দুঃখের রাজা
দুঃখের রাজা আমি সাধু
দুঃখ বিলি করি৷
সুখ পেলেই অমনি করে
শির পেচিয়ে ধরি৷
এই আমার দুঃখের রাজ্য
এতে আমি রাজা৷
মন্ত্রী,তান্ত্রী,সান্ত্রীরা সব
বাদ যায় না প্রজা৷
হুর হুরিয়ে মুর মুরিয়ে
দুঃখ চেপে দেই৷
তাই বলেইতো এই রাজ্যে
সুখের বালাই নেই৷
কি হলরে!কি হলরে!
এমন সময় কে?
মহারাজা,মহারাজা,
অভুক্ত এক প্রজা৷
হুজুর,হুজুর,দয়া করেন
পেটে কিছু নাই,
না খেয়েই মরব আমি
যদি কিছু না পাই,
দয়া করেন,দয়ার রাজা
না হলে,অন্নের খোজে যাই
আরে!আরে!যাবি কোথায়
হারে হারামজাদা!
এক পোটলা দুঃখ নিয়ে
পেট পুরিয়ে খা.......
দুঃখ বিলি করি৷
সুখ পেলেই অমনি করে
শির পেচিয়ে ধরি৷
এই আমার দুঃখের রাজ্য
এতে আমি রাজা৷
মন্ত্রী,তান্ত্রী,সান্ত্রীরা সব
বাদ যায় না প্রজা৷
হুর হুরিয়ে মুর মুরিয়ে
দুঃখ চেপে দেই৷
তাই বলেইতো এই রাজ্যে
সুখের বালাই নেই৷
কি হলরে!কি হলরে!
এমন সময় কে?
মহারাজা,মহারাজা,
অভুক্ত এক প্রজা৷
হুজুর,হুজুর,দয়া করেন
পেটে কিছু নাই,
না খেয়েই মরব আমি
যদি কিছু না পাই,
দয়া করেন,দয়ার রাজা
না হলে,অন্নের খোজে যাই
আরে!আরে!যাবি কোথায়
হারে হারামজাদা!
এক পোটলা দুঃখ নিয়ে
পেট পুরিয়ে খা.......
লেখক গাজী সুবন
- গাজী সুবন -এর ব্লগ
- ১০ টি মন্তব্য
- ৩১ জানুয়ারি ২০১৩, ০০:১৮
- কবিতা
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
দুঃখ কিনে খাই
সুখ দুঃখের মাঝখানে
কি আমি বিলাই।
ধন্যবাদ ভাইয়া