'শ্রদ্ধাঞ্জলি'
উৎসর্গ: এস, এম আব্দুল বারী,
সাবেক ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক, তারাকান্দি উচ্চ বিদ্যালয়।
শব্দের অরণ্যে পাজর ভেঙ্গে জেগে ওঠে
শরতীক্ষ্ণ মেধার স্পন্দিত মূর্তি, হয়তো তুমি!
তুমি চলে যাবে! ভাবনার সত্য-চোখ মেলে
হয়তো প্রশ্নের পরে প্রশ্ন তুলবে
ভিতরের অন্ত ধ্বনি, দীর্ঘশ্বাস ফেলে-
যদি সামান্য ঐ ভালবাসায় কাঁদে
তোমার আশাকে মেলাতে পারি!
পারি না-
পারি শুধু ঐক্যের -বন্ধনে
দূর দূর সেই অনন্ত পথে, যেখানে
স্বপ্ন কৌতুহলে চেতনায় বেঁচে রবে।
আজ এই শ্রদ্ধাঞ্জলি দিয়ে
কেবলি মিথ্যা প্রহসনে
সাজাতে চাই না এ মঞ্চ-
তুমি হয়তো ভাবেছো, তুমি চলে যাবে!
এত ভাবনার উত্তর এখানে নেই
কেবলি চাই, মুহূর্ত আবেগ
সময়ের শুদ্ধ চরাচরে বেঁচে থাক্;
তোমার চিৎকার ধ্বনি, কতদূরই বা ব্যাপ্ত হবে,
এই ধ্বনি কী আমরা পাব না!
'জাগো বাহে কোণ্ঠে সবাই'
বিতর্কের বিষবাষ্প-
যত ভয়রূপে হোক
ভ্রান্তিময় নিষ্ফলা দেহে
কাঁন্নায় পিছলে যায়
প্রভাতের আধোছায়া বর্ণে;
সেদিন ভীর হবে না
তুমি নেই বলে,
কিন্তু যে আপন সৃষ্টি তুমি করেছ
তারপানে চেয়ে-মনের প্রশস্তকে গড়ে তোলো;
এ বিপুলা পৃথিবীর পথে,
তুমি শুধু পথিক নও
তুমি দর্শকও
দ্ব্যার্থহীন উচ্চারণে
ঢেউয়ের নানান ঢঙে উল্লাসের জবাব তুমি দিয়েছ;
প্রচ্ছন্ন হাসি-ভালোবাসি,
বিনয়ের মূল্য- কেবলি তুমি দিতে জান
স্বপ্ন সৌধ তেজ তার মূল্য কী? আমার জানা নেই,
অকারণ কারণে রমণির সরল মুখশ্রী
যেমন তেমনী প্রণয়ী হয়-আর
তোমার প্রণয় জাগে কর্মের উল্লাসে,
ওগো-গুণী
বলো কোন মূল্যে, বিচার করি তোমাকে!
যত পদ পদবি সমুজ্জ্বল গৌরবে
পরিস্ফুটিত হয়েছে
আছে শুধু প্রেরণা
তাই নিয়ে বেঁচে থাকো
আমৃত্যু গৌরবে।
লেখক কে. এম. ওমর ফারুক
- কে. এম. ওমর ফারুক -এর ব্লগ
- ২২ টি মন্তব্য
- ২৭ জানুয়ারি ২০১৩, ০০:১৬
- কবিতা
প্রিন্ট করুন
- ২২ টি মন্তব্য
-
মেজদা২৭ জানুয়ারি ২০১৩, ০০:১৯
আমি সকল শিক্ষককেই সম্মান করি। পিতা মাতার পরে যাদের স্থান। শ্রদ্ধা জানাই এস, এম আব্দুল বারী-স্যারকে।
-
সেলিনা ইসলাম২৭ জানুয়ারি ২০১৩, ০১:৪৮
শ্রদ্ধা জানাই আলোকিত এই মানুষকে-যেখানেই থাকুন আল্লাহপাক যেন শান্তিতে রাখেন।
ধন্যবাদ কবি -
ঘাস ফুল২৭ জানুয়ারি ২০১৩, ০১:৫৯
শিক্ষকের শির উঁচুতে তুলে ধরার জন্য প্রথমে সাধুবাদ জানাই। আর কবিতাতো লিখেছেন অসধারন। ভালো থাকবেন কবি। -
ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০২:৩৯
শিক্ষককে সম্মান জানিয়ে কবিতা। কি সুন্দর মহত্ব মনোভাব আপনার! ভাল লাগলো। আমার পক্ষ থেকেও শ্রদ্ধা আপনার শিক্ষকের জন্য। সেই সাথে অভিনন্দন আপনার সুন্দর কবিতার জন্য। -
ছাইফুল হুদা ছিদ্দীকি২৭ জানুয়ারি ২০১৩, ০৯:৩৮
অনেক শ্রদ্ধা শিক্ষকের জন্য।
অশেষ ধন্যবাদ সুন্দর লেখনীর জন্য। -
কে এম আব্দুল মোমিন২৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৪
কেবলি চাই, মুহূর্ত আবেগ
সময়ের শুদ্ধ চরাচরে বেঁচে থাক্;
অন্তর ছুঁয়েছে এ কবিতা। আন্তরিক অভিনন্দন জানাই।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক