গন্তব্যে নিবাঁধ চোখ
## কবিতাটি আলাপন ম্যাগাজিন এবং নিউইয়র্ক থেকে সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকায় ২১শে সংখ্যায় প্রকাশের উদ্দেশ্যে লিখা হয়েছে ।

গন্তব্যে নিবাঁধ চোখ
মাইনুল আমিন
সবার মত আমিও নির্বিবাদ সাথী নির্বাক পথিক এক;
বিরল ছুটছে ট্রেন- মাতাল হাওয়া সামনের গতি পায় ।
লোপাট দাঁড়িয়ে আছি; ট্রেন চলছেই, স্টেশন পেছনে যায়;
বসে কিংবা আধভাঙ্গা অনেকের চক্ষু স্থির ঝুল-জানালায় ।
স্টেশানের একপাশে নির্বিষ নিবেগ দৃষ্টিহীন পড়ে আছে-
স্টেশন-বস্তির ওই টগবগে কটি ঊর্বশী নিটোল বুক;
উম্মুক্ত-উম্মনা হয়ে হাওয়ায় ব্রত কিশোরীর নতমুখ-
উদাস আশায় তার সেই সে পরের ট্রেনে খাবারের চোখ !
নিজস্ব লজ্জায় আমি; অবনত হয় স্টেশান ছাড়ার দায় !
ক্ষুধার্ত পেটে অর্পেছে শরীর-সম্মান এই মেয়েটি লজ্জায় ।
দেখি ডজন ডজন জোড়চোখ আর তত নারী ও পুরুষ-
লুটছে শরীরগুলো, শরীরের তেজ নির্বিবেক উপোসের !
সামনে-পেছনে চোখ; জানালায় দেখি সেখানেও একি রূপ !
টুপি, দাঁড়ি, টিকি, মেকি, সুশীল পণ্ডিত সমানে লুটছে চোখ;
ওসব ম্লান ধর্ষিক চোখগুলো কিশোরীর নিতম্বের ভাঁজে;
বিধেনা বিবেক দেখি, মেয়ে মানুষেরে নির্বিবাদ দেখাদেখি !!
ট্রেন ছুটছে গন্তব্যে- প্রান্তর; রাতের বিভাস পেছনে ফেলে
চোখগুলি স্টেশনেই- অপলক প্রতি চোখের ভালোবাসায় ।
অবোধের দৃষ্টিধর্মে- শুধু ঝুলে থাকে মেয়ে মানুষের চোখ !
ক্রমশ: ওসব চোখে ফলে দৃষ্টিধর্ষ নিবাঁধ অপ্সরিমুখ ।
ট্রেনটা গন্তব্যে পৌঁছে; ছোটে যাত্রী লয়ে- আজ-আগামীদিনের;
নির্বিকার শিশু ও মা, ক্ষুধার্ত শিশুটি রমনীর বুক ছুয়েঁ ।
স্টেশান বদলে যায়; ট্রেন বদলে যায়; যাত্রী বদলেনা একটুও !
পেছনতুষ্ট স্বভাব; একবিন্দু বদলেনা আমাদের চোখের অভাব !!
রচনা: শুক্রবার, ২৫শে জানুয়ারী ২০১৩, ১১ই মাঘ ১৪১৯, চট্টগ্রাম ।
====================================================

লেখক মাইনুল আমিন
- মাইনুল আমিন -এর ব্লগ
- ২৪ টি মন্তব্য
- ২৯ জানুয়ারি ২০১৩, ২২:২১
- কবিতা
প্রিন্ট করুন
- ২৪ টি মন্তব্য
-
মেজদা২৯ জানুয়ারি ২০১৩, ২২:৩৮
এই গন্তব্যের শেষ কোথায়, শেষ কোথায় মানুষের চাহিদা। আমি তার উত্তর খুঁজি না মাইনুল ভাই। অসাধারণ এক কবিতা পড়লাম। খুব ভাল লাগলো।

আলাপন ম্যাগাজিনে কি সংগীত পাঠানো যায়। খুব ইচ্ছা হয় বিদেশের কোন পত্রিকায় লেখা প্রকাশ করতে।
-
শাহিদুল হক৩০ জানুয়ারি ২০১৩, ১১:৩০
আলাপনে আপনার লেখা দেওয়ার জন্য প্রস্তুত করে তাকে বার্তায় পাঠিয়ে দিয়ে আমাকে একটু জানাবেন। আমার লেখা আলাপনে নিয়মিত আসছে। আশা করি আপনার লেখাও গৃহীত হবে। ধন্যবাদ। -
ঘাস ফুল২৯ জানুয়ারি ২০১৩, ২৩:৫৭
মাইনুল ভাই, অসাধারণ লিখেছেন। শুধু চোখ দিয়েও যে, আমাদের সমাজের মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে তা আপনার কবিতায় বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে। -
রব্বানী চৌধুরী৩০ জানুয়ারি ২০১৩, ০০:০১
" স্টেশান বদলে যায়; ট্রেন বদলে যায়; যাত্রী বদলেনা একটুও !
পেছনতুষ্ট স্বভাব; একবিন্দু বদলেনা আমাদের চোখের অভাব !!"
মুগ্ধ হলাম কবিতার কথামালায়। ভালো থাকবেন মাইনুল ভাই। -
মোঃ হাসান জাহিদ৩০ জানুয়ারি ২০১৩, ০০:৩৪
মুগ্ধ হয়ে পড়লাম । অসাধারণ !!!
অসংখ্য ধন্যবাদ প্রিয় মাইনুল ভাই । শ্রদ্ধা এবং ভালবাসা জানবেন ।

-
জীবন যেখানে যেমন৩০ জানুয়ারি ২০১৩, ০০:৫৬
নিজস্ব লজ্জায় আমি; অবনত হয় স্টেশান ছাড়ার দায় !
ক্ষুধার্ত পেটে অর্পেছে শরীর-সম্মান এই মেয়েটি লজ্জায় ।
দেখি ডজন ডজন জোড়চোখ আর তত নারী ও পুরুষ-
লুটছে শরীরগুলো, শরীরের তেজ নির্বিবেক উপোসের !
শুভেচ্ছা ভাইজান
-
বাসুদেব খাস্তগীর৩০ জানুয়ারি ২০১৩, ০৬:৫৭
ট্রেনটা গন্তব্যে পৌঁছে; ছোটে যাত্রী লয়ে- আজ-আগামীদিনের;
নির্বিকার শিশু ও মা, ক্ষুধার্ত শিশুটি রমনীর বুক ছুয়েঁ
স্টেশান বদলে যায়; ট্রেন বদলে যায়; যাত্রী বদলেনা একটুও !
পেছনতুষ্ট স্বভাব; একবিন্দু বদলেনা আমাদের চোখের অভাব !!
দারুন অভিব্যক্তি মাইনুল ভাই।কবিতার চেতনা অত্যন্ত শক্তিশালী।নেট সমস্যার কারণে ব্লগে নিয়মিত হতে পারছি না।আপনাদের মূল্যবান লেখা মিস্ করছি। সময় পেলে ব্লগে ঘুরে আসার চেষ্টা করবো। -
দোয়েল৩০ জানুয়ারি ২০১৩, ১১:২৪
অসাধারণ একটা লেখা লিখেছেন প্রিয় মাইনুল ভাই। মুগ্ধ হলাম। ভালবাসা জানবেন। -
শাহিদুল হক৩০ জানুয়ারি ২০১৩, ১১:৩১
মাইনুল আমিন ভাই, ধন্যবাদ আর শুভকামনা রইল। আমি কবিতাটি পড়ে অভিভূত। খুব ভালো লেগেছে। সত্যিই অসাধারণ বিনির্মানে দারুন চিন্তার গাঁথুনী। শুভকামনা রইল আপনার জন্য। -
অরিত্র অন্বয়৩০ জানুয়ারি ২০১৩, ১৭:১৮
কবিতা ভাল লাগলো খুব।
মুগ্ধতা...
শুভকামনা প্রিয় মাইনুল আমিন ভাইয়ের জন্য।

-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক