শিরায় স্পন্দন

জেগে উঠো সময়ের হাত ধরি-
প্রেমের সময় বৃথা বহে যায়
প্রেম নয় প্রেমিকার হাত ধরে টানাটানি
এখন যুদ্ধে যাবার সময়
জেগে উঠো বিবেকের সাথে লড়ি ।
চারদিকে অসময় অনিয়ম করি-
জীবন ধমকে যায় থেমে যায়
কথা নয় কথিকার পায় পড়ে জানাজানি
এখন শুদ্ধ হবার সময়
জেগে উঠো, উঠো বীজতলা ধরি ।
জেগে উঠো শেকড়ের পায় পড়ি-
শব্দের বর্ণের সাধ বয়ে যায়
মিছে শিক্ষা অনিয়ম নয় আর মানামানি
এখন ঋদ্ধ হবার সময়
বিজতলাগুলো শোধরাতে হবে মরি !
জেগে উঠো নিয়মের হাত ধরি-
যেখানে যা কিছু তায় ধরো পায়
রাখো সব ভাবাভাবি থাক আজ হানাহানি
এখন মুক্ত হবার সময়
পাঠশালাগুলো আলো এনে দেবো ভরি ।।
----------------
রচনা: মঙ্গলবার, ২৯শে জানুয়ারী-২০১৩, ১৫ই মাঘ-১৪১৯, চট্টগ্রাম।
===============================================
লেখক মাইনুল আমিন
- মাইনুল আমিন -এর ব্লগ
- ৩৭ টি মন্তব্য
- ২৯ জানুয়ারি ২০১৩, ১৯:০১
- কবিতা
প্রিন্ট করুন
- ৩৭ টি মন্তব্য
-
ফেরদৌসা২৯ জানুয়ারি ২০১৩, ১৯:১২
জেগে উঠো নিয়মের হাত ধরি-
যেখানে যা কিছু তায় ধরো পায়
রাখো সব ভাবাভাবি থাক আজ হানাহানি
এখন মুক্ত হবার সময়
পাঠশালাগুলো আলো এনে দেবো ভরি ।।
সুন্দর ভাবনা।
কিন্তু হানাহানি করা যাদের স্বভাব তারা কি আর শোধরাবে ...................... -
কে এম আব্দুল মোমিন২৯ জানুয়ারি ২০১৩, ১৯:১৯
এখন মুক্ত হবার সময়
পাঠশালাগুলো আলো এনে দেবো ভরি ।।
সুন্দর এ প্রত্যয় এবং সুন্দরের প্রতি আহ্বান খুব ভাল লেগেছে। কবির এ আকাঙ্খা সময়ের দাবি।
আন্তরিক অভিনন্দন, প্রিয় মাইনুল ভাই। -
কামাল উদ্দিন২৯ জানুয়ারি ২০১৩, ১৯:৩৬
জেগে উঠো নিয়মের হাত ধরি-
যেখানে যা কিছু তায় ধরো পায়
রাখো সব ভাবাভাবি থাক আজ হানাহানি
এখন মুক্ত হবার সময়
পাঠশালাগুলো আলো এনে দেবো ভরি ।।
----------------হানাহানি বাদ দিয়ে সুন্দরের পথে আহ্বানে আমরা আছি আপনার সারথী । -
মেজদা২৯ জানুয়ারি ২০১৩, ১৯:৫২
বিবেকের বীজতলায় দেখছি
নারীর সম্মানহানী
জেগে উঠো ওগো মানব
ধর মানবতা খানি।
ধন্যবাদ মাইনুল ভাই।

-
লুৎফুন নাহার জেসমিন২৯ জানুয়ারি ২০১৩, ২০:১১
চমৎকার আহ্বান । জেগে উঠতেই হবে ।
শুভেচ্ছা মাইনুল আমিন ভাই । আপনার কবিতাগুলি ভাবনার জন্ম দেয় । -
ছাইফুল হুদা ছিদ্দীকি২৯ জানুয়ারি ২০১৩, ২০:২৮
অসাধারন ভালো লাগা কবিতা ।আপনার কবিতা ভালো হতে শিখাবে।
কবিতার আলোর আলোয় ভরে উঠুক এ দেশ।অশেষ ধন্যবাদ। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ২৯ জানুয়ারি ২০১৩, ২০:৪৭
প্রিয় কবি,
দ্রোহ-ক্রোধ-ঘৃনা-প্রেম ---সবগুলো বিষয় আপনার কবিতায় নিরাপদে আশ্রয় পেয়েছে।
বক্তব্য একেবারে দিনের আলোর মতো পরিস্কার- “এখন শুদ্ধ হবার সময়” –
আপনি দারুন আশাবাদী। আর আমাদের মধ্যে জাগিয়ে তোললেন আশার বাণী।
কবিতাটি টেকনিক্যালি বেশ আলাদা-
প্রতিটি স্টানজার Rhyme scheme এক অথচ বৈচিত্রময়।
a b c d a
জেগে উঠো নিয়মের হাত ধরি- a
যেখানে যা কিছু তায় ধরো পায় --b
রাখো সব ভাবাভাবি থাক আজ হানাহানি--c
এখন মুক্ত হবার সময় --d
পাঠশালাগুলো আলো এনে দেবো ভরি –a
আপনার সম্মানে অধমের দুটি পংক্তি-
ঐ তো আমি স্পষ্ট দেখছি দেশটি আবার জেগেছে প্রাণের আনন্দে,
মাত্র ক’দিন আগে যেখানটাই ভরে ছিল খুন আর ধর্ষনের গন্ধে।।
-
শাহীন মাহমুদ২৯ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
জেগে উঠো নিয়মের হাত ধরি-
যেখানে যা কিছু তায় ধরো পায়
রাখো সব ভাবাভাবি থাক আজ হানাহানি
এখন মুক্ত হবার সময়
পাঠশালাগুলো আলো এনে দেবো ভরি ।।
জেগে উঠার স্লোগান সবাই দিতে পারে না-----মাইনুল ভাই---------- সব শুদ্ধতার মাচেজ আপনার কবিতায় ------ এই জেনারেশন আপনার কবিতা পড়ুক এ প্রত্যাশা করি---- একজন কবির এর ছেয়ে বেশি কে দেবার আছে ---- আমার জানা নাই-------------- ভাল থাকবেন---- বিবেকের শিক্ষক বলতে চাই আপনাকে-------------

-
কাছের মানুষ ২৯ জানুয়ারি ২০১৩, ২১:০৪
দারুন হয়েছে ভাই।
কিছুদিন যাবত অনিয়মিত হয়েগেছি ব্লগে। তাই ঠিকমত কথা বলা হচ্ছে ন। তারপরে মাঝে মাঝে প্রিয় মানুষের লেখা গুলো পরতে আসা হয়।
শুভেচ্ছা নিবেন।
-
মোঃ হাসান জাহিদ৩০ জানুয়ারি ২০১৩, ০০:৪৯
জেগে উঠো নিয়মের হাত ধরি-
যেখানে যা কিছু তায় ধরো পায়
রাখো সব ভাবাভাবি থাক আজ হানাহানি
এখন মুক্ত হবার সময়
পাঠশালাগুলো আলো এনে দেবো ভরি ।।
দারুণ !!!

শ্রদ্ধা জানবেন প্রিয় মাইনুল ভাই ।

-
তৌফিক মাসুদ৩০ জানুয়ারি ২০১৩, ১২:০১
কবিতায় সুন্দর চেতনার প্রকাশ, বাল লাগল এই সুন্দরের আহবান, নতুনের আহবান। জয় হউক নতুন দিগন্তের পথগামীদের।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য








নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক