নব ফাল্গুনে
ভাবনাগুলো পিকনিকে গেছে এই শীতে
বাতাসও গিয়েছে সঙ্গে, সূর্য গিয়েছে বিদেশ ভ্রমনে
বাইরে মসৃণ নির্জনতা, কার যেন পায়ের আওয়াজ বাজে কানে
চোখ নিয়ে গেছে ঘুমের ঘোর, দেখিনা চারপাশে মায়াবী কোন ছায়া
কাচ ফেলা নদী ঢেউ থামিয়ে ধ্যানমগ্ন, ভালবাসা খোঁজে গোপনে
ফুলের বাগান শূন্য পড়ে আছে, মাঠের বিশাল বুকে মরুর হাহাকার
শিশির ভেজা জানালার কাচে আঙুল দিয়ে নাম লিখে চলে যাযাবর সময়
বিরান ভূমির মত ফাঁকা রাস্তাঘাট গুপ্ত দীর্ঘশ্বাস ফেলে মনে মনে
শিমুল পলাশের বুকে আগুনের অপেক্ষা
ভাবনাগুলো ফিরবে নব ফাল্গুনে ।।

লেখক কামনাশীষ
- কামনাশীষ -এর ব্লগ
- ২ টি মন্তব্য
- ২৫ জানুয়ারি ২০১৩, ২৩:৩০
- কবিতা
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক