আজ আমার যাবার সময়
যে রাতে আকাশ জুড়ে আলোর মিছিল
আমার কাকচক্ষু জলা পুকুরে বান ডাকে
এই শান বাঁধানো ঘাট , সুপুরি বাগান
মাথার ভেতর এলোমেলো একগুচ্ছ চিন্তা
সব যেন আজ ডেকে বলছে আমায়
হে যুবক , আজ তোমার বিদায় ।
যে রাতে লক্ষ্মী পেঁচা পাখা ঝাঁপটায়
বাঁশ বাগানের ফাঁক গলে চাঁদের কিরণ
আমার উঠোন জুড়ে আলোর লুটোপুটি
মনে হয় যেন দূরে ভেসে চলা মেঘগুলো
হাতছানি দিয়ে ডাকছে আমায়
হে যুবক , আজ তোমার বিদায় ।
এমনও কোন পূর্ণিমা ঘেরা রাতে
হিজলের বন জুড়ে ঝি ঝি পোকার দল
বেসুরো গলায় কোরাস গায়
মনে হয় সব যেন ডেকে বলছে আমায়
হে যুবক, আজ তোমার যাবার সময় ।
আমার কাকচক্ষু জলা পুকুরে বান ডাকে
এই শান বাঁধানো ঘাট , সুপুরি বাগান
মাথার ভেতর এলোমেলো একগুচ্ছ চিন্তা
সব যেন আজ ডেকে বলছে আমায়
হে যুবক , আজ তোমার বিদায় ।
যে রাতে লক্ষ্মী পেঁচা পাখা ঝাঁপটায়
বাঁশ বাগানের ফাঁক গলে চাঁদের কিরণ
আমার উঠোন জুড়ে আলোর লুটোপুটি
মনে হয় যেন দূরে ভেসে চলা মেঘগুলো
হাতছানি দিয়ে ডাকছে আমায়
হে যুবক , আজ তোমার বিদায় ।
এমনও কোন পূর্ণিমা ঘেরা রাতে
হিজলের বন জুড়ে ঝি ঝি পোকার দল
বেসুরো গলায় কোরাস গায়
মনে হয় সব যেন ডেকে বলছে আমায়
হে যুবক, আজ তোমার যাবার সময় ।
লেখক সপ্নিল
- সপ্নিল -এর ব্লগ
- ১৫ টি মন্তব্য
- ২৯ জানুয়ারি ২০১৩, ২২:১৭
- কবিতা
প্রিন্ট করুন
- ১৫ টি মন্তব্য
-
কামরুন্নাহার ২৯ জানুয়ারি ২০১৩, ২২:৪৬
"চাদনী পসর রাইতে যেন আমার মরণ হয়" - হয়েছিল কি প্রিয় কবি হুমায়ুন আহ্মেদ-এর এমন মরণ!!!!!!
আপনার কবিতার জন্য অনেক ধন্যবাদ। -
ঘাস ফুল৩০ জানুয়ারি ২০১৩, ০০:৩৯
আপনার চলে যাবার জন্য সুন্দর একটা সময় নির্বাচন করেছেন। তবে আপনার চলে যাওয়া আমাদের কাম্য নয়। আপনি আরও লিখুন। -
আমি অনিমেষ মিত্র ৩০ জানুয়ারি ২০১৩, ০১:৫৬
হিজলের বন জুড়ে ঝি ঝি পোকার দল
বেসুরো গলায় কোরাস গায়
মনে হয় সব যেন ডেকে বলছে আমায়
হে যুবক, আজ তোমার যাবার সময় ।
যেতে দিলে তো যাবেন ।
শুভেচ্ছা রইল ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
খুব ভাল লাগলো।
শুভেচ্ছা।