তুমি আসবে বলে

তুমি আসবে বলে শুকনো গাছগুলো হয়েছে সবুজ
তুমি ছুয়ে দেখবে বলে, ফুলগুলো রঙীন সাজে
বসন্তে হয়েছে মাতাল, মন তার অবুঝ!
তুমি ভাসবে বলে নদীর আজ পূর্ণ যৌবন,
তুমি দেখবে বলে, আকাশ আজ হয়েছে নীলাম্বরী।
চুলে তোমার দিতে পরশ, পাগল হাওয়া মৌন!
লতা, জড়াতে তোমায় ফুলে-ফুলে মুখরিত;
শোনাতে গান- পাখি গেয়ে যায় অবারিত।
তুমি আসবে বলে গোলাপ-রজনী সৌরভে উদ্মেলিত!
তোমায় শোনাতে গান, শঙ্খচিল নীড় ছাড়ে নি'ক!
অধরা তুমি শুধু একবার দাও ধরা এ আঙিনায়,
ভরে দিব জীবন তোমার- অফুরন্ত ভালোবাসায়।
লেখক তরুন্তরা খালিদ
- তরুন্তরা খালিদ -এর ব্লগ
- ১৬ টি মন্তব্য
- ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৯
- কবিতা
প্রিন্ট করুন
- ১৬ টি মন্তব্য
-
দোয়েল০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৯
বেশ সুন্দর লেখা। খুব ভালো লাগলো আপনার লেখাটি। প্রিয়তে নিয়ে রাখলাম। শুভেচ্ছা জানবেন। -
ঘাস ফুল০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০১
কি ব্যাপার খালিদ ভাই, অধরার জন্য এতো ভালোবাসা! চমৎকার প্রেমের কবিতা। খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। -
ফেরদৌসা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৫
অধরা তুমি শুধু একবার দাও ধরা এ আঙিনায়,
ভরে দিব জীবন তোমার- অফুরন্ত ভালোবাসায়।
অধরা আপনার জীবনে ধরা দিক এই কামনা করি
-
অনিন্দ্য অন্তর অপু০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
তুমি ভাসবে বলে নদীর আজ পূর্ণ যৌবন,
তুমি দেখবে বলে, আকাশ আজ হয়েছে নীলাম্বরী।
চুলে তোমার দিতে পরশ, পাগল হাওয়া মৌন!
দারুণ লিখেছেন। সে আসুক ফিরে। হৃদয়ের ডাকে ফিরে আসুক -
মেজদা১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৪:১৩
কবিতা অবশ্যই সুন্দর হয়েছে।
আজ চলে আসুন প্রজন্ম চত্বরে।
আজ বাংলাদেশ সময় বিকাল ৪.০০ মিনিট থেকে ৪.০৩ মিনিট পর্যন্ত বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখানে আছেন ৩ মিনিট দাঁড়িয়ে প্রজন্ম চত্বরের ঘোষিত কর্মসূচীর প্রতি একাত্মতা প্রকাশ করুণ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক