হয়ে যাক
( আমার মায়ের মত মা মাসিকে এই লেখাটা দিলাম , যিনি অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, যারা আমাকে কিবা আমার লেখাকে একটু ভালবাসেন প্লিজ আমার মাসির জন্যে একটু দোয়া করবেন । উনি না থাকলে যে আমি অনেক আগেই হারিয়ে যেতাম এই দুনিয়া থেকে। )
সকলি তুচ্ছ হয়ে যাক
যত বিভেদ, হানা হানি,
সকলি ম্লান হয়ে যাক
যত হিংসা মেঘ ধ্বনি।
ফিরে আসুক আবার ধরা
ক্ষমা চোখে পরশ ভরা,
ফিরে আসুক সব রজনী
কোটি মনের উদাস রানী।
হয়ে যাক এই ধারনা
নিজের ভুল আগে খুঁজা ।
হয়ে যাক এই ভাবা ভাবি
নিজের দোষ আগেই বুঝি ।
নদী ধারে ফিরে আসুক
ছোট বালক ,বালিকা সখী ।
হিয়ায় হিয়ায় আওয়াজ উঠুক
খেলায় খেলায় জীবন টেলি ।
সকলি তুচ্ছ হয়ে যাক
যত বিভেদ, হানা হানি,
সকলি ম্লান হয়ে যাক
যত হিংসা মেঘ ধ্বনি।
ফিরে আসুক আবার ধরা
ক্ষমা চোখে পরশ ভরা,
ফিরে আসুক সব রজনী
কোটি মনের উদাস রানী।
হয়ে যাক এই ধারনা
নিজের ভুল আগে খুঁজা ।
হয়ে যাক এই ভাবা ভাবি
নিজের দোষ আগেই বুঝি ।
নদী ধারে ফিরে আসুক
ছোট বালক ,বালিকা সখী ।
হিয়ায় হিয়ায় আওয়াজ উঠুক
খেলায় খেলায় জীবন টেলি ।
লেখক রাজিব রাজু
- রাজিব রাজু -এর ব্লগ
- ২৪ টি মন্তব্য
- ২৭ জানুয়ারি ২০১৩, ০১:০৪
- কবিতা
প্রিন্ট করুন
- ২৪ টি মন্তব্য
-
সেলিনা ইসলাম২৭ জানুয়ারি ২০১৩, ০১:১৯
আপানার মাসির জন্য রইল অনেক অনেক দোয়া তিনি সুস্থ্য হয়ে আবার আপনার কাছে ফিরে আসবেন ইনশাল্লাহ। সুন্দর বোধের প্রকাশ ভাল লাগল কবিতা । শুভকামনা রইল -
ঘাস ফুল২৭ জানুয়ারি ২০১৩, ০১:৩১
আপনার মাসির সুস্থতা কামনা করছি। আর হ্যাঁ, আপনার লেখা আমার পছন্দ হয়েছে। -
ফেরদৌসা২৭ জানুয়ারি ২০১৩, ০২:০৮
হয়ে যাক এই ধারনা
নিজের ভুল আগে খুঁজা ।
হয়ে যাক এই ভাবা ভাবি
নিজের দোষ আগেই বুঝি ।
অনেক মূল্যবান কথা বলেছেন।
আপনার মাসির জন্য দোয়া রইল। -
ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০২:১৬
অনেক অনেক দোয়া রইল আপনার মাসির জন্য। আল্লাহ যেন উনাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলেন।আমিন। আপনার অসাধারণ লিখনিতে সুন্দর মনোভাব প্রকাশ পেয়েছে। শুভকামনা রইল। ভাল থাকুন। -
লুৎফুন নাহার জেসমিন২৭ জানুয়ারি ২০১৩, ০৩:০২
আপনার আকুতি স্রষ্টার কাছে পৌঁছাক ।
কবিতার বক্তব্য খুব ভালো লাগলো । -
মেজদা২৭ জানুয়ারি ২০১৩, ১১:৪৭
রাজিবের মাসি হলে আমাদের মাসি। মাসি দ্রুত সুস্থ হয়ে উঠুক সে কামনা করছি।
জয় ভবা।





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক