বিত্তীয় জীবন বোধ
বিত্তীয় জীবন বোধ
সব হিসেব নিকেশ ঘুরপাক খেয়ে
সবশেষে মিশে যায় অর্থনীতিতে
জীবন বোধের ধূসরপনা
বার বার আছাড় খায় পিচ্ছিল চোরাগলিতে
ইন্দ্রীয় বোধ আত্মাহুতি দেয়
অগ্নীশর্মা বাজারী উনুনে
আত্মসমর্পণ করি জীবন চলার কঠিন বাস্তবতায়
তারপরও জল পাই
তল খুঁজতে গিয়ে খেই হারাই
নিশানাবিহীন বলি রেখায়
নতুন নামকরণ হয় জৌলুসে
মহাউল্লাসে কিংবা বোবা কান্নায়
এরই নাম জীবন সীমিত চলৎশক্তি
শুধু জীবনের ক্রান্তীয় সীমারেখায় ঠাঁই পাবার জন্য
ঘুণে ধরা চৌকাঠে কত বার্নিশ লাগাই
নম্র নিনাদকে খানিকটা ঢাকতে
অসহ্য ক্লীষ্ট আরাধনায়
বোধশক্তি হারায় বোধ হারাতে
তখন বাস্তবতার অলিগুলো উন্মুখ হয়ে যায়
বলি চিৎকার দিয়ে এ আমার তীব্র অহংকার
জীবনের কষ্ট্যরেখা অতিক্রম করতে
কত প্রাণান্তর শুদ্ধ চেষ্টা চালাই বিরতিহীন
ব্লেড দিয়ে বৃক্ষ কাটার চেষ্টা করি
শামুক দিয়ে দীঘি খনন করার অপচেষ্টা চালাই
আরও কতকী করি জীবন এড়িয়ে যেতে
তবুও বেঁচে আছি জীবন আছে বলে
জীবনকে অতিক্রম করা যায়না বলে।

সব হিসেব নিকেশ ঘুরপাক খেয়ে
সবশেষে মিশে যায় অর্থনীতিতে
জীবন বোধের ধূসরপনা
বার বার আছাড় খায় পিচ্ছিল চোরাগলিতে
ইন্দ্রীয় বোধ আত্মাহুতি দেয়
অগ্নীশর্মা বাজারী উনুনে
আত্মসমর্পণ করি জীবন চলার কঠিন বাস্তবতায়
তারপরও জল পাই
তল খুঁজতে গিয়ে খেই হারাই
নিশানাবিহীন বলি রেখায়
নতুন নামকরণ হয় জৌলুসে
মহাউল্লাসে কিংবা বোবা কান্নায়
এরই নাম জীবন সীমিত চলৎশক্তি
শুধু জীবনের ক্রান্তীয় সীমারেখায় ঠাঁই পাবার জন্য
ঘুণে ধরা চৌকাঠে কত বার্নিশ লাগাই
নম্র নিনাদকে খানিকটা ঢাকতে
অসহ্য ক্লীষ্ট আরাধনায়
বোধশক্তি হারায় বোধ হারাতে
তখন বাস্তবতার অলিগুলো উন্মুখ হয়ে যায়
বলি চিৎকার দিয়ে এ আমার তীব্র অহংকার
জীবনের কষ্ট্যরেখা অতিক্রম করতে
কত প্রাণান্তর শুদ্ধ চেষ্টা চালাই বিরতিহীন
ব্লেড দিয়ে বৃক্ষ কাটার চেষ্টা করি
শামুক দিয়ে দীঘি খনন করার অপচেষ্টা চালাই
আরও কতকী করি জীবন এড়িয়ে যেতে
তবুও বেঁচে আছি জীবন আছে বলে
জীবনকে অতিক্রম করা যায়না বলে।

লেখক ডঃ জাহাংগীর আলম
- ডঃ জাহাংগীর আলম -এর ব্লগ
- ১৯ টি মন্তব্য
- ২৯ জানুয়ারি ২০১৩, ১৯:৩৭
- কবিতা
প্রিন্ট করুন
- ১৯ টি মন্তব্য
-
ছাইফুল হুদা ছিদ্দীকি২৯ জানুয়ারি ২০১৩, ২০:২০
অসাধারন লেখনী সাথে দারুন নীল রংএর ছবি।খুব ভালো লাগল।অশেষ ধন্যবাদ। -
মাঈনউদ্দিন মইনুল২৯ জানুয়ারি ২০১৩, ২১:০৩
“তখন বাস্তবতার অলিগুলো উন্মুখ হয়ে যায়
বলি চিৎকার দিয়ে এ আমার তীব্র অহংকার
জীবনের কষ্ট্যরেখা অতিক্রম করতে
কত প্রাণান্তর শুদ্ধ চেষ্টা চালাই বিরতিহীন
ব্লেড দিয়ে বৃক্ষ কাটার চেষ্টা করি
শামুক দিয়ে দীঘি খনন করার অপচেষ্টা চালাই
আরও কতকী করি জীবন এড়িয়ে যেতে
তবুও বেঁচে আছি জীবন আছে বলে
জীবনকে অতিক্রম করা যায়না বলে।”
চমৎকার উপলব্ধি। কঠিন সত্যের সরলোক্তি। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৩
তবুও বেঁচে আছি জীবন আছে বলে
জীবনকে অতিক্রম করা যায়না বলে।
বেশ ভালো লাগলো কথাগুলো।
যারা এ কথাগুলোর সাথে দ্বিমত পোষন করা সুযোগ কম।
ভালো লাগলো। লিখতে থাকুন অবিরত। -
আলভী২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৫
অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যেতে হবে......তবেই অতিক্রম করা সম্ভব ......চমৎকার কবিতা প্রিয় ডঃ...
-
ফেরদৌসী বেগম (শিল্পী)৩১ জানুয়ারি ২০১৩, ০৪:০৮
আরও কতকী করি জীবন এড়িয়ে যেতে
তবুও বেঁচে আছি জীবন আছে বলে
জীবনকে অতিক্রম করা যায়না বলে।
সুন্দর ভাবনার প্রকাশ পেয়ে কবিতাটি চমৎকার হয়েছে।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
জীবন বাধা এই খাচায় ,
খাচাটা যে বরই প্রিয়
জীবনটার ।
পূর্ণ করার চেষ্টায় করে সে
কত সব লড়াই !
কত জীবনের ক্ষতি করে ,
কত চোখের জল ঝড়ায় ।
নিজের কষ্টটা যেন ঐ হিমালয় মনে হয় ?
অন্যের কষ্টা ঐ হিমালয় ছুঁতে পাড়ে কি?
---------------------------------------------------
আপনার জন্য শুভেচ্ছা । ভালো থাকবেন ।
সুন্দর কবিতা লিখবেন ।