নক্তান্ধের আঁখি
সততার ছায়া আজ অভিস্রবনে নেইঘুরে দাঁড়িয়েছে চিরচেনা পথ,
নটের আনাগোনা বেড়েছে
স্বপ্নরা হেরেছে সকালের কাছে..।
পালছেঁড়া নৌকা গন্তব্য আশায় বসে
অজ্ঞতার কার্পন্যে দোলছে অনায়াসে পাওনা।
এখন হারিয়ে পাবার সময় এসেছে নিজেকে
অবসর নেই চিন্তাকে দীর্ঘ করার
মৃত্যুকে হাতের নাগালে জেনে
সত্যকে ছিনিয়ে এনেছে অনেকেই
এখন যারা নেই, রেখে যাওয়া প্রাণে
জেগে ওঠেছে অমানিশার ঘোর-
নোনা ঘামেও স্বপ্নরা মরে যায়,
লক্ষ কোটিবার আসে বল অবিশ্বাসে
চারদিকে হায়েনা, মানুষে মানুষ না
বেঁচে থাকা প্রাণ থাকে প্রাণীর পশ্চাতে...।
লেখক আমির হোসেন
- আমির হোসেন -এর ব্লগ
- ১২ টি মন্তব্য
- ২৫ জানুয়ারি ২০১৩, ২৩:৩০
- কবিতা
প্রিন্ট করুন
- ১২ টি মন্তব্য
-
আমি অনিমেষ মিত্র ২৬ জানুয়ারি ২০১৩, ০২:৩৮
কবিতাটা ভালো হয়েছে ।
কিন্তু নামটা ঠিক বুঝতে পারলাম না ।
????
-
হাসান মুহিব২৬ জানুয়ারি ২০১৩, ০২:৫২
ভালো লেগেসে ; অনেক গুলো লাইন এর অর্থ খুব স্পট করে বুজতে পারি নি। তবে ১০০% -
আশরাফুল কবীর২৬ জানুয়ারি ২০১৩, ১২:০১
নোনা ঘামেও স্বপ্নরা মরে যায়,
লক্ষ কোটিবার আসে বল অবিশ্বাসে
চারদিকে হায়েনা, মানুষে মানুষ না
বেঁচে থাকা প্রাণ থাকে প্রাণীর পশ্চাতে...।

#আমির হোসেন ভাই..সুন্দর লিখেছেন রাতে দেখার ইনক্যাপাবিলিটি নিয়ে কবিতা "নক্তান্ধের আঁখি" শুভেচ্ছা আপনাকে

#সমস্যা হচ্ছে আমরা এখন সকালের আলোতেও স্পষ্ট দেখতে পাইনা তাই..তাই যখন ঘুরে দাঁড়ায় চিরচেনা পথ তখন সত্যিই ভ্যবাচেকা খেতে হয় কারন নটদের আনাগোনায় ভরপুর হয়ে আছে আমাদের চারপাশ

#ভাল থাকুন সবসময়, এ প্রত্যাশা
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক