আমার আটলান্টিকের জল পরী

আমার আটলান্টিকের জল পরী
তুমি এসে ছিলে এই হৃদয় মাঝে
পূর্ণিমার কোনও জল জোছনায়
জল তরঙ্গের কোনও ঊর্মি মালায়
ভালবাসার নীল আবেশ নিয়ে।
এঁকেছিলে স্বপ্ন রঙধনুর খেয়ালি রঙে
বলে ছিলে কথা নয়নে নয়নে সংগোপনে
স্নিগ্ধ কোমল বাতায়নে চুপিসারে আনমনে
আবছা সন্ধ্যা মালতীর মেঘ মালায়
সুখ পরশ ছুঁয়ে ছিলে ফেরারি আমায়
প্রানের বাঁধনে বেঁধে ছিলাম তোমায়
আবেগি স্পরশিত বোকা ভালবাসায় ।
লেখক হাসান মুহিব
- হাসান মুহিব -এর ব্লগ
- ৫ টি মন্তব্য
- ৩১ জানুয়ারি ২০১৩, ১৩:৩৭
- কবিতা
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক