চল্লিশ বছর পর
***** উৎসর্গ: আজ আমার প্রথমআলো ব্লগে এক বৎসর পূর্ণ হবে ।। তাই এই পোস্টটি প্রিয় আলো ব্লগের নতুন-পুরাতন সকল গুণী লেখক, কবি, গবেষক, অনুবাদক, শুভাকাঙ্ক্ষী এবং আলো ব্লগকে ---
চল্লিশ বছর পর মাইনুল আমিন

১|
চল্লিশ বছর কম সময় নয়তো ভুলে যাবার
ভুলেছে কেউ আমরা জেগেছি আবার ।
দেশজুড়ে চলছে শুদ্ধি মাতম
অশুদ্ধি অসম করতে খতম
জেগেছে দেশ বেশ বেশ দানব হবে সাবার ।
হিংসা, বহ্নি-জিহবা কলঙ্কে কলঙ্ক হবে শেষ
জেগেছি আমরা, জাতি, জেগেছে স্বদেশ ।
দানবের ত্বরে লড়ে শিশু, পৌড় ভুল কিছু হলে
ক্ষমা হবে তাও লড়ে যাও স্ব-স্বজ্ঞান শক্তি বলে ।
কালের নগ্ন ঘটক নগ্ন ওষ্ঠ তার
চাই অবসান নগ্ন অবতার ছলে !
হাসবে শেষে আসবে হেসে স্বদেশের পতাকা তলে ।
চল্লিশ বছরে জমেছে আগাছা বেশ স্বার্থের সংঘাত
বীজতলাগুলো শোধরাতে আজ দেব শুধু পদাঘাত ।
রক্ত-রজ্জে শত্রু শাসনে আজ আমরা মেতেছি আবার
পদাঘাত শুধু দেব, ফাঁসিতে ঝুলাব ঐ রক্তবীজ এবার ।
স্বাধীন-সতেজ মুক্ত স্বদেশ মোদের
ঘাতকের স্থান নয় আর অবোধের
চল্লিশ কদম শাপ মোছনে পবিত্র হব আবার বিশ্বসভার ।
দেশ এনেছি ভাষার বেদিতে আমরা পূণ্য পবিত্রতার
অভিমান করে জয় শত্রু করে ক্ষয় রব শুদ্ধ স্বাধীনতার ।।
রচনা: বুধবার, ৩০শে জানুয়ারী-২০১৩, ১৬ই মাঘ-১৪১৯, চট্টগ্রাম ।
==============

২|
চারিদিকে আজ মুক্তির আনন্দে মেতে পদধ্বনি রাজপথে
১৬কোটি জনতার বত্রিশকোটি হাত বিজয়ের মসনদে ।
আঘাত ভুলে অভিমান ভুলে প্রেমিক-প্রেমিকারা গান গায়
শ্রেণী পেশা ভুলে কপাল জায়নামাজে- মাটির ভালবাসায় ।
আজিকে খুন ধর্ষণ চাপাতি-ঢেকুর তোলে কেহ কেহ
খুনসুটি শুধু দিতে জানে ওরা যুদ্ধে দেয়না কেহ দেহ ।
যুদ্ধ বলো ঐ সংঘাত বলো মুক্তির তোমরা অগ্রভাগে
মুনাফায় খুনসুটি মাতে ওরা, নয় যুদ্ধমাঠে আত্ম-ত্যাগে ।
শহীদ তোমরা, বীর তোমরা মুক্তিযোদ্ধা আর ছাত্রলীগ
ঘাতকেরা শুধু ঘৃনা পাতে দিশেহারা হয়ে দিকবিদিক ।
তোমরাই ছাত্রলীগ কেন মিছেমিছি কলঙ্ক কাঁধে লও
এদেশ তোমাদের, তোমরা এদেশের, আবার শুদ্ধ হও ।
ছাড়ো ঐ কলঙ্ক তিলকের ছাপ- ওটা ছাত্রশিবিরের,
জামাতেরই পাপ; কিংবা গুপ্ত -ঘাতকের নষ্টছাপ !
কেন কলঙ্ক জড়াবে গায় নেবে অভিশাপ উহাদের
কেন কামলা হবে তাদের- প্রিয়সব ছাত্র আমাদের !!
রচনা: বুধবার, ৩০শে জানুয়ারী-২০১৩, ১৬ই মাঘ-১৪১৯, চট্টগ্রাম ।
---------------

## বি: দ্র: আমার “শিরায় স্পন্দন” কবিতায় প্রিয় লেখক, গবেষক মোহাম্মদ জমির হায়দার বাবলা ভাইয়ের উৎসর্গিত দুটি পঙতি থেকে এ কবিতা দুটির জন্ম হয়েছে । অশেষ কৃতজ্ঞতা আপনাকে এবং আমাকে উৎসাহদানকারী সকল গুণী ব্লগার সাথীদেরকে ।
** উৎসর্গটি ছিল এরূপ-
মোহাম্মদ জমির হায়দার বাবলা, ২৯ জানুয়ারি ২০১৩, ২০:৪৭
প্রিয়-----
আপনার সম্মানে অধমের দুটি পংক্তি-
“ঐ তো আমি স্পষ্ট দেখছি দেশটি আবার জেগেছে প্রাণের আনন্দে,
মাত্র ক’দিন আগে যেখানটাই ভরে ছিল খুন আর ধর্ষনের গন্ধে।। ”
-----------------------সবাইকে শ্রদ্ধা এবং ধন্যবাদ ।
=================================================

লেখক মাইনুল আমিন
- মাইনুল আমিন -এর ব্লগ
- ৪৬ টি মন্তব্য
- ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:১৮
- কবিতা
প্রিন্ট করুন
- ৪৬ টি মন্তব্য
-
কে এম আব্দুল মোমিন৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৩২
দেশ এনেছি ভাষার বেদিতে আমরা পূণ্য পবিত্রতার
অভিমান করে জয় শত্রু করে ক্ষয় রব শুদ্ধ স্বাধীনতার ।।
নিখাদ দেশপ্রেম। দেশপ্রেমে সকলে উজ্জীবীত হোক। সুখ শান্তি ও সমৃদ্ধিতে এ দেশ ভরে উঠুক।
কবির জন্য গভীর ভালবাসা জানাচ্ছি। -
মুহম্মদ কামরুল হাসান৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৫৬
সুন্দর চেতনার কবিতা।
ভুলে যাই সব দুঃখ কষ্ট
এগিয়ে যাব নতুন করে
সব বাঁধাকে পিছনে ফেলে
গড়বই সমৃদ্ধির দেশ।
কবির জন্য শুভকামনা রইল। -
শাহিদুল হক৩০ জানুয়ারি ২০১৩, ২০:০৫
আপনার বর্ষপূর্তীতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফুলেল শভেচ্ছা। আপনি যেন যুগ যুগ ধরে আমাদের বুকের ভেতর বসতী রাখেন।

-
শাহিদুল হক৩০ জানুয়ারি ২০১৩, ২০:০৭
কবিতা বরাবরের মতোই সুন্দর ও গঠনমূলক। কবিতার চেতনা পরিশুদ্ধ ও উন্নত। কবির জন্য আবারো শুভকামনা রইল। -
লুৎফুন নাহার জেসমিন৩০ জানুয়ারি ২০১৩, ২০:১৩
এমন লেখা মনে রেশ রেখে যায় । আমি আপনার লেখাগুলোই কমেন্ট করি কিন্তু পরে দেখতে আসলে আর দেখতে পাই না । কেন বুঝতে পারছি না । -
বিভব৩০ জানুয়ারি ২০১৩, ২০:২৮
দানবের ত্বরে লড়ে শিশু, পৌড় ভুল কিছু হলে
ক্ষমা হবে তাও লড়ে যাও স্ব-স্বজ্ঞান শক্তি বলে ।
কালের নগ্ন ঘটক নগ্ন ওষ্ঠ তার
চাই অবসান নগ্ন অবতার ছলে !
হাসবে শেষে আসবে হেসে স্বদেশের পতাকা তলে ।
আসাধরন প্রিয় মাইনুল আমিন ভাই।গঠন মূলক লেখা।শুভকামনা রইল নিরন্তর।কুশলে থাকবেন।

-
মেজদা৩০ জানুয়ারি ২০১৩, ২০:৩৬
সমসাময়িক ভাবনায় লেখা
অসাধারণ কবিতা
পড়ে আমি তো অভিভূত
মনের শত সততা।
ধন্যবাদ মাইনুল ভাই।
কবিতার জবাব নাই।
-
মাঈনউদ্দিন মইনুল৩০ জানুয়ারি ২০১৩, ২১:১৮
অভিনন্দন প্রিয় মিতা! একবছর পূর্তিতে ৪০ বছর পূর্তির কবিতা দিলেন। এটি ভালো লাগলো। স্বদেশকে ছাড়া কোন উৎসবই উৎসব নয়, কোন পূর্তিই পূর্তি নয় - বুঝালেন আমাদেরকে। ধন্যবাদ ১টি বছর নিরলস সাহিত্য চর্চার জন্য। সহস্র বছর পূর্তি হোক.....এই কামনায়
-
নুসরাত জাহান আজমি৩০ জানুয়ারি ২০১৩, ২১:৫০
অভিনন্দন অভিনন্দন,প্রিয় মাইনুল ভাইকে
বছর শেষে এমন কবিতা
উপহার দেন সবাইকে.

-
শাহীন মাহমুদ৩০ জানুয়ারি ২০১৩, ২২:১০
ল্লিশ বছরে জমেছে আগাছা বেশ স্বার্থের সংঘাত
বীজতলাগুলো শোধরাতে আজ দেব শুধু পদাঘাত ।

তোমরাই ছাত্রলীগ কেন মিছেমিছি কলঙ্ক কাঁধে লও
এদেশ তোমাদের, তোমরা এদেশের, আবার শুদ্ধ হও ।
ছাড়ো ঐ কলঙ্ক তিলকের ছাপ- ওটা ছাত্রশিবিরের,
জামাতেরই পাপ; কিংবা গুপ্ত -ঘাতকের নষ্টছাপ !
কেন কলঙ্ক জড়াবে গায় নেবে অভিশাপ উহাদের
কেন কামলা হবে তাদের- প্রিয়সব ছাত্র আমাদের !!
লাল সালাম--------- মাইনুল ভাই............. হৃদয়ের টানে যে তলুয়ার আপনি চালাচ্ছেন----- চলুকনা তা যত দিন থাকে শান----------- অজস্র সালাম এর বর্ষ ফুর্তির ফুলেল শুভেচ্ছা------------

-
মোঃ হাসান জাহিদ৩১ জানুয়ারি ২০১৩, ০১:২২
অভিনন্দন প্রিয় মাইনুল ভাই । আপনার কবিতা মুগ্ধ হয়ে পড়লাম ।
শ্রদ্ধা এবং ভালবাসা জানবেন ।
-
মোহাম্মদ জমির হায়দার বাবলা ৩১ জানুয়ারি ২০১৩, ০১:৩২
“ঐ তো আমি স্পষ্ট দেখছি দেশটি আবার জেগেছে প্রাণের আনন্দে,
মাত্র ক’দিন আগে যেখানটাই ভরে ছিল খুন আর ধর্ষনের গন্ধে।। ”
সেদিন আপনার কবিতা পড়ে হঠাৎ পংক্তি দুটো মনে ভীড় করলো। আমি কেবল লেখক কিন্তু আপনার কবিতা না পড়লে তা আদৌ আসতো কিনা সন্দেহ।
যদি পক্তিগুলো আপনাকে ছুয়েঁ যায় তাহলে তা আপনার কবিতার সার্থকতা।
সার্থক আপনার বছরের কবিতাগুলো। আপনার কবিতাগুলো প্রতিটি এক একটি দর্শন মনে হয়েছিল।
তাই অনেকটা অনুমতি না নিয়ে আপনার কবিতার উপর পোস্ট দিয়েছিলাম।
এতোই আবেগ কবিতায় ছিলো চোখের জলে পোস্ট লিখেছিলাম।
গত এক বছরে যত কবিতা লিখলেন সব কটিই আলাদা পোস্টের দাবীদার।
আপনার গত কবিতাটি বেশ কয়বার পড়তেই বের হয়ে আসলো কবিতার ভিন্নরকম কারিগরি দিক। আপনার কবিতায় শব্দের মুনশিয়ানায় কেবল সীমিত থাকে না ছন্দ থাকে আলাদা বৈশিষ্ট্য নিয়ে।
আজো এর ব্যতিক্রম ঘটেনি।
আপনার কবিতায় ভালবাসা, ক্রোধ, শাণিত বিদ্রুপ এবং দ্রোহের পাশাপাশি পাঠককে আশাবাদী হতে বার বার আন্দোলিত করে।
আপনার দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি।
আপনার ব্লগিং এর বর্ষপূর্তিতে শুভেচ্ছা আর শুভকামনা।
-
সেলিনা ইসলাম৩১ জানুয়ারি ২০১৩, ০৬:৩১
প্রথম বর্ষ উপলক্ষ্যে অনেক অনেক অভিনন্দন।
কবিতা খুব ভাল লাগল শুভকামনা রইল
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

এই হায়েনাদের এবং তাদের দোসরদের বিচার করবই আমরা --------------------------------------------------
নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক