ভয় হবে ক্ষয়
ভয় হবে ক্ষয়
মাইনুল আমিন

যেখানে দেখিব ভয়,
লোকভয় লাজভয় ক্ষয় হয়
সেখানে মাতিব আমি
আপনারে হারানোর ভয় নয় ।
যেখানে দেখিব শুধু
বিবেকের দংশনের জয় হয়
সেখানে রুধিব তাহা
মরুভূম মরিচিকা নাহি হয় ।
যেখানে সকলে কাঁদি-
দিনমান হা-হুতাশ করে মরে,
সেখানে হাসিয়া আমি
সবকর্ম সকলের দেব সেরে ।
উদাসী হবনা আমি
আখেরেই আমারই স্বার্থ দেব
সকলে সকল চিন্তা-
অবিনাশে আপনার করে নেব ।
আসল নকল ভেবে
সকলের সর্বকর্ম যদি হয়
সকলে সকল হলে
সর্বময় সর্বভয় হবে ক্ষয় ।।
===============
মাইনুল আমিন

যেখানে দেখিব ভয়,
লোকভয় লাজভয় ক্ষয় হয়
সেখানে মাতিব আমি
আপনারে হারানোর ভয় নয় ।
যেখানে দেখিব শুধু
বিবেকের দংশনের জয় হয়
সেখানে রুধিব তাহা
মরুভূম মরিচিকা নাহি হয় ।
যেখানে সকলে কাঁদি-
দিনমান হা-হুতাশ করে মরে,
সেখানে হাসিয়া আমি
সবকর্ম সকলের দেব সেরে ।
উদাসী হবনা আমি
আখেরেই আমারই স্বার্থ দেব
সকলে সকল চিন্তা-
অবিনাশে আপনার করে নেব ।
আসল নকল ভেবে
সকলের সর্বকর্ম যদি হয়
সকলে সকল হলে
সর্বময় সর্বভয় হবে ক্ষয় ।।
===============
লেখক মাইনুল আমিন
- মাইনুল আমিন -এর ব্লগ
- ২৪ টি মন্তব্য
- ২৫ জানুয়ারি ২০১৩, ২৩:৩০
- কবিতা
প্রিন্ট করুন
- ২৪ টি মন্তব্য
-
কবির য়াহমদ২৬ জানুয়ারি ২০১৩, ০০:১৩
যেখানে দেখিব ভয়,
লোকভয় লাজভয় ক্ষয় হয়
সেখানে মাতিব আমি
আপনারে হারানোর ভয় নয় ।
শুরুর দিকটা মনে করিয়ে দেয়- যেখানে দেখিবে ছাই
তবে লেখার বাঁকবদল, বক্তব্য আর অন্যান্য দিক স্বতন্ত্র্য।
ভাল লাগলো।
শুভকামনা -
মোঃ হাসান জাহিদ২৬ জানুয়ারি ২০১৩, ০০:১৭
আসল নকল ভেবে
সকলের সর্বকর্ম যদি হয়
সকলে সকল হলে
সর্বময় সর্বভয় হবে ক্ষয় ।।
দারুণ !!!

অনেকদিন পর আপনার লেখা পেলাম প্রিয় মাইনুল ভাই । কেমন আছেন ?

-
আরমানউজ্জামান২৬ জানুয়ারি ২০১৩, ০০:৪০
বাহ চমৎকার
বিবেকের দংশনের জয় হয়
সেখানে রুধিব তাহা
মরুভূম মরিচিকা নাহি হয় ।
অসাধারন লিখেছেন প্রিয় মইনুল ভাইয়া
খুব ভাললাগল
-
মেজদা২৬ জানুয়ারি ২০১৩, ০০:৪৬
কাজী নজরুল ইসলামের সেই অসাধারণ পংতি- আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।
আপনার লেখা তার কিঞ্চিৎ আভা পেলাম। খুব্বব্বব্বব্বব্বব ভাল থাকবেন মাইনুল ভাই।
-
ফেরদৌসা২৬ জানুয়ারি ২০১৩, ০১:০১
আসল নকল ভেবে
সকলের সর্বকর্ম যদি হয়
সকলে সকল হলে
সর্বময় সর্বভয় হবে ক্ষয় ।।
সবার সুন্দর চেতনার উদয় হোক -
অসংজ্ঞায়িত মেহেদী২৬ জানুয়ারি ২০১৩, ০১:০৩
যেখানে সকলে কাঁদি-
দিনমান হা-হুতাশ করে মরে,
সেখানে হাসিয়া আমি
সবকর্ম সকলের দেব সেরে ।

এ চেতনা জাগুক সব হৃদয়ে


শুভেচ্ছা

-
মাঈনউদ্দিন মইনুল২৬ জানুয়ারি ২০১৩, ১১:৪০
কবিতার বক্তব্যে সহমত জানাই। আসল-নকল বুঝার কাজটি ক্রমেই কঠিন হয়ে আসছে।
মিতাকে আন্তরিক শুভেচ্ছা


-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
সকলের সর্বকর্ম যদি হয়
সকলে সকল হলে
সর্বময় সর্বভয় হবে ক্ষয় ।।
চমৎকার কথাগুলো ভাই