ছায়াসঙ্গ
পাশাপাশি ছায়াটাও হাঁটছিল
জিজ্ঞেস করলাম, কোথায় যাবে?
জানিয়েছে, একই পথে যাত্রা আমাদের; একই গন্তব্য
স্ট্রীট ল্যাম্পগুলো তখনো অলস।
কিছুটা যেতেই অরণ্য, সেখানে সাধুর ডেরা
গাঁজার কল্কিতে ভীষন তোড়জোর
আগুনের একটা সরু রেখায়
দেখলাম, সেও বসে আছে পাশে।
জ্যাকেটের পকেট খুঁড়ে রূপোলী পয়সা
বের করবার আগেই ছায়া চেপে ধরেছে হাত
বললো, নিজেকে কতটুকু চেনো তুমি?
এই শ্যামলিমা আঁধার আসলেই কি তোমার?
ফিরে আসছি অথবা সে-ই আমাকে নিয়ে যাচ্ছে
আবারো স্ট্রীট ল্যাম্পের নিবু নিবু আলো
জোর বাতাস বইছে; এমন কি ছায়াও জানেনা
তবু নিঃশ্বাস নিতে আমার কত কষ্ট!
জিজ্ঞেস করলাম, কোথায় যাবে?
জানিয়েছে, একই পথে যাত্রা আমাদের; একই গন্তব্য
স্ট্রীট ল্যাম্পগুলো তখনো অলস।
কিছুটা যেতেই অরণ্য, সেখানে সাধুর ডেরা
গাঁজার কল্কিতে ভীষন তোড়জোর
আগুনের একটা সরু রেখায়
দেখলাম, সেও বসে আছে পাশে।
জ্যাকেটের পকেট খুঁড়ে রূপোলী পয়সা
বের করবার আগেই ছায়া চেপে ধরেছে হাত
বললো, নিজেকে কতটুকু চেনো তুমি?
এই শ্যামলিমা আঁধার আসলেই কি তোমার?
ফিরে আসছি অথবা সে-ই আমাকে নিয়ে যাচ্ছে
আবারো স্ট্রীট ল্যাম্পের নিবু নিবু আলো
জোর বাতাস বইছে; এমন কি ছায়াও জানেনা
তবু নিঃশ্বাস নিতে আমার কত কষ্ট!
লেখক শাকিলা তুবা
- শাকিলা তুবা -এর ব্লগ
- ৭ টি মন্তব্য
- ২৬ জানুয়ারি ২০১৩, ১৬:৩০
- কবিতা
প্রিন্ট করুন
- ৭ টি মন্তব্য
-
অরিত্র অন্বয়২৭ জানুয়ারি ২০১৩, ১৩:৫৭
ফিরে আসছি অথবা সে-ই আমাকে নিয়ে যাচ্ছে
অদ্ভুত ছায়াসঙ্গ...
চমৎকার লিখেছেন।
শুভকামনা রইলো। -
মিজান উদ্দিন খান বাবু২৭ ফেব্রুয়ারি ২০১৩, ০৭:৫২
নিজেকে কতটুকু চেনো তুমি?
এই শ্যামলিমা আঁধার আসলেই কি তোমার?
চমৎকার।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
আমার মুক্তমন৭১ আইডি হ্যাক হওয়ায় নতুন নামে আইডি খুলেছি । আশা করি সাথে থাকবেন ।