কথা রাখা
সেদিন বাতাস ছিল, ঝড় নয়।
দমকা হাওয়ার বেগে উড়ে গেছে ধূলি,
হেমন্তের শূন্য ক্ষেতে।
জ্বরে ভুগে শীর্ণ দেহে এসেছেন জগবন্ধু স্যার।
"বাবা, বড় সখ ছিল", জ্বরক্লান্ত স্বর তার,
"এ' গ্রামের ঘরে ঘরে জ্বেলে দিব জ্ঞানের প্রদীপ।
আমার জীবন শেষ, রয়ে গেলো সাধ।
তুমিতো অনেক দূরে চলে যাবে,
বড় হবে, বহু বড়, কায়মনে আশীর্বাদ করি ।
তবে, ফিরে এসো গৃহকোণে, জ্বালাতে প্রদীপ"।
বন্ধুরাও ঘিরে ধরে, জানাতে বিদায়।
"ভুলিসনা আমাদের", সম্মিলিত সকাতর স্বর।
"আমরা মাটির ছেলে, গ্রামে রয়ে যাব,
তবুও মনের মাঝে রয়ে যাবে তোর স্মৃতি।
আবার আসিস ফিরে; সবে মিলে,
গড়বো নতুন গ্রাম, আনন্দ আলোকে"।
সব শেষে হাত ধরে বলিলেন মা,
"কেন যাবি? সবইতো আছে কম বেশী।
অভাবের রাহুগ্রাস না হয় আঁচড়
কেটে দেয় মাঝে মধ্যে। তবুওতো
ফুটো চালে অফুরন্ত জ্যোৎস্নার মেলা।
কেন যাবি? কেন যাবি?
কথা দে, আসবি আবার ফিরে",
জড়িয়ে বুকের মাঝে জননীর করুণ আকুতি।
আমিও বিভ্রান্ত হয়ে বলে ফেলি,
"আবার আসবো মাগো, ফিরে"।
সবাইতো কথা দেয়, ক'জনাই রাখে ?
আমিও রাখিনি কথা।
ঐকান্তিক সাধ ছিল, ফিরে যাবো জন্মের ধুলোয়।
তবুও হারিয়ে গেছি অবশেষে,
জাগতিক আকাঙ্ক্ষার চৈতালি বাতাসে।
দমকা হাওয়ার বেগে উড়ে গেছে ধূলি,
হেমন্তের শূন্য ক্ষেতে।
জ্বরে ভুগে শীর্ণ দেহে এসেছেন জগবন্ধু স্যার।
"বাবা, বড় সখ ছিল", জ্বরক্লান্ত স্বর তার,
"এ' গ্রামের ঘরে ঘরে জ্বেলে দিব জ্ঞানের প্রদীপ।
আমার জীবন শেষ, রয়ে গেলো সাধ।
তুমিতো অনেক দূরে চলে যাবে,
বড় হবে, বহু বড়, কায়মনে আশীর্বাদ করি ।
তবে, ফিরে এসো গৃহকোণে, জ্বালাতে প্রদীপ"।
বন্ধুরাও ঘিরে ধরে, জানাতে বিদায়।
"ভুলিসনা আমাদের", সম্মিলিত সকাতর স্বর।
"আমরা মাটির ছেলে, গ্রামে রয়ে যাব,
তবুও মনের মাঝে রয়ে যাবে তোর স্মৃতি।
আবার আসিস ফিরে; সবে মিলে,
গড়বো নতুন গ্রাম, আনন্দ আলোকে"।
সব শেষে হাত ধরে বলিলেন মা,
"কেন যাবি? সবইতো আছে কম বেশী।
অভাবের রাহুগ্রাস না হয় আঁচড়
কেটে দেয় মাঝে মধ্যে। তবুওতো
ফুটো চালে অফুরন্ত জ্যোৎস্নার মেলা।
কেন যাবি? কেন যাবি?
কথা দে, আসবি আবার ফিরে",
জড়িয়ে বুকের মাঝে জননীর করুণ আকুতি।
আমিও বিভ্রান্ত হয়ে বলে ফেলি,
"আবার আসবো মাগো, ফিরে"।
সবাইতো কথা দেয়, ক'জনাই রাখে ?
আমিও রাখিনি কথা।
ঐকান্তিক সাধ ছিল, ফিরে যাবো জন্মের ধুলোয়।
তবুও হারিয়ে গেছি অবশেষে,
জাগতিক আকাঙ্ক্ষার চৈতালি বাতাসে।
লেখক আহমেদ সাবের
- আহমেদ সাবের -এর ব্লগ
- ২ টি মন্তব্য
- ৩০ জানুয়ারি ২০১৩, ১৬:৪৬
- কবিতা
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক