তির খোঁজে লক্ষ্যভেদ।
বুকের অনন্য গুহা থেকে বাঘ বেরিয়ে যায়
জঙ্গলে কখনও আগুন,কখনও ফাগুন।
গাছ-পাখি লুকোচুরি, ঝরণার জলে।
প্রতিটি নিঃশ্বাস সবুজ হয়
শান্তির শেকড় বাড়ে সবুজের উন্মেষে,
বিশ্বাসের গভীর-অগভীর সুখে
মনের জলছাপ।
নদীর তীরে পাখি,
তির খোঁজে লক্ষ্যভেদ।
নারী খোঁজে নিজস্ব সংসার।
কর্তৃত্বের কার্তুজ জীবনকে স্বেচ্ছাচারী করে।
বুকের গোপন গুহার বাঘ হালুম-হুলুম করতে করতে
বন ছেড়ে চলে যায়।
জঙ্গলে কখনও আগুন,কখনও ফাগুন।
গাছ-পাখি লুকোচুরি, ঝরণার জলে।
প্রতিটি নিঃশ্বাস সবুজ হয়
শান্তির শেকড় বাড়ে সবুজের উন্মেষে,
বিশ্বাসের গভীর-অগভীর সুখে
মনের জলছাপ।
নদীর তীরে পাখি,
তির খোঁজে লক্ষ্যভেদ।
নারী খোঁজে নিজস্ব সংসার।
কর্তৃত্বের কার্তুজ জীবনকে স্বেচ্ছাচারী করে।
বুকের গোপন গুহার বাঘ হালুম-হুলুম করতে করতে
বন ছেড়ে চলে যায়।
লেখক তুষার আহাসান
- তুষার আহাসান -এর ব্লগ
- ৩ টি মন্তব্য
- ২৭ জানুয়ারি ২০১৩, ১০:৫৯
- কবিতা
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
মনের জলছাপ।
নদীর তীরে পাখি,
তির খোঁজে লক্ষ্যভেদ।
ভালো লাগলো কথাগুলো।অনেক ধন্যবাদ।