একজন মায়ের জীবন কবিতা
সাত মাসের ছোট্ট শিশুটি কাঁদছে,
হাউ মাউ করে ।
শরীরে নেই এক ছটাক মাংশ
জীর্ণ-শীর্ণ আর রোগে শোকে
চোখ দিয়ে টপ-টপ করে
জলের ধারা ঝরে ।
তেলতেলে ছেঁড়া কাপড়খানির উপর
শিশুটি শোয়া বস্ত্রহীন ।
তারই পাশেই শিশুটির মা
ছোট্ট হাঁড়িতে চড়িয়েছে ভাত
এভাবেই চলে জীবন চাকার
প্রতিটি দিন ।
এই বিশাল পৃথিবীতে নেই কোন
আর আপনজন ।
রেললাইনের পাশেই জীর্ণ ছাউনিতে
বাঁচার তাগিদে শিশুটি আর মা
অনাহারে অর্ধাহারে থেকে করে,
দিন-রাত্রি যাপন ।
মায়ের পেটে বাচ্চাটি গুঁজে দিয়ে
চলে গিয়েছিল বাবা ।
তখন একাকি নিঃস্ব এক মায়ের
দেহের প্রতি লোভাতুর চোখে
নিষ্ঠুর পুরুষেরা বাড়িয়েছিল,
যৌন থাবা ।
শুধুমাত্র জন্ম নেওয়া শিশুটির
কথা ভেবে,
মা পারেনি নিষ্ঠুর পৃথিবী থেকে
চিরতরে বিদায় নিতে ।
যদি সে যায় চলে, নাড়ি ছেঁড়া তার
ধনকে কে নেবে ?
সেই থেকে হলো মা, পুরুষের ভোগ
রাস্তার পতিতা ।
হোকনা সে সমাজ বঞ্চিতা, কি দিয়েছে সমাজ ?
তবু নিজেকে করে উৎসর্গ, বাঁচাতে নিজ সন্তান
করেছে রচনা মহীয়সী মা-
জীবনের কবিতা ।
হাউ মাউ করে ।
শরীরে নেই এক ছটাক মাংশ
জীর্ণ-শীর্ণ আর রোগে শোকে
চোখ দিয়ে টপ-টপ করে
জলের ধারা ঝরে ।
তেলতেলে ছেঁড়া কাপড়খানির উপর
শিশুটি শোয়া বস্ত্রহীন ।
তারই পাশেই শিশুটির মা
ছোট্ট হাঁড়িতে চড়িয়েছে ভাত
এভাবেই চলে জীবন চাকার
প্রতিটি দিন ।
এই বিশাল পৃথিবীতে নেই কোন
আর আপনজন ।
রেললাইনের পাশেই জীর্ণ ছাউনিতে
বাঁচার তাগিদে শিশুটি আর মা
অনাহারে অর্ধাহারে থেকে করে,
দিন-রাত্রি যাপন ।
মায়ের পেটে বাচ্চাটি গুঁজে দিয়ে
চলে গিয়েছিল বাবা ।
তখন একাকি নিঃস্ব এক মায়ের
দেহের প্রতি লোভাতুর চোখে
নিষ্ঠুর পুরুষেরা বাড়িয়েছিল,
যৌন থাবা ।
শুধুমাত্র জন্ম নেওয়া শিশুটির
কথা ভেবে,
মা পারেনি নিষ্ঠুর পৃথিবী থেকে
চিরতরে বিদায় নিতে ।
যদি সে যায় চলে, নাড়ি ছেঁড়া তার
ধনকে কে নেবে ?
সেই থেকে হলো মা, পুরুষের ভোগ
রাস্তার পতিতা ।
হোকনা সে সমাজ বঞ্চিতা, কি দিয়েছে সমাজ ?
তবু নিজেকে করে উৎসর্গ, বাঁচাতে নিজ সন্তান
করেছে রচনা মহীয়সী মা-
জীবনের কবিতা ।
লেখক এম এ লতিফ লিমন
- এম এ লতিফ লিমন -এর ব্লগ
- ৭ টি মন্তব্য
- ২৫ জানুয়ারি ২০১৩, ২৩:৩০
- কবিতা
প্রিন্ট করুন
- ৭ টি মন্তব্য
-
ফয়সাল সাকিদার আরিফ২৬ জানুয়ারি ২০১৩, ০০:২৫
চমৎকার বিষয় বস্তু! কবিতা লেখার জন্য এর চেয়ে ভাল উপকরণ আর কি হতে পারে!
শুভ কামনা সতত!


-
অসংজ্ঞায়িত মেহেদী২৬ জানুয়ারি ২০১৩, ০১:১৭
করেছে রচনা মহীয়সী মা-
জীবনের কবিতা ।


আবেগমথিত হলাম

শুভেচ্ছা কবি

-
আমি অনিমেষ মিত্র ২৬ জানুয়ারি ২০১৩, ০২:৩৬
হোকনা সে সমাজ বঞ্চিতা, কি দিয়েছে সমাজ ?
তবু নিজেকে করে উৎসর্গ, বাঁচাতে নিজ সন্তান
করেছে রচনা মহীয়সী মা-
জীবনের কবিতা ।
সত্য অনুধাবন ।
জীবন থেকে কেড়ে নেওয়া
আমার শৈশব, আমার কৈশোর
আমার যৌবন, আমার বৃদ্ধকাল
ফিরিয়ে দে, ফিরিয়ে দে .................. -
লুৎফুন নাহার জেসমিন২৬ জানুয়ারি ২০১৩, ০৪:০৭
এমন কবিতায় আমাদের মন ছুঁয়ে দেয় বেশি । এছাড়া আর কি ? সমস্যা তো সেই মায়ের আর বাচ্চার ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক