হারানোর অপেক্ষায়
একফালি রোদের শ্রান্ত-শান্ত দিন
একরোখা জোছনার জ্বালাময়ী বিষণ্ণ রাত।
ক্লান্তিহীণ সংশয়ী প্রহরগুলো গুনে চলা অবিচল
হিসেবে উপচে পড়া খাতার বিরক্তিভাজন।
প্রায়ই পথহারা অতীত শূণ্যে পাখা মেলে ধরে
ঘুরে-ফিরে থেকে-থেকে আবার হারায় শূণ্যে।
দখিনের জানালায় ঠায় বসে থাকি
কোনো ভবঘুরে মেঘালয়ে যদি তোমার দেখা পাই
অচেনা সুর শুধু ভেসে আসে, জ্বালা ধরায় কানে।
পরবাসী শংখচিল কটাক্ষে উপহাস করে
আর আমি আরও অভিমানী হই।
এসবের জন্য তুমিই দায়ী,
যুক্তির কাছে বরাবরের মত তুমি পরাধীন।
তুমি কি ফিরে আসতে পারো না?
অনন্ত অপেক্ষা সাথী করে কেন তবে দিনযাপন?
আরেকটি বার সেই খুবচেনা ভঙ্গিতে
বাড়িয়ে দাও হাত তর্জণী উঁচিয়ে।
আমি ছুঁয়ে দিই, টেনে নিই তোমার হাত
অথবা তোমাকে এই পুড়ে যাওয়া বুকে
তুমিও গন্ধ পাবে জানি,
হয়তো খুচেনা অথবা নতুন পোড়া গন্ধ।
তবু তোমার ঠোটের স্পর্শে আমি আবার ফিরে পাবো নিজস্বত্ত্বা
তোমার চিরচেনা চুলের শিহরণে নতুন করে হারাবো
সতত তোমার গভীরে।

লেখক কল্যাণ কুন্ডু
- কল্যাণ কুন্ডু -এর ব্লগ
- ৬ টি মন্তব্য
- ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২২
- কবিতা
প্রিন্ট করুন
- ৬ টি মন্তব্য
-
আমি অনিমেষ মিত্র ৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৪০
তবু তোমার ঠোটের স্পর্শে আমি আবার ফিরে পাবো নিজস্বত্ত্বা
তোমার চিরচেনা চুলের শিহরণে নতুন করে হারাবো
সতত তোমার গভীরে।
চমৎকার ।

-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক