যে কবিতা একসময় মানুষকে জাগরিত করেছে আজ তার দুঃসময়
আজ কবিতার দুঃসময় যাচ্ছে। বাংলা কবিতা আজ প্রায় মরণাপন্ন। আমাদের কবিরা আজ কবিতার দাফন সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার একটা ধারণা ছিল যে কবি হতে হলে শুদ্ধ মানুষ হতে হবে, কিন্তু সেটা যে ভুল তা পরে বুঝতে পারি।
আজ আমাদের কবিরা দলীয়করণের চক্করে পরে গেছেন। এক সরকারের সময় পাঠ্যপুস্তকে একজনের কবিতা, অন্য দল যখন সরকার গঠন করে তখন অন্য আরেকজনের কবিতা।
আর যারা দলীয়করণে যান না, তাদের কবি বলে স্বীকৃতি দিতে নারাজ তারা। একজন কবি যখন নির্লজ্জভাবে চাটুকারিতা করেন তখন এটা হয়ে যায় নিকৃষ্ট একটা কাজ। আমরা কবিদের কাছে এটা আশা করিনা। কবিরা হচ্ছেন সমাজের বিবেক। সমাজের বিবেক পচে গেলে সমাজ ও যে পচে যায়।
যে কবিতা একসময় মানুষকে জাগরিত করেছে আজ তার দুঃসময়।
আজ অনেকেই কবিতা লিখছেন, যদিও কবিতার মানদণ্ডে তা কবিতা কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে।
প্রতি বইমেলায় হাজারের উপরে কাব্যগ্রন্থ বের হচ্ছে। কিন্তু প্রতিটার দশ কপিও বিক্রি হচ্ছেনা। তারপরও এই বই প্রকাশ খারাপ নয়। লেখার জন্য হলেও তো অনেকে কবিতা পড়ছে।
কবিতাকে এগিয়ে নেয়ার জন্য আমাদের কবিরা এগিয়ে আসবেন এটাই সময়ের আহ্বান। কবিতায় হোক মুক্ত বুদ্ধির চর্চা, কবিতা হোক সকল অশুভের বিরুদ্ধে হাতিয়ার।

লেখক ইমতিয়াজ ইমন
- ইমতিয়াজ ইমন -এর ব্লগ
- ২ টি মন্তব্য
- ২৫ জানুয়ারি ২০১৩, ২৩:৩০
- কবিতা
প্রিন্ট করুন
- ২ টি মন্তব্য
-
আমি অনিমেষ মিত্র ২৬ জানুয়ারি ২০১৩, ০২:৫৩
কবিতায় হোক মুক্ত বুদ্ধির চর্চা, কবিতা হোক সকল অশুভের বিরুদ্ধে হাতিয়ার।

-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
সুন্দর এই বার্তা পৌছাক পরিশুদ্ধ হৃদয়ে