে যাওয়ার এইতো সময়
neelsadhu নীল সাধু১১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৩৭
“কালক্ষেপণের অদ্ভুত এজলাসে
ক্যালাইডোস্কপিক ছবি আঁকি...”- আশরাফুল কবীর

উত্তরাধুনিক স্বপ্নে বিভোর কবি আশারাফুল কবীর সমস্ত আবেগ আর অভিমান ফেলে রেখে ‘নিসর্গের কথোপকথনে’ আমাদের নিয়ে যান ভাবনার গভীরে। ‘শেষ ট্রেন’ চলে যায়, ‘শেষ হয় বেচা কেনা’, লেনদেন, ফুরোয় কি পথ? ‘গোধুলী লগ্নে’র ‘বিমূর্ত কোলাজ’ শব্দ মাল্যে ধারণ করে ‘ঘোর লাগা রাত্রি’র গল্পে, মাঘের শীতের গল্পে কবি লিখেন জীবনের ‘ধারাপাত’। কবি আশরাফুল কবীরের এটা প্রথম কাব্যগ্রন্থ।

আমি বুড়া হইসি। আর আগাইতে ইচ্ছে করে না, পারুম ও না!
তোমরা এগিয়ে যাও অনেক অনেক সামনে। যেতে হবে বহুদুর!
আমি আনন্দ নিয়ে দেখতে থাকি।
পাশে আছি

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment